প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে শুরু হয়েছে ভাওয়াল রাজাদের দ্বারা প্রবর্তিত শতবর্ষী ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথমেলা। বৃহস্পতিবার গাজীপুর প্রেসক্লাবের সংলগ্ন বটমঞ্চে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রথযাত্রা ও মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
এই অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও রথমেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী এবং অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
রথযাত্রা উপলক্ষে রথখোলা এলাকাজুড়ে ২০ দিনের একটি লোকজ মেলা বসেছে। এই মেলায় শতাধিক দোকানের সাথে পুতুল নাচ, নাগরদোলা, শিশুদের বিভিন্ন রাইড, দেশীয় হস্তশিল্প, খেলনা, ঐতিহ্যবাহী মিষ্টান্ন এবং গৃহস্থালি সামগ্রীর স্টলও রয়েছে। মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন