০২:১৬ পি.এম
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহজ করার উদ্দেশ্যে নির্মিত ‘গোর্ডি হাউ’ আন্তর্জাতিক সেতুতে সোমবার (২৭ জুন) যান চলাচল শুরু হচ্ছে। নতুন এই সেতুটি দুই দেশের মধ্যে বাণিজ্য, কর্মসংস্থান এবং পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গত সপ্তাহে কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের উইন্ডসরে ফিতা কেটে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টার পরে, বহু-বিলিয়ন ডলারের এই প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেতুটির নাম কানাডার কিংবদন্তি হকি খেলোয়াড় গোর্ডি হাউ-এর নামে রাখা হয়েছে।
গোর্ডি হাউ ‘মিস্টার হকি’ নামে পরিচিত এবং তিনি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট রেড উইংস দলের হয়ে খেলেছেন। মার্কিন পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, কানাডার ৭০ শতাংশের বেশি রপ্তানি যুক্তরাষ্ট্রে যায়, তাই ডেট্রয়েট সীমান্ত দুই দেশের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ন প্রবেশপথ।
আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে
এখন পর্যন্ত, বড় বাণিজ্যিক ট্রাক চলাচলের জন্য প্রায় ১০০ বছর ধরে অ্যাম্বাসেডর ব্রিজই ছিল একমাত্র ব্যবহার্য পথ। ব্যবসায়ীদের আশা, নতুন ছয় লেনের গোর্ডি হাউ সেতু পণ্য পরিবহন আরো দ্রুত এবং কম খরচে সম্ভব করবে।
১.৫ মাইল (প্রায় ২.৪ কিলোমিটার) দৈর্ঘ্যের এই সেতুর সর্বোচ্চ অংশ নদী থেকে ১৫১ ফুট (৪৬ মিটার) উঁচু। কয়েক সপ্তাহের মধ্যে বৈধ পরিচয়পত্রধারী পথচারী এবং সাইকেল আরোহীরাও বিনামূল্যে সেতুটি ব্যবহার করতে পারবেন।
২০১৮ সালে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও কোভিড-১৯ মহামারীর কারণে কাজ শেষ হতে কয়েক বছর অতিবাহিত হয়। কানাডা প্রায় ৬.৪ বিলিয়ন ডলার ব্যয়ে সেতুটির নির্মাণ সম্পন্ন করেছে। দুই দেশের সাম্প্রতিক এক চুক্তি অনুযায়ী, আগামী ১৫ বছর কানাডা টোল আয়ের একটি অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগ করবে।
এছাড়াও, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এর ফলে, অন্টারিওতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং মিশিগানের প্রতিনিধিদের আমন্ত্রণ বাতিল করা হয়।
আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন