প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানির আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস। তিনি একটি গুরুতর হুঁশিয়ারি প্রদান করে বলেন, জার্মানির আইনে বিদেশ থেকে রাজনৈতিক দলকে অর্থায়ন করা অবৈধ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান অনুসারে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপে ‘মাগা’ সমর্থিত বিভিন্ন উদ্যোগে অর্থায়নের একটি কর্মসূচি ঘোষণা করেছে। উক্ত কর্মসূচির আওতায় ইউরোপের বিভিন্ন দাতব্য সংস্থা, থিংক ট্যাংক এবং ব্যক্তিদের সর্বোচ্চ ৩০ লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে।
তবে এই অর্থায়ন শুধুমাত্র তাদের জন্য যারা ‘জাতীয় সার্বভৌমত্ব, অভিবাসন, সেন্সরশিপ এবং আইনগত হয়রানির চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন রাজনৈতিক দর্শন, আইনের শাসন এবং পশ্চিমা সভ্যতার যৌথ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ উদ্যোগ গ্রহণ করবে।
যুক্তরাষ্ট্র সরাসরি ইউরোপীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ ধরনের উদ্বেগের মধ্যে, বর্তমান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস মন্তব্য করেন, ‘আমরা যেমন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করি না, তেমনি আমি চাই না মার্কিন সরকার বা সরকারের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠান জার্মান নির্বাচনে হস্তক্ষেপ করুক।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কয়েকজন কর্মকর্তা একটি প্রতিবেদনে দাবি করেছেন যে, এই অনুদান কর্মসূচি ইউরোপের ডানপন্থী গোষ্ঠী এবং সম্ভাব্য রাজনৈতিক দলগুলোকে সহায়তা দিতে সরকারি অর্থ পুনর্বিন্যাসের দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ।
এদিকে, ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউরোপের রাজনৈতিক দলগুলোকে অর্থায়নে আগ্রহী হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তাসংক্রান্ত আইন এই ক্ষেত্রে একটি বাঁধা হয়ে দাঁড়াতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন