বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০১:১৫ এম
বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশ সময় একটায় মাঠে নামছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার।
নকআউট পর্ব বা শেষ ৩২-এর আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ই দুই দলের জন্য একমাত্র বিকল্প। কারণ প্রথম দুই ম্যাচ শেষে দুই দলের মাত্র ১টি করে পয়েন্ট রয়েছে। আজ যারা হারবে, তাদের বিশ্বকাপের মিশন এখানেই শেষ হয়ে যাবে।
সহ-আয়োজক দেশ কানাডার সঙ্গে ১-১ ড্র করে বিশ্বকাপ যাত্রা দারুণভাবে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় বসনিয়ার ‘ড্রাগন’রা।
অন্যদিকে, কাতারের অবস্থাও একই রকম। সুইজারল্যান্ডকে ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখালেও পরের ম্যাচে কানাডার কাছে ৬-০ গোলে বিধস্ত হয়েছে তারা। শুধু তাই নয়, ওই ম্যাচে মেজাজ হারিয়ে দুইজন লাল কার্ড দেখায়, যা তাদের ডিফেন্সিভ লাইনে বড়সড় ভাঙন ঘটিয়েছে এশিয়ান চ্যাম্পিয়নদের।
বসনিয়ার জন্য এটি বিশ্বকাপে দ্বিতীয় অংশগ্রহণ। ২০১৪ সালে তারা প্রথমবার বিশ্বকাপে খেললেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। এবার তারা শেষ ম্যাচে জয় নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার আশা ধরে রাখতে চান।
এই ম্যাচে বসনিয়া ৪-২-৪ ফরম্যাটে খেলবে। মাঠে নামলেই বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ আউটফিল্ড খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়বেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা এডিন জেকো। এ তালিকায় সবার ওপরে আছেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা (৪২ বছর ৩৯ দিন)। ১৪৪ ম্যাচে ৭৩ গোল করে জেকো বসনিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
অন্যদিকে, এশিয়ার চ্যাম্পিয়ন কাতার ৫-২-৩ ফরম্যাটে খেলবে। এক নজরে দুই দলের শুরুর একাদশ দেখা নেওয়া যাক।
বসনিয়া ও হার্জেগোভিনা: ভাসিলজ; মালিক, রাদেলজিচ, কাটিচ, কোলাসিনাচ; বেসিক, সুঙ্কিচ; ডেমিরোভিচ, জেকো, আলাজবেগোভিচ, বাজরাকতারেভিচ।
কাতার: আবুনাদাল; মিগেল, লায়ে, গাবের, খৌকি, আলব্রাকে; বৌদিয়াফ, ফাথি; জুনিয়র, আলহায়দোস, আফিফ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তার বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে।
জসিম উদ্দিনকে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন করে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, গত ১৮ জুন বিকালে সাংবাদিকরা একটি জমির বিষয়ে বক্তব্য জানতে এসিল্যান্ড কার্যালয়ে যান। সেই সময় দুই সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও জিল্লুর রহমান পলাশ সেখানে উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে যে, সাংবাদিকদের উপস্থিতি দেখেই এসিল্যান্ড জসিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের ক্যামেরা এবং মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন, আঙুল উঁচিয়ে ধমক দেন এবং অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এর পর তিনি নিজেও দ্রুত অফিস ছেড়ে চলে যান।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিভাগীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয়। গত রবিবার, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম গাইবান্ধা সার্কিট হাউসে ঘটনাটির তদন্ত করেন।
তদন্তের সময়ে সাংবাদিকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয় এবং ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার নথিপত্র পর্যালোচনা করা হয়।
তবে, এখনও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সে এই প্রথম ইবোলা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মানবিক সহায়তা মিশন শেষে দেশে ফেরার পথে এক চিকিৎসকের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে।
রোগীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসাকেন্দ্রে বিশেষভাবে আইসোলেশনে রাখা হয়েছে, এবং ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রণালয় বুধবার জানিয়েছে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
স্বাস্থ্য কর্তৃপক্ষ আক্রান্ত ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও পর্যবেক্ষণের কাজ শুরু করেছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ জনগণের জন্য সংক্রমণের ঝুঁকি খুবই কম। স্বাস্থ্য কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গ্রেব্রিয়াসুস বলেছেন, “বাদবাকী বিশ্বের জন্যও ঝুঁকি কম। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”
গত মাসে মধ্য আফ্রিকার দেশ কঙ্গো ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, এর কয়েক সপ্তাহ আগে থেকেই ভাইরাসটি ছড়িয়ে পড়ছিল। ২৬০ জনের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ১ হাজার জন।
আফ্রিকার বাইরে ইউরোপে ইবোলা শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। যদিও কঙ্গোয় ইবোলা পজিটিভ ধরা পড়া এক মার্কিন চিকিৎসককে গত মাসে জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কঙ্গোর প্রতিবেশী দেশ উগান্ডাতেও ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউজএইচও) বলেছে, সেখােনে ২০ জন আক্রান্ত হয়েছে এবং দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
ইবোলাতে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন বিশেষত স্বাস্থ্যকর্মীরা। গত সপ্তাহে ডব্লিউএইচও বলেছে, কঙ্গোতে ইবোলা আক্রান্ত ৭৫ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ১৭ জনই মারা গেছে।
বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বেড়েছে, কারণ এই ইবোলা সংক্রমণের জন্য দায়ী বান্ডিবুগিও ধরনের ভাইরাস। এই ধরনের বিরুদ্ধে বর্তমানে কোনও অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
ফলে কঙ্গোয় সংক্রমণ নিয়ন্ত্রণ এবং নতুন দেশে তা ছড়িয়ে পড়া ঠেকাতে আন্তর্জাতিক স্তরে নজরদারি জোরদার করা হয়েছে। ফ্রান্স কঙ্গো থেকে আসা ত্রাণকর্মীদের জন্য একটি ‘নিবেদিত পর্যবেক্ষণ ব্যবস্থা’ গড়ে তুলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর মাইজদীতে ফুটপাত দখল এবং প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী এবং ইকবাল হোসেন সোহানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
প্রধান সড়ক ও ফ্ল্যাট রোডে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে মোহাম্মদিয়া হোটেল, বেঙ্গল এবং একটি ফলের দোকানসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সোহান বলেন, ফুটপাত দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে শিরোপা অন্যতম দাবিদার স্পেনকে রুখে দিয়ে রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেছেন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে পরবর্তী গন্তেব্যর জন্য একটি নতুন ক্লাব খুঁজছেন।
ব্রাজিলে খেলতে যাওয়ার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। কেপ ভার্ডের এই গোলরক্ষক, ব্রাজিলিয়ান সাংবাদিক ও ইনফ্লুয়েন্সার ড্যানিয়েল ব্রাউনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি খেলা চালিয়ে যেতে চান, এবং যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত টুর্নামেন্টে তার সাফল্যের পর তিনি একটি নতুন দল খুঁজে পেতে আগ্রহী।
স্পেনের সঙ্গে ড্র করার পর উরুগুয়ের বিরুদ্ধে কেপ ভার্ডে অসাধারণ পারফরম্যান্স করে ভোজিনহা সম্মানিত হয়েছেন এবং অনুপ্রেরণামূলক গল্পে পরিণত হন। তিনি জানান, 'আমি আমার আগের ক্লাব দেপোর্তিভো চাভেসের সঙ্গে চুক্তি শেষ করেছি এবং এই মুহূর্তে আমার কাছে এখনও কিছু নেই। আমি সবকিছুর জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।'
ভোজিনহা ব্রাউনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত সাক্ষাৎকারে হাস্যোজ্জ্বলভাবে উল্লেখ করেন, 'এটা ভালো হবে। দেখা যাক।' ব্রাজিলে যাওয়ার চেষ্টা করতে চান তিনি, অন্তত বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, 'যদি সুযোগ পাই, আমি যেতে চাই, এবং সবাইকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতেও যেতে চাই।' তার মনে হয়, 'আমার অনেক সতীর্থও যেতে চায়।'
অ্যাঙ্গোলায় তার সাবেক দল প্রোগ্রেসো দো সাম্বিজাঙ্গা যখন ব্রাজিলে তাদের প্রাক-মৌসুম অনুশীলন করেছিল, তখন তিনি সেখানেই সময় কাটিয়েছিলেন। বড় হওয়ার সময় তিনি বেলজিয়ামের গোলরক্ষক মিশেল প্রিউড’হোম, ডাচম্যান এডউইন ফন ডার সার এবং ইতালির জিয়ানলুইজি বুফনকে তার আদর্শ হিসেবে বিবেচনা করতেন।
এই মুহূর্তে তার স্বপ্ন হলো প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণকারী কেপ ভার্ডেকে গ্রুপ পর্ব পেরিয়ে যেতে সাহায্য করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ