ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জার্মান নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় যুক্তরাষ্ট্র, মেৎসের হুঁশিয়ারি


জার্মান নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় যুক্তরাষ্ট্র, মেৎসের হুঁশিয়ারি

জার্মানির আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস। তিনি একটি গুরুতর হুঁশিয়ারি প্রদান করে বলেন, জার্মানির আইনে বিদেশ থেকে রাজনৈতিক দলকে অর্থায়ন করা অবৈধ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনুসারে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপে ‘মাগা’ সমর্থিত বিভিন্ন উদ্যোগে অর্থায়নের একটি কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত কর্মসূচির আওতায় ইউরোপের বিভিন্ন দাতব্য সংস্থা, থিংক ট্যাংক এবং ব্যক্তিদের সর্বোচ্চ ৩০ লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে।

তবে এই অর্থায়ন শুধুমাত্র তাদের জন্য যারা ‘জাতীয় সার্বভৌমত্ব, অভিবাসন, সেন্সরশিপ এবং আইনগত হয়রানির চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন রাজনৈতিক দর্শন, আইনের শাসন এবং পশ্চিমা সভ্যতার যৌথ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ উদ্যোগ গ্রহণ করবে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

যুক্তরাষ্ট্র সরাসরি ইউরোপীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ ধরনের উদ্বেগের মধ্যে, বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস মন্তব্য করেন, ‘আমরা যেমন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করি না, তেমনি আমি চাই না মার্কিন সরকার বা সরকারের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠান জার্মান নির্বাচনে হস্তক্ষেপ করুক।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কয়েকজন কর্মকর্তা একটি প্রতিবেদনে দাবি করেছেন যে, এই অনুদান কর্মসূচি ইউরোপের ডানপন্থী গোষ্ঠী এবং সম্ভাব্য রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে সরকারি অর্থ পুনর্বিন্যাসের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ।

এদিকে, ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপের রাজনৈতিক দলগুলোকে অর্থায়নে আগ্রহী হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তাসংক্রান্ত আইন এই ক্ষেত্রে একটি বাঁধা হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিককল্যাণে ঢাকা ইপিজেডের কার্যক্রমে সন্তুষ্ট আইএলও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


শ্রমিককল্যাণে ঢাকা ইপিজেডের কার্যক্রমে সন্তুষ্ট আইএলও

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন ঢাকার রপ্তানি প্রক্রিয়াকরণের এলাকা অর্থাৎ ঢাকা ইপিজেডের শ্রমিককল্যাণ কার্যক্রম, শ্রম ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশের ব্যাপারে প্রশংসাস্বরূপ মন্তব্য করেছেন।

তিনি আশা প্রকাশ করেছেন যে আইএলও এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, বেপজা, এর দীর্ঘদিনের অংশীদারত্ব আগামীতে আরও জোরদার হবে।

বৃহস্পতিবার ঢাকা ইপিজেড পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ পরিদর্শনের সময় আইএলওর সোশ্যাল প্রোটেকশন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার সাদ গিলানি এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি অফিসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তানজিলুত তাসনুব উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলকে স্বাগত জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

এ সময় ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৯, বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা-২০২২, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যব্যবস্থা, কমপ্লায়েন্স কার্যক্রম, শ্রমিকের অধিকার, করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন শ্রমিক কল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে উপস্থাপনা দিয়েছেন।

পরে বেপজার নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম বেপজার শ্রমবান্ধব নীতিমালা, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং কমপ্লায়েন্স বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শ্রমিক কল্যাণ সমিতির প্রতিনিধিদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময়। আলোচনা চলাকালীন শ্রমিক প্রতিনিধিরা কর্মক্ষেত্রের পরিবেশ, শ্রমিকের অধিকার, অভিযোগ নিষ্পত্তি, সামাজিক সংলাপ এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে শ্রমিক কল্যাণ সমিতির ভূমিকা তুলে ধরেন।

একইসঙ্গে তারা দায়িত্ব পালনকালে বিভিন্ন চ্যালেঞ্জ এবং অভিযোগ নিষ্পত্তির বর্তমান প্রক্রিয়া সম্পর্কেও আইএলও প্রতিনিধিদলকে জানান।

প্রতিনিধিদল পরে ঢাকা ইপিজেডের ওয়াইকেকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এবং শান্তা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করে। সেখানে তারা উৎপাদন কার্যক্রম, ডে-কেয়ার সেন্টার এবং শ্রমিকদের জন্য থাকা বিভিন্ন কল্যাণমূলক সুবিধাগুলো ঘুরে দেখেন।

এ সময় কোম্পানির ব্যবস্থাপনা, শ্রমিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে কর্মপরিবেশ এবং শ্রম অধিকার বাস্তবায়নের বিষয়েও খোঁজ-খবর নেন।

সফর স্মরণীয় করে রাখতে আইএলওর কান্ট্রি ডিরেক্টর শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ঢাকা ইপিজেডের জোন কার্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। এটি বিগত অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম।

এ বাজেট বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশান-২ নম্বরের নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।

গত ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট বাজেটের আকার ছিল ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা।

প্রস্তাবিত বাজেটের আয়ের খাত তুলে ধরে প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, নতুন বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ হাজার ৫৩১ কোটি টাকা। তার বাহিরে প্রারম্ভিক স্থিতি ৬৬০ কোটি টাকা, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে আয় ৯৬৫ কোটি টাকা, আবর্তক খাতে সাহায্য ও মঞ্জুরি ২১৫ কোটি এবং সরকারি উন্নয়ন অনুদান ধরা হয়েছে ১৫০ কোটি টাকা।

অপরদিকে ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ১ হাজার ৭৭ কোটি টাকা এবং নিজস্ব উৎস থেকে উন্নয়ন ব্যয় ১ হাজার ৯৬৬ কোটি টাকা ধার্য করা হয়েছে। এই পাশাপাশি, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ৯৬৫ কোটি টাকা, সরকারি উন্নয়ন সহায়তায় ৮৩ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৭ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। বছর শেষে সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪২৭ কোটি টাকা।

ঢাকা শহরকে নতুনভাবে সাজানোর প্রেক্ষাপট তুলে ধরে প্রশাসক এ কথা বলেন যে, এটি হচ্ছে একটি অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘনবসতিপূর্ণ নগরী। পর্যাপ্ত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা না থাকা, খাল ভরাট করে আবাসন গড়ে তোলার কারণে নানা নাগরিক সংকট তৈরি হয়েছে। দীর্ঘদিনের এসব পুঞ্জীভূত সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি নগরবাসীর ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।

দায়িত্ব গ্রহণের চার মাসের অভিজ্ঞতার কথা জানিয়ে শফিকুল ইসলাম বলেন, বাজেটে ঘাটতি থাকার পরেও সরকারের সহযোগিতায় রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ, পরিচ্ছন্নতা জোরদার, মশা নিধন এবং ফুটপাত দখলমুক্ত করার মতো সেবামূলক কাজগুলো চালাতে সক্ষম হয়েছেন।

নতুন বাজেটের অগ্রাধিকার প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক জানান, এডিস মশা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া, আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল সংস্কার এবং খাল দখলমুক্ত করার উদ্যোগ নতুন বাজেটে প্রাধান্য পাবে।

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপরেখা প্রসঙ্গে তিনি জানান, প্রথমে এলাকাগুলোতে অভিযান চালিয়ে পরিষ্কার করা হবে এবং তারপর বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান প্রকৌশলী সৈয়দ রাকিবুল হাসানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


সন্দ্বীপে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের সন্দ্বীপে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহ, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার, এনজিও প্রতিনিধি মাকছুদুর রহমান, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন, জামায়াতের যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান, এনসিপি নেতা শরিফুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই মাসের এমপিও বিল দাখিলের নির্দেশ দিল মাউশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


জুলাই মাসের এমপিও বিল দাখিলের নির্দেশ দিল মাউশি

দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিও’র অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর লক্ষ্যে, আগামী ২১ জুলাইয়ের মধ্যে বিল দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ, মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনা দেওয়া হয়। আদেশে জানানো হয়, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ১ জানুয়ারি ২০২৫ থেকে ইএফটি’র মাধ্যমে প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে, প্রতিষ্ঠান প্রধানকে তার প্রতিষ্ঠানের এমপিও কাজের জন্য বরাদ্দকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগ-ইন করে বিল সাবমিট করতে হবে। প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও’র অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এই বিল দাখিল করবেন। আদেশে সতর্ক করে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ ইএফটি-তে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কোনো ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ ইএফটি-তে প্রেরিত না হলে কিংবা কোনো অতিরিক্ত অর্থ চলে গেলে, তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে। মাউশি জানিয়েছে, অসাবধানতাবশত কোনো ভুল তথ্য প্রদান বা অন্য কোনো কারণে কোনো শিক্ষক-কর্মচারী যদি অতিরিক্ত অর্থ পেয়ে থাকেন, তবে সেই অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। আদেশে আরো উল্লেখ করা হয়, শুধু আইবাসে তথ্য যাচাইয়ের মাধ্যমে বৈধ হিসেবে প্রমাণিত শিক্ষক-কর্মচারীদের তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্যে এখনো ভুল বা অসঙ্গতি রয়েছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং তা যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ২১ জুলাইয়ের মধ্যে জুলাই মাসের এমপিও বিল দাখিল সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%