প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, এদের মধ্যে দুই শিশু রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। চরম উত্তেজনার মধ্যে কিয়েভের অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র ক্ষমতার লড়াই। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জেলেনস্কির বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি।
ইউক্রেনের আকাশে আবারও দেখা গেছে রুশ বোমারু বিমান ও ড্রোনের তান্ডব। বুধবার (০১ জুলাই) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, ওডেসা এবং খেরসন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে পুতিন বাহিনী। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে।
পাল্টা আঘাত হানছে ইউক্রেনও। রুশ সীমান্তবর্তী এলাকার দিকে লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রেখেছে জেলেনস্কি বাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এসব হামলায় লক্ষ্য করা হচ্ছে রাশিয়ার তেল শোধনাগারগুলো।
রণক্ষেত্রের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে। সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভলোদিমির জেলেনস্কিকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
জালুঝনি স্পষ্টভাবে বলেছেন, দেশের জনগণ তার ওপর আস্থা রাখছে এবং তিনি জনগণের এই বিশ্বাসের অমর্যাদা করতে সক্ষম হবেন না।
ইউক্রেন সংকটের সমাধানে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন এসেছে কি না সে ব্যাপারে রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছে মস্কো।
এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে মার্কিন প্রশাসন তাদের অবস্থানের কোনো পরিবর্তন সম্পর্কে ক্রেমলিনকে অবহিত করেনি। তবে যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই উল্লেখ করে মস্কো বলছে, আলাস্কা সম্মেলনের বোঝাপড়া অনুযায়ী যেকোনো ন্যায্য ও টেকসই সমাধানের প্রস্তাব বিবেচনা করতে তারা এখনও প্রস্তুত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন