০৯:৪০ এম
অভিষেক শর্মা যেন নতুন রেকর্ডের প্রতীক!
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রে সবচেয়ে কম বল খেলার বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে পিছনে পড়ে গেছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।
গতকাল রাতে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েন অভিষেক। ২ হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন পড়েছে মাত্র ১০২৪ বল। এর আগে এই রেকর্ডটি ছিল সূর্যকুমারের দখলে, যিনি ১১৬৪ বল খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন। অর্থাৎ, টি-টোয়েন্টিতে বলের হিসাবে দ্রুততম ২ হাজার রানে অভিষেকের ধারেকাছেও কেউ নেই।
আরও পড়ুন: চোট পাওয়ায় ফিল্ডিংয়ে নামেননি লিটন, উইকেটকিপিংয়ে জাকের
গত রাতের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেন অভিষেক। মাত্র ১৮ বলে তিনি ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৩০ বলে ৬৯ রান করে থামেন তিনি। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৫টি ছক্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অল্প সময়ের মধ্যে নিজেকে দলের অন্যতম ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অভিষেক। আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে দ্রুত রান তুলে তিনি আবারও প্রমাণ করেছেন যে, রেকর্ডের পাতায় নিজের নাম আরো উজ্জ্বল করার সামর্থ্য তার রয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২ হাজার রান
অভিষেক শর্মা (ভারত) ১০২৪ বল
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং ধস: দ্বিতীয় দিনে ৫৯ রানে শেষ ৭ উইকেট হারাল
সূর্যকুমার যাদব (ভারত) ১১৬৪ বল
করণবীর সিং (অস্ট্রিয়া) ১১৮০ বল
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া) ১২৮৩ বল
মোহাম্মদ ওয়াসিম (আরব আমিরাত) ১২৯৩ বল
আরও পড়ুন: এমবাপে বিতর্ক সমাধানে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে লা লিগা প্রধানের বৈঠক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন