ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ: প্রেস টিভি


খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ: প্রেস টিভি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে শামিল হয়েছেন ৪ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ, যা সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই নজিরবিহীন শোক মিছিলে অংশ নিয়েছেন ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখের বেশি ভক্ত-অনুরাগী, এবং ইরান কর্তৃপক্ষ একে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, ঐতিহাসিক বিদায় ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে তেহরান, কোম, নাজাফ, কারবালা এবং মাশহাদ; এই পাঁচ শহরে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে, ইরাকের নাজাফ ও কারবালাতেই প্রায় এক কোটি মানুষ অংশ নিয়েছেন।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের একটি সন্ত্রাসী হামলায় সপরিবারে শাহাদাতবরণ করেন এই মহান নেতা। দীর্ঘ প্রতীক্ষার পর গত শুক্রবার থেকে শুরু হয় তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা, যেখানে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৯০টিরও বেশি দেশের পণ্ডিত ও প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

প্রযুক্তিগত তথ্য এবং স্বাধীন বিভিন্ন সূত্রের দ্বারা যাতায়াতের রেকর্ড ও মোবাইল সিগন্যাল বিশ্লেষণ করে এই বিশাল উপস্থিতির সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্রে হাজির হচ্ছে ১৪টি সংশোধনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৫ এম


বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্রে হাজির হচ্ছে ১৪টি সংশোধনী

বাংলাদেশ জামায়াতে ইসলামী, দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে নির্বাচনে আবির্ভূত হয়েছে। সাত বছর পর দলটির গঠনতন্ত্রে আসছে বেশ কিছু বড় সংশোধন। এই সংশোধনীর ফলে দলে নিয়ন্ত্রণে আসবে আর্থিক খাত। এবারের গঠনতন্ত্রে সদস্য ছাড়া সাংবিধানিক বড় পদে আসীন হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

দলীয় সূত্র জানাচ্ছে, বর্তমান আমিরের অর্ধযুগের সময়ে প্রথমবারের মতো গঠনতন্ত্রে ছোট বড় মিলিয়ে প্রায় ১৪টি সংশোধনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াত।

গঠনতন্ত্রের ষষ্ঠ অধ্যয়ের ৬৮ নম্বর ধারায় একটি নতুন উপধারা যুক্ত হচ্ছে, যা নির্দিষ্ট করবে জেলা ও মহানগর আমিরদের অর্থ ব্যয়ের সীমা। একই অধ্যায়ে আরও পরিষ্কারভাবে বর্ণনা করা হবে দলটির আয়ের উৎসের সকল তথ্য।

শুধু আর্থিক খাতেই নয়, গঠনতন্ত্রের তৃতীয় অধ্যায়ে নতুন ধারার মাধ্যমে কেন্দ্রীয় সংগঠনের অধীনে উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। এই পরিষদে দলের সঙ্গে সরাসরি জড়িত না থেকেও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্থান দেয়া হতে পারে। এছাড়া আরো বেশকিছু ধারায় সংশোধন ও পরিমার্জন আসবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত মজলিসে শুরা হয়ে গেল। ২৩তম সংশোধনী প্রস্তাব শুরাতে আনা হয়েছে। কিছু আংশে আমরা সংশোধনী চূড়ান্ত করেছি। আমাদের একটি সংশোধনী কমিটি রয়েছে। সেই কমিটিতে প্রস্তাব নিয়ে আলোচনা করতে হয়। এরপর তা নির্বাহী পরিষদে যেতে হয়। এভাবেই আমরা সবার কাছে পৌঁছেছি এবং ২৬ জুন বিষয়টি আলোচনা হয়েছে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব আমাদের কাছে এসেছে। এটি নিয়ে শুরা সদস্যদের মধ্যে প্রথম আলোচনা প্রাথমিক পর্যায়ে হয়েছে। বিষয়টি আরও আলোচনার জন্য আসছে, যা এখনো চূড়ান্ত হয়নি। আগামী শুরাতে আবার আলোচনা হবে, তখন দেখা যাবে। সংশোধনী গোপন থাকে না, সব কিছুই ওয়েবসাইটে প্রকাশ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ এম


হারামাইনে আজ জুমার নামাজে ইমামতি করবেন যারা

আজ শুক্রবার (১০ জুলাই), ২৫ মহররম ১৪৪৮ হিজরি, এবং আজ মহররম মাসের চতুর্থ জুমা। এই উপলক্ষে, মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করার জন্য উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত দুই আলেম ও কারি।

মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ উসামাহ খাইয়াত। তাঁর বাবার নাম হলো আব্দুল্লাহ, এবং দাদার নাম আব্দুল গনি। তিনি ১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে শায়খ উসামাহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পর, মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ১৯৮২ ও ১৯৮৮ সালে যথাক্রমে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শায়খ আব্দুল্লাহ, যিনি তার বাবা, মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহও মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। ১৩৮০ হিজরিতে মক্কায় তার জন্ম হয়েছে। তিনি সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিত ও জনপ্রিয়। ১৪০৫ হিজরিতে আব্দুল বারি সুবাইতি কিং ফাহাদ আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক করেন। এরপর, তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটিতে ইসলামি শরিয়া অনুষদে ভর্তি হন এবং ১৪০৯ হিজরিতে অনার্স ও ১৪১৫ হিজরিতে মাস্টার্স অর্জন করেন। ১৪১৪ হিজরি সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার নামাজ কত রাকাত, কীভাবে আদায় করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ এম


জুমার নামাজ কত রাকাত, কীভাবে আদায় করবেন

 

সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমা। এ দিন মুসলমানরা একসঙ্গে মসজিদে উপস্থিত হয়ে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করেন এবং খুতবা শোনেন। ইসলামে জুমার নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি। তবে অনেকেই জানতে চান, জুমার নামাজ কত রাকাত এবং সঠিক নিয়মে কীভাবে তা আদায় করতে হয়।

ইসলামী শরিয়ত অনুযায়ী, জুমার নামাজ ২ রাকাত ফরজ। এই বিষয়ে ইসলামী ফকিহদের মধ্যে কোনো মতভেদ নেই। যদিও ফরজ নামাজের আগে ও পরে সুন্নাত নামাজ রয়েছে। সাধারণভাবে অধিকাংশ মুসল্লি ফরজের আগে ৪ রাকাত সুন্নাত এবং ফরজের পরে ৪ রাকাত সুন্নাত আদায় করেন। অনেক মুসল্লি ফরজের আগে অতিরিক্ত ২ রাকাতও আদায় করেন। তবে এসব সুন্নাতের রাকাতসংখ্যা নিয়ে মতভেদ থাকলেও ফরজ জুমার নামাজ ২ রাকাত—এ বিষয়ে সবাই একমত।

জুমার নামাজ মূলত শুক্রবারের জোহরের নামাজের পরিবর্তে আদায় করা হয়। সময় একই হলেও জোহরের নামাজ ও জুমার নামাজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করা বাধ্যতামূলক এবং এর আগে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। অন্যদিকে জোহরের নামাজে খুতবা নেই এবং তা একাকীও আদায় করা যায়।

জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন—

"ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইযা নুদিয়া লিস্-সালাতি মিন ইয়াওমিল জুমুআতি ফাসআউ ইলা জিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জালিকুম খাইরুল্লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসিরাল্লা'আল্লাকুম তুফলিহুন।"

অর্থ: “হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত এগিয়ে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে। এরপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ (রিজিক) অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।”

জোহরের নামাজের সঙ্গে জুমার নামাজের পার্থক্যও রয়েছে। যেমন—

১. জোহরের ফরজ ৪ রাকাত, কিন্তু জুমার ফরজ ২ রাকাত।

২. জুমারের আগে ইমামের খুতবা শোনা আবশ্যক।

৩. জুমার নামাজ অবশ্যই জামাতের সঙ্গে আদায় করতে হবে, একাকী আদায় করা যায় না।

৪. জুমার দিনে দরুদ, তাওবা-ইস্তিগফার, কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে।

যেভাবে আদায় করবেন জুমার নামাজ:

মসজিদে প্রবেশের পর সুযোগ থাকলে দুই রাকাত তাহিয়্যাতুল মসজিদ (দুখুলুল মসজিদ) নামাজ আদায় করা সুন্নাত। এরপর সুন্নাত নামাজ পড়ে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। খুতবা শেষে ইমামের সঙ্গে ২ রাকাত ফরজ জুমার নামাজ আদায় করতে হবে। ফরজের পর সুন্নাত নামাজ সুন্নত আদায় করা উত্তম।

কারা জুমা আদায় না করলেও চলবে?

যারা গুরুতর অসুস্থ, ভ্রমণরত (মুসাফির) অথবা শরিয়তসম্মত ওজরের কারণে জুমায় উপস্থিত হতে পারে না, তাদের জন্য জোহরের নামাজ আদায় করাই যথেষ্ট। তবে মুসাফির চাইলে জুমার জামাতে অংশ নিতে পারেন।

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই আজান হওয়ার পর দুনিয়াবি কাজকর্ম ছেড়ে আল্লাহর ঘরে উপস্থিত হওয়া এবং খুতবা শুনে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষের দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির দাফনের পর ইরানে ভয়াবহ বিস্ফোরণ, হামলার দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ এম


খামেনির দাফনের পর ইরানে ভয়াবহ বিস্ফোরণ, হামলার দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সমাপ্ত হওয়ার পর, কয়েক ঘণ্টা না যেতেই দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুশেহর প্রদেশে অবস্থিত বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন সামরিক সদর দফতরে এই হামলা পরিচালিত হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি জানায়, বুশেহরের উপকণ্ঠে অবস্থিত একটি সামরিক সদর দফতরে মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হেনেছে। বুশেহর প্রদেশের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান হামলার বিষয়ে নিশ্চিত করে বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে, যেমন চোগাদক শহরের সামরিক ঘাঁটিতে এবং একটি মাছ ধরার ঘাটে এই হামলা সংঘটিত হয়েছে। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে, কোনারাক নামক দক্ষিণাঞ্চলীয় শহরে একই সময়ে তিনটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ রিপোর্ট করা হয়েছে।

এই ঘটনার ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এই হামলার সঙ্গে তাদের কোনও সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা শনাক্ত করেছেন যে, এই সাম্প্রতিক হামলার পেছনে ওয়াশিংটনের কোন হাত নেই। অন্যদিকে, ইরানও এখন পর্যন্ত কোনও নির্দিষ্ট দেশকে এই হামলার জন্য দায়ী করেনি। তবে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বিভিন্ন সামরিক অনুষ্ঠানে ইরানে আবারও পূর্ণ শক্তিতে সামরিক অপারেশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আকাশে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে এবং হুমকি পরিহার করতে ইসরায়েলি বাহিনী ইরানে তৃতীয় বার আঘাত হানতে প্রস্তুত।

এর আগে, গত মঙ্গলবার হরমুজ প্রণালীতে এখানে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানে ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলার পরে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি বা সমঝোতা স্মারক বাতিল করার ঘোষণা দেন। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন যে, ইরানের সঙ্গে এই চুক্তি বহাল রাখা সময়ের অপচয় ব্যতীত কিছুই নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%