প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তার বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে।
জসিম উদ্দিনকে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন করে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, গত ১৮ জুন বিকালে সাংবাদিকরা একটি জমির বিষয়ে বক্তব্য জানতে এসিল্যান্ড কার্যালয়ে যান। সেই সময় দুই সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু ও জিল্লুর রহমান পলাশ সেখানে উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে যে, সাংবাদিকদের উপস্থিতি দেখেই এসিল্যান্ড জসিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের ক্যামেরা এবং মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন, আঙুল উঁচিয়ে ধমক দেন এবং অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এর পর তিনি নিজেও দ্রুত অফিস ছেড়ে চলে যান।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিভাগীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেয়। গত রবিবার, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল ইসলাম গাইবান্ধা সার্কিট হাউসে ঘটনাটির তদন্ত করেন।
তদন্তের সময়ে সাংবাদিকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয় এবং ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার নথিপত্র পর্যালোচনা করা হয়।
তবে, এখনও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন