ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার’


‘জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার’

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণায় সরকার দেশে সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সমাজের কোনো মানুষকে সরকারি উন্নয়ন কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে না।

বুধবার (১ জুলাই) বিকেলে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সময় তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই যেন ভালো থাকতে পারি এবং একসঙ্গে কাজ করতে পারি, সেই লক্ষ্য নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলকে সম্পৃক্ত করতে হবে।

আরও পড়ুন: সদরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যানজট ও সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা সভা

তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে হবে। একইসাথে, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। শুধুমাত্র প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না, প্রশিক্ষণপ্রাপ্তদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে হবে, যাতে তাদের জীবনমানের বাস্তব উন্নয়ন ঘটে।

তিনি বলেন, দেশটা সবার, তাই দেশ গড়ার দায়িত্বও সবার। আমাদের সবার স্লোগান হোক- 'করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ'।

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়নের দৃশ্যমান সুফল ইতোমধ্যে দেশের মানুষ দেখে ফেলেছে।

আরও পড়ুন: ‘যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশের কল্যাণে কাজ করতে হবে’- আনোয়ার

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই মাস শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে বহু জুলাই যোদ্ধা শহীদ হয়েছেন এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। জুলাইয়ের প্রথম দিনে তিনি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে সরকার দায়িত্বশীলভাবে কাজ করছে।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. জিলুফা সুলতানা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুর রহিম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুকনুজ্জামান মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জনের প্রত্যেককে একটি করে গরু ও একটি করে ছাগল দেওয়া হয়। এছাড়া ১১ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়।

আরও পড়ুন: রিজভী: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৬, কিয়েভে চলছে ক্ষমতার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ এম


ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৬, কিয়েভে চলছে ক্ষমতার লড়াই

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, এদের মধ্যে দুই শিশু রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। চরম উত্তেজনার মধ্যে কিয়েভের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র ক্ষমতার লড়াই। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কির বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি।

ইউক্রেনের আকাশে আবারও দেখা গেছে রুশ বোমারু বিমান ও ড্রোনের তান্ডব। বুধবার (০১ জুলাই) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, ওডেসা এবং খেরসন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে পুতিন বাহিনী। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।

পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রুশ সীমান্তবর্তী এলাকার দিকে লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রেখেছে জেলেনস্কি বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এসব হামলায় লক্ষ্য করা হচ্ছে রাশিয়ার তেল শোধনাগারগুলো।

রণক্ষেত্রের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভলোদিমির জেলেনস্কিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

জালুঝনি স্পষ্টভাবে বলেছেন, দেশের জনগণ তার ওপর আস্থা রাখছে এবং তিনি জনগণের এই বিশ্বাসের অমর্যাদা করতে সক্ষম হবেন না।

ইউক্রেন সংকটের সমাধানে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না সে ব্যাপারে রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছে মস্কো।

এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে মার্কিন প্রশাসন তাদের অবস্থানের কোনো পরিবর্তন সম্পর্কে ক্রেমলিনকে অবহিত করেনি। তবে যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করে মস্কো বলছে, আলাস্কা সম্মেলনের বোঝাপড়া অনুযায়ী যেকোনো ন্যায্য ও টেকসই সমাধানের প্রস্তাব বিবেচনা করতে তারা এখনও প্রস্তুত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহড়ায় প্রেমিকাকে উদ্ধারের পর বিয়ের প্রস্তাব ফায়ারফাইটারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ এম


মহড়ায় প্রেমিকাকে উদ্ধারের পর বিয়ের প্রস্তাব ফায়ারফাইটারের

রুটিন ট্রেইনিংয়ের একটি সাধারণ দিন যে কারো জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে, তা প্রমাণ করলেন নিউ ইয়র্ক সিটির ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) এক শিক্ষানবিশ ফায়ারফাইটার। সহকর্মীদের সহযোগিতায় এক উদ্ধার অভিযানের মহড়াকেই তিনি সিনেমার মতো এক রোমান্টিক বিয়ের প্রস্তাবে পরিণত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের বরাতে সম্প্রতি এই চমৎকার খবরটি প্রকাশ করেছে এনডিটিভি।

এই ঘটনার প্রকৃতি ছিল র‌্যান্ডালস আইল্যান্ড ফায়ার একাডেমিতে এফডিএনওয়াই-এর বার্ষিক ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে। এই বিশেষ দিনে শিক্ষানবিশ ফায়ারফাইটাররা তাদের পরিবার ও বন্ধুদের আমন্ত্রিত করেন, যাতে তারা তাদের গ্র্যাজুয়েশনের আগে জীবন বাঁচানোর কঠিন প্রশিক্ষণ ও দক্ষতা সশরীরে দেখতে পারেন।

জেসন রালফ নামে ওই শিক্ষানবিশ ফায়ারফাইটার এই সুযোগটিকে কাজে লাগিয়ে তার প্রেমিকা ডেজিয়া মুরকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নেন।

এখন ধরা যাক, ডেজিয়াকে আগে থেকে কিছুই জানানো হয়নি। তিনি বিশ্বাস করেছিলেন তিনি শুধু একটি উদ্ধার অভিযানের মহড়ার জন্য সাধারণ একজন স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিচ্ছেন।

পরিকল্পনা অনুযায়ী, ডেজিয়াকে একটি ভবনের জানালার কার্নিশে বসিয়ে রাখা হয়েছিল, যাতে তাকে একটি নকল আগুন থেকে ‘উদ্ধার’ করা যায়। ডেজিয়া যখন জানালার পাশে গ্রহণযোগে অপেক্ষা করছিলেন, তখন জেসন পুরো ফায়ারফাইটিং গিয়ার ও ভারী পোশাক পরে নিরাপত্তার জন্য ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নেমে আসেন।

প্রেমিকাকে নকল আগুন থেকে সুরক্ষিতভাবে ‘উদ্ধার’ করার পর জেসন আসল চমকটি দেন। উদ্ধার কাজ শেষ করে তিনি সবার সামনে এক হাঁটু গেঁড়ে বসেন এবং পকেট থেকে আংটি বের করেন। ঠিক সেই সময়ে পাশে লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ফায়ারফাইটাররা বড় বড় অক্ষরে লেখা প্ল্যাকার্ড তুলে ধরেন, যাতে লেখা ছিল— ‘Marry me’ (আমাকে বিয়ে করবে?)।

প্রেমিকের এমন অভিনব ও সাহসী প্রস্তাব দেখে ডেজিয়া আর ‘না’ করতে পারেননি। তিনি সানন্দে জেসনের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান।

এই মিষ্টি মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ শেয়ার করেছে ফায়ার ডিপার্টমেন্ট। তারা ক্যাপশনে লেখে, ‘শিক্ষানবিশ ফায়ারফাইটার জেসন রালফ গত শনিবার ফ্যামিলি ডে-তে এক হাঁটু গেঁড়ে বসে ছিলেন। এর জন্য ফায়ার ডিপার্টমেন্টের সবাই একযোগে কাজ করেছিল। তার বর্তমান বাগদত্তা ডেজিয়া মুর ‘হ্যাঁ’ বলেছেন! অভিনন্দন, প্রোপি (শিক্ষানবিশ)!’

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইন্টারনেটে শুভেচ্ছার বন্যা শুরু হয়েছে। নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘যখন ভালোবাসার ‘স্ফুলিঙ্গ’ উড়ে! অভিনন্দন আপনাদের!’ অন্য একজন লিখেছেন, ‘শিক্ষানবিশদের কি একটুও মজা করার অধিকার নেই? দারুণ মিষ্টি একটা মুহূর্ত!’

পেশাদার জীবনের কঠিন ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণের মাঝেও ভালোবাসার এমন প্রকাশ ফায়ার একাডেমির ‘ফ্যামিলি ডে’-কে উপস্থিত সবার কাছে এক অবিস্মরণীয় দিন হিসেবে স্মরণীয় করে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে ৬১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ এম


রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে ৬১ জন গ্রেফতার

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মিন্টু পাটোয়ারী (৪৫), মো. হৃদয় (৩০), মো. মতিন (৩৫), মো. মিন্টু মিয়া (৩৮), মো. ইসমাইল হোসেন তারেক (২৫), মো. ওয়াহেদ আলী (৩৩), মো. শাহজালাল (১৯), মো. সম্রাট আহম্মেদ (২৬), মো. কাশেম (২০), বাবলু (২৪), মো. আলামিন রতন (২৩), মো. সোহাগ (৩৫), মো. নাসির উদ্দিন (৩০), মো. শরিফ (৩৪), মো. আল আমিন (২২), মো. জয়নাল হোসেন (২৬), মো. শাওন সরকার (২২), প্লাবন দাস (২৩), ইউসুফ আলী (৪০), আরিফুল ইসলাম (৪০), হামীম (২২), বেলাল হোসেন (২৪), মো. মনিরুল ইসলাম (৩৬), বেলাল হোসাইন (৩১), মো. আলতাফ হোসেন (২৮), মো. সেলিম (২৮), মো. জলিল, মো. ইমরান ওরফে কালা ইমরান, মো. মোশারফ হোসেন (৩০), মো. মামুন (২৪), মো. মুশফিকুর রহমান সুমন (৩০), মো. রুবেল মিয়া (১৯), মো. নূর আলম (২০), মো. সৌরভ হোসেন (১৯), মো. নাদিম (২৭), মো. জসিম (৫৮), মো. জুয়েল (৫২), মো. ঝন্টু (২৭), মো. হোসেন (২৬), মো. ইরফান (৩০), মো. রিংকু খান (২৮), মো. রুবেল (২৯), মো. সাগর (২৩), মো. সোহেল (২১), মো. রিয়াজুল ইসলাম, মো. কাউছার সিকদার (২৮), মো. কাউছার (৫০), মো. নাঈম (১৯), মো. সুলতান (১৮), মো. শান্ত (১৮), মো. আরিফ (২০), মো. বাচ্চু মিয়া, মো. নাহিদ (২২), মো. সালমান (৩০), মো. শুক্কুর মিয়া (৩০), রাশেদুল (১৮), মো. নাঈম (১৯), মো. ফরতাজ (৪৪), মো. দীন ইসলাম (৩২), মোছা. নীলা আলম (৪৫) এবং মো. জাহাঙ্গীর মিয়া (৩৬)।

বুধবার (১ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১৬ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৬ জন, আদাবর থানা থেকে ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন এবং হাতিরঝিল থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ এম


প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী আজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার অংশগ্রহণে সারাদেশে শুরু হলো। এবার সিসিটিভি নজরদারির পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ ও রেকর্ড রাখার জন্য পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিনে রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করতে দেখা গেছে। একইসঙ্গে কেন্দ্রের বাইরে মাইকে পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ও নিয়মকানুন জানানো হচ্ছিল।

নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার সকাল সাড়ে ৮টাতেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা ইতিবাচক ছিল। এ প্রযুক্তি ব্যবহারের ফলে অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যে সতর্কতা ও ভীতি তৈরি হয়। একই কারণে পরীক্ষাকেন্দ্রেও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে পুলিশের ধারণা।

শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলনও এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে কেন্দ্রের ভেতরে ও বাইরে দায়িত্ব পালনকারী সবার মধ্যে আরও বেশি সতর্কতা তৈরি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এসএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পর নকলের ঘটনা প্রায় ৭৮ শতাংশ কমে আসে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার সিসিটিভি নজরদারির পাশাপাশি বডি ওয়ার্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে, যাতে পরীক্ষা আরও সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি এবং মোট পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে অংশ নেবে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%