প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুদানের বিতর্কিত সীমান্তের নিকটবর্তী একটি স্বর্ণখনিতে বিমান হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন। এই তথ্য একটি মানবাধিকার সংস্থা সুদানের পক্ষ থেকে প্রকাশ করেছে।
ইমার্জেন্সি লইয়ার্স, যা সুদানের সংঘাতকালীন বিভিন্ন নৃশংসতার নথিপত্র সংরক্ষণ করে, মিশরীয় সেনাবাহিনীকে এই হামলার জন্য দায়ী করেছে।
খার্তুম-ভিত্তিক মানবাধিকার সংস্থাটি রোববার সামাজিকমাধ্যম এক্সে একটি বার্তায় জানায়, “মিশরীয় যুদ্ধবিমানগুলো সুদানের ভূখণ্ডের ভেতরে উত্তরাঞ্চলীয় ওয়াদি এলাকায় বেসামরিক খনিশ্রমিকদের লক্ষ্য করে হামলা চালায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।”
শনিবারের হামলার খবরটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে মিশর কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
স্বর্ণ উত্তোলনের জন্য পরিচিত পাহাড়ি সীমান্ত অঞ্চল জাবাল আল-উকাইদাতে এটি ছিল এ বছরের দ্বিতীয় হামলা। এর আগে জুন মাসে একই স্বর্ণখনি এলাকায় হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। অভিযোগ রয়েছে, ওই হামলাও মিশর চালিয়েছিল।
সুদান ও মিশরের মধ্যে সীমান্ত এলাকা বিতর্কিত; উভয় দেশই খনিজ সম্পদে সমৃদ্ধ হালাইব ট্রায়াঙ্গেল অঞ্চলের মালিকানা দাবি করে আসছে।
সূত্র: আল জাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন