বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৯:২৯ পি.এম
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে গাজীপুরে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। এই দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসনের দ্বারা।
সকালে গাজীপুর সিটি করপোরেশনের শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং বিভিন্ন সরকারি কর্মকর্তারা।
পরে, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীরাও পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কোস্ট ফাউন্ডেশন, ১৬ জুলাই ২০২৬
দুর্যোগ পরবর্তী সারাদান প্রকল্পের অবহিতকরণ সভায় বক্তারা
প্রাকৃতিক দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সহায়তা প্রদানে মাধ্যমে পুর্নবাসনে অংশীজন নির্বাচনে সমন্বয় ও জনঅংশগ্রহন জরুরি।
আজ বৃহস্পতিবার সকাল-১১:০০ঘটিকার সময় চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদ সম্মেলন COAST Foundation-এর উদ্যোগে PROTECT প্রকল্পের কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সমন্বয়কারী মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপত্বি করেন সন্দ্বীপ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব মোঃ আমজাদ হোসেন, এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং COAST Foundation -এর কর্মকর্তারা অংশগ্রহণ করে।
অতি সম্প্রতি টানা ভারি বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ার ফলে সৃষ্ট জলাবদ্ধতা, বন্যা এবং উপকূলীয় এলাকায় সৃষ্ট মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে Start Fund Bangladesh এবং Start Network -এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সভায় COAST Foundation এবং PROTECT প্রকল্পের পক্ষে সঞ্চালক প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। মিজানুর রহমান বলেন, কোস্ট সকল কার্যক্রম স্থানীয় জনগনের অংশগ্রহন ও মতামত নিশ্চিত করে কার্যক্রমটি বাস্তবায়ন করবে। একই সঙ্গে কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এবং প্রকৃত ও সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এই সহায়তার আওতায় আসে, তবে এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তা আমাদের একান্ত প্রয়োজন।
তিনি জানান PROTECT প্রকল্পটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মোট ৫টি ইউনিয়নে এবং কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ৫টি ইউনিয়নে একসাথে বাস্তবায়ন হচ্ছে। সন্দ্বীপে ৪০০টি ঝুঁকিপূর্ণ পরিবারকে বহুমুখী নগদ সহায়তা এবং হাইজিন ও ডিগনিটি কিট প্রদান করা হবে, যাতে তারা তাদের জরুরি মানবিক চাহিদা পূরণ করতে পারে। এছাড়া ৪০০টি গবাদিপশু পালনকারী পরিবারকে জরুরি পশুখাদ্য সরবরাহ করা হবে, যা তাদের উৎপাদনশীল সম্পদ সুরক্ষা এবং জীবিকা দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করবে। পাশাপাশি কমিউনিটির অগ্রাধিকারভিত্তিক চাহিদা অনুযায়ী পরামর্শ সভার মাধ্যমে প্রাথমিক পুনরুদ্ধারমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভার সভাপতি বলেন, এই প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হওয়ার প্রথম বারেরমত কোনো বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন মানবিক সহায়তা প্রদানের লক্ষে কার্যক্রম শুরু করতে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয় এবং অন্যান্য সংগঠনকে একই ভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এই সময়োপযোগী সহায়তা ভারী বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত উপকূলীয় পরিবারগুলো অত্যন্ত উপকৃত হবে। অনেক পরিবার জলাবদ্ধ অবস্থায়, ঘরবাড়ির ক্ষতি এবং ফসলি জমিতে লবনাক্ত পানির প্রবেশের ফলে ফসল সম্পূর্ন ক্ষতিগ্রস্থ, এমনকি অনেক পরিবারের গবাদী পশুর খাবারও নেই, এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রদত্ত সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণে, নেতিবাচক মোকাবিলা কৌশল কমাতে এবং পুনরুদ্ধার কার্যক্রম শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি আন্তরিকভাবে COAST Foundation এবং Start Fund Bangladesh -কে আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি জনপ্রতিনিধিদের কাজে সহযোগিতা করা ও স্বচ্ছতা নিশ্চিতে সার্বক্ষনিত তদারকি করার আহ্বান জানান।
সভায় আলমগীর ঠাকুর, সদস্য সচিব, সন্দ্বীপ উপজেলা বিএনপি বলেন, আমরা প্রকল্পের কাজে সকল ধরণের সহযোগিতা করা হবে, তবে আমাদের আহ্বান থাকবে তথ্য সংগ্রহ ও সুবিধাভূগী নির্বাচনে অবশ্যই ক্ষতিগ্রস্থ ও দরিদ্র পরিবারকে বিবেচনা করবেন।
সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা নিজ নিজ ইউনিয়নে প্রকল্পের সফল ও নির্বিঘœ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় কমিউনিটি নেতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন সভায় অংশগ্রহণ করে প্রকল্পের মাধ্যমে প্রদত্ত সময়োপযোগী মানবিক সহায়তার প্রশংসা করেন।
বার্তা প্রেরক: মোঃ মিজানুর রহমান, প্রকল্প সমন্বয়কারী, কোস্ট ফাউন্ডেশন, মোবাইল: ০১৭১৩-৩৬৭৪১৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বংশালে বাথরুমে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণের ফলে দগ্ধ হওয়া দ্বীন ইসলাম সিয়াম (২০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বাস্থ্যসেবা প্রদানকারী ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছিল গত ১২ জুলাই রাত ১টার দিকে, যখন বংশালের নাজিমউদ্দীন রোডে ওই যুবকের ঘরের বাথরুমে বিস্ফোরণ ঘটে। পরে তাকে উদ্ধার করে বরন ইউনিটে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বংশাল থানার এসআই আবুল হোসেন জানিয়েছেন, দ্বীন ইসলাম তার নিজ বাসায় বাথরুমে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
শক্তিশালী বিস্ফোরণের ফলে তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয় বলে জানা গেছে। এসআই আবুল হোসেন আরও জানান যে, বাথরুমে আগে থেকেই কোনোভাবে গ্যাস ছিল। গ্যাসলাইট জ্বালানোর ফলে বিস্ফোরণ ঘটে এবং তা থেকেই তিনি দগ্ধ হন, এ ব্যাপারে স্বজনদের ধারণা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরে শুরু হয়েছে ভাওয়াল রাজাদের দ্বারা প্রবর্তিত শতবর্ষী ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথমেলা। বৃহস্পতিবার গাজীপুর প্রেসক্লাবের সংলগ্ন বটমঞ্চে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রথযাত্রা ও মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
এই অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও রথমেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী এবং অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
রথযাত্রা উপলক্ষে রথখোলা এলাকাজুড়ে ২০ দিনের একটি লোকজ মেলা বসেছে। এই মেলায় শতাধিক দোকানের সাথে পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের বিভিন্ন রাইড, দেশীয় হস্তশিল্প, খেলনা, ঐতিহ্যবাহী মিষ্টান্ন এবং গৃহস্থালি সামগ্রীর স্টলও রয়েছে। মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জার্মানির আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস। তিনি একটি গুরুতর হুঁশিয়ারি প্রদান করে বলেন, জার্মানির আইনে বিদেশ থেকে রাজনৈতিক দলকে অর্থায়ন করা অবৈধ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনুসারে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপে ‘মাগা’ সমর্থিত বিভিন্ন উদ্যোগে অর্থায়নের একটি কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত কর্মসূচির আওতায় ইউরোপের বিভিন্ন দাতব্য সংস্থা, থিংক ট্যাংক এবং ব্যক্তিদের সর্বোচ্চ ৩০ লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে।
তবে এই অর্থায়ন শুধুমাত্র তাদের জন্য যারা ‘জাতীয় সার্বভৌমত্ব, অভিবাসন, সেন্সরশিপ এবং আইনগত হয়রানির চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন রাজনৈতিক দর্শন, আইনের শাসন এবং পশ্চিমা সভ্যতার যৌথ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ উদ্যোগ গ্রহণ করবে।
যুক্তরাষ্ট্র সরাসরি ইউরোপীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ ধরনের উদ্বেগের মধ্যে, বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস মন্তব্য করেন, ‘আমরা যেমন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করি না, তেমনি আমি চাই না মার্কিন সরকার বা সরকারের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠান জার্মান নির্বাচনে হস্তক্ষেপ করুক।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কয়েকজন কর্মকর্তা একটি প্রতিবেদনে দাবি করেছেন যে, এই অনুদান কর্মসূচি ইউরোপের ডানপন্থী গোষ্ঠী এবং সম্ভাব্য রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে সরকারি অর্থ পুনর্বিন্যাসের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ।
এদিকে, ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপের রাজনৈতিক দলগুলোকে অর্থায়নে আগ্রহী হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তাসংক্রান্ত আইন এই ক্ষেত্রে একটি বাঁধা হয়ে দাঁড়াতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ