ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে ৬১ জন গ্রেফতার


রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে ৬১ জন গ্রেফতার

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মিন্টু পাটোয়ারী (৪৫), মো. হৃদয় (৩০), মো. মতিন (৩৫), মো. মিন্টু মিয়া (৩৮), মো. ইসমাইল হোসেন তারেক (২৫), মো. ওয়াহেদ আলী (৩৩), মো. শাহজালাল (১৯), মো. সম্রাট আহম্মেদ (২৬), মো. কাশেম (২০), বাবলু (২৪), মো. আলামিন রতন (২৩), মো. সোহাগ (৩৫), মো. নাসির উদ্দিন (৩০), মো. শরিফ (৩৪), মো. আল আমিন (২২), মো. জয়নাল হোসেন (২৬), মো. শাওন সরকার (২২), প্লাবন দাস (২৩), ইউসুফ আলী (৪০), আরিফুল ইসলাম (৪০), হামীম (২২), বেলাল হোসেন (২৪), মো. মনিরুল ইসলাম (৩৬), বেলাল হোসাইন (৩১), মো. আলতাফ হোসেন (২৮), মো. সেলিম (২৮), মো. জলিল, মো. ইমরান ওরফে কালা ইমরান, মো. মোশারফ হোসেন (৩০), মো. মামুন (২৪), মো. মুশফিকুর রহমান সুমন (৩০), মো. রুবেল মিয়া (১৯), মো. নূর আলম (২০), মো. সৌরভ হোসেন (১৯), মো. নাদিম (২৭), মো. জসিম (৫৮), মো. জুয়েল (৫২), মো. ঝন্টু (২৭), মো. হোসেন (২৬), মো. ইরফান (৩০), মো. রিংকু খান (২৮), মো. রুবেল (২৯), মো. সাগর (২৩), মো. সোহেল (২১), মো. রিয়াজুল ইসলাম, মো. কাউছার সিকদার (২৮), মো. কাউছার (৫০), মো. নাঈম (১৯), মো. সুলতান (১৮), মো. শান্ত (১৮), মো. আরিফ (২০), মো. বাচ্চু মিয়া, মো. নাহিদ (২২), মো. সালমান (৩০), মো. শুক্কুর মিয়া (৩০), রাশেদুল (১৮), মো. নাঈম (১৯), মো. ফরতাজ (৪৪), মো. দীন ইসলাম (৩২), মোছা. নীলা আলম (৪৫) এবং মো. জাহাঙ্গীর মিয়া (৩৬)।

বুধবার (১ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডারের দাম বাড়বে কিনা, গণশুনানি আগামীকাল

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ১৬ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৬ জন, আদাবর থানা থেকে ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ৪ জন এবং হাতিরঝিল থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ এম


প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী আজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার অংশগ্রহণে সারাদেশে শুরু হলো। এবার সিসিটিভি নজরদারির পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ ও রেকর্ড রাখার জন্য পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (২ জুলাই) পরীক্ষার প্রথম দিনে রাজধানীর উত্তরা রাজউক মডেল কলেজ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করতে দেখা গেছে। একইসঙ্গে কেন্দ্রের বাইরে মাইকে পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন নির্দেশনা ও নিয়মকানুন জানানো হচ্ছিল।

নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে এবার সকাল সাড়ে ৮টাতেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা ইতিবাচক ছিল। এ প্রযুক্তি ব্যবহারের ফলে অপরাধপ্রবণ ব্যক্তিদের মধ্যে সতর্কতা ও ভীতি তৈরি হয়। একই কারণে পরীক্ষাকেন্দ্রেও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখবে বলে পুলিশের ধারণা।

শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলনও এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে কেন্দ্রের ভেতরে ও বাইরে দায়িত্ব পালনকারী সবার মধ্যে আরও বেশি সতর্কতা তৈরি হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এসএসসি পরীক্ষায় কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পর নকলের ঘটনা প্রায় ৭৮ শতাংশ কমে আসে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার সিসিটিভি নজরদারির পাশাপাশি বডি ওয়ার্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে, যাতে পরীক্ষা আরও সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি এবং মোট পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন শিক্ষার্থী ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে অংশ নেবে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা, হতাহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ এম


রাখাইনে জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা, হতাহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে বেসামরিক নাগরিকদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, সাগাইং অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। চার মাসের মধ্যে প্রায় ৭ লাখ নাগরিক মিয়ানমার ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন এমন অস্থিতিশীল পরিস্থিতিতে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় আবারো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে সেনারা মুহুর্মুহু বোমা ফেলেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত ১০টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এদিকে, জান্তাবিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মোনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার বা এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ-এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। পিডিএফের আকস্মিক অভিযান শেষে স্থানীয় পিএসএফ ক্যাম্পগুলোতে এই সংঘাতের সূত্রপাত ঘটে।

এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে মিয়ানমারের নাগরিকরা দলে দলে দেশ ছাড়ছেন। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম চার মাসেই প্রায় ৬ লাখ ৮৭ হাজার মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন।

মূলত, জোরপূর্বক সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি এড়ানো, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণেই এই ব্যাপক দেশত্যাগ ঘটে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত সংঘাতে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত হতে পারে, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের তথ্য অনুসারে, এই সহিংসতার ফলে ৩৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রতি পাঁচজনের একজন তীব্র খাদ্যসংকটে ভুগছেন, যা প্রতিবেশী দেশগুলোতে নেতিবাচক প্রভাব ফেলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নর্ড স্ট্রিম বিস্ফোরণ মামলায় ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ এম


নর্ড স্ট্রিম বিস্ফোরণ মামলায় ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ

জার্মানির নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে ২০২২ সালে বাল্টিক সাগরের তলদেশে বিস্ফোরণের ঘটনায় একটি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন জার্মানির রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এই বহুল আলোচিত নাশকতার ঘটনায় এটিই অন্যতম গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ বলে মনে হচ্ছে।

অভিযোগে অভিযুক্তের পুরো নাম প্রকাশ করা হয়নি, কারণ এটি জার্মানির ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন মেনে চলতে হয়। অভিযোগপত্রে তাকে 'সেরহি কে.' নামে উল্লেখ করা হয়েছে। জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলা পরিকল্পনা, নেতৃত্ব এবং সমন্বয়ে। তবে অভিযুক্ত সেরহি কে. এই অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযুক্তের আইনজীবী প্রতিষ্ঠান 'মেনাকার বার্লিন' জানিয়েছে, বুধবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যদিও অভিযোগের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে জার্মানির রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, নর্ড স্ট্রিম বিস্ফোরণের ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম ডিডাব্লিউ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, এই অভিযুক্ত ব্যক্তি চারটি নর্ড স্ট্রিম পাইপলাইনের মধ্যে তিনটিতে বিস্ফোরণ ঘটানোর অভিযানে সাত সদস্যের একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন।

অভিযুক্তের বিরুদ্ধে বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। জার্মান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্মে ইতালিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে গত নভেম্বরে তাকে জার্মানির কাছে হস্তান্তর করা হয়।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরের নিচে থাকা নর্ড স্ট্রিম পাইপলাইনে একাধিক বিস্ফোরণ ঘটে, ফলে চারটি পাইপলাইনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণের কারণে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বাল্টিক সাগরে ছড়িয়ে পড়ে এবং কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত নর্ড স্ট্রিম অবকাঠামো কার্যত অচল হয়ে যায়। নর্ড স্ট্রিম–২ পাইপলাইন কখনো চালু না হলেও নর্ড স্ট্রিম–১-এর দুটি পাইপলাইন দীর্ঘদিন ধরে রাশিয়া থেকে জার্মানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করত। এই পাইপলাইনটি প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ছিল যা বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়ার উপকূল থেকে জার্মানির উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর আগে নর্ড স্ট্রিম–২ প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া স্থগিত করে জার্মানি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি 'গ্যাজপ্রম' ছিল এই পাইপলাইনের শতভাগ মালিক। এর কয়েক মাস পর প্রযুক্তিগত সমস্যার কারণে রাশিয়া নর্ড স্ট্রিম–১-এর মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। পরে সেপ্টেম্বরে একাধিক পাইপলাইনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

এখন পর্যন্ত এই নাশকতার জন্য কেউ দায় স্বীকার করেনি। ইউক্রেন সরকারও অভিযোগ করেছে তারা এই হামলায় সম্পৃক্ত নয়। তবে এই মামলার বিচার জার্মানি এবং ইউক্রেনের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে কারণ ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা প্রদান করে। বিস্ফোরণের ঘটনায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার দিকে আঙুল তোলে, অন্যদিকে মস্কো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে দায়ী করে। তবে তদন্তে সরাসরি জড়িত থাকা রাষ্ট্রের প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এদিকে ইউক্রেনের অনেক মানুষের মধ্যে নর্ড স্ট্রিম ধ্বংসের ঘটনাকে ইতিবাচকভাবে দেখার প্রবণতা রয়েছে। তাদের মতানুসারে, এর ফলে রাশিয়ার অতি গুরুত্বপূর্ণ আয়ের একটি উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জার্মানির এই মামলার বিচার নিয়ে ইউক্রেনে আলোচনা সমালোচনা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের মহাপরিচালক পদে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ এম


দুদকের মহাপরিচালক পদে পরিবর্তন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ে সরকার একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্থাটির মহাপরিচালক পদে রদবদল করা হয়েছে।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রেষণে (ডেপুটেশন) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই দিনে জারি করা অপর এক আদেশে দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে বদলি করা হয়েছে। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%