০২:১৩ পি.এম
সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা একটি ম্যাগনেট জাতীয় লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে শাল্লা উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বাড়ি থেকে পিলারটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে দৌলতপুর গ্রামে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায় স্থানীয় কিছু যুবক। এই অভিযানের সময় মাদক খোঁজাখুঁজির প্রক্রিয়া চলাকালীন লক্ষ্য করা হয় যে, তার বাড়িতে একটি ম্যাগনেট জাতীয় সীমানা পিলারের মতো দেখতে লোহার বস্তু রয়েছে।
আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা
পিলারের এক পাশে দুটো তার এবং গায়ে খোদাই করে লেখা রয়েছে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ ইংরেজিতে। রাতের মধ্যে এটি উদ্ধার করে গ্রামের এক ঘরে হেফাজতে রাখা হয়েছে। পরে রোববার সকালে স্থানীয়রা শাল্লা থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টিম লোহার পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী গণমাধ্যমকে বলেন যে, পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পিলারটিতে খোদাই করা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ভারতীয় সীমানা প্রাচীরের পিলার হতে পারে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেলে উৎপাদন হবে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন