ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর


সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তান নিজেদের শান্তির সমর্থক হিসেবে উপস্থাপন করলেও, তাদের এই শান্তিকামী মনোভাবকে দুর্বলতা হিসেবে গ্রহণ না করার জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়ে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতে সাফ জানিয়ে দিয়েছেন, "পানি আমাদের লাল রেখা।"

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে যখন জলবন্টন ইস্যুতে তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন কড়া মন্তব্য এসেছে।

১৯৬০ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি অনুসারে, সিন্ধু নদ ব্যবস্থার মোট পানির ২০ শতাংশ ভারত পায় এবং বাকি ৮০ শতাংশ পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়। চুক্তির আওতায় পূর্বাঞ্চলীয় নদীগুলো যেমন রবি, বিয়াস ও শতদ্রু ভারতের অধীনে এবং পশ্চিমাঞ্চলীয় নদীগুলো যেমন সিন্ধু, ঝিলম ও চেনাবের বেশিরভাগ পানির অধিকার পাকিস্তান লাভ করে। তবে দুইদেশকে কিছু নির্দিষ্ট শর্তে একে অপরের নদীগুলোর পানির সীমিত ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু

কিন্তু পরিস্থিতি ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম হামলার পর ভিন্ন দিকে মোড় নেয়। ওই হামলায় ২৬ জন বেসামরিক মানুষ প্রাণ হারালে ভারত পাকিস্তানের ওপর সরাসরি দায় চাপায়। শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে, নতুন দিল্লি ঐতিহাসিক পানি চুক্তি স্থগিত (অ্যাবেয়েন্স) রাখার ঘোষণা দেয়।

চুক্তি স্থগিত করার পরই ভারত পশ্চিমাঞ্চলীয় তিনটি নদীর পানির স্তরের আগাম তথ্য পাকিস্তানের কাছে পাঠানো বন্ধ করে দেয়। এর ফলে, বর্ষাকালে নদীতে পানি বেড়ে গেলে ভারতের দেওয়া আগাম সতর্ক বার্তার ওপর ভিত্তি করে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হতো। কিন্তু তথ্য আদান-প্রদান বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তান বর্তমানে বর্ষাকালে বড় ধরনের বিপদের আশঙ্কায় রয়েছে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্ক, চাপের মুখে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ এম


রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়। একই দিন বাদ মাগরিব কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

নিহতরা হলেন, চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে অয়ন। তিনি শুক্রবার বিকেলে মরদেহের সঙ্গে প্রামের বাড়িতে পৌঁছে জানাজা ও দাফনে অংশ নেবেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও মেয়ে নিহত হন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।গত ১১ আগস্ট ইতালির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রোমের ক্যাসালোত্তি এলাকার পিয়াজ্জা ওর্মেয়ায় নিহত তিনজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

নিহত বাবুলের চাচাতো ভাই অ্যাডভোকেট ইউনুস বলেন, ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে তারা হত্যাকাণ্ডের খবর জানতে পারেন। বাবুল দেশে এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এমন নির্মম ঘটনায় তারা বাকরুদ্ধ। ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে এখনো আইনের আওতায় না আনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

এদিকে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে ইতালিয়ান পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ জুলাই চরকাঁকড়া ইউনিয়নে তাদের বাড়ির সামনে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত ডাকাত দলের নামে একটি উড়ো চিঠি পাওয়া যায়। চিঠিতে পরিবারের কাছে টাকা ও স্বর্ণালংকার দাবি এবং দাবি পূরণ না করলে ছেলে-নাতিকে হত্যাসহ নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে নিহতের বাবা সিরাজুল ইসলাম কোম্পানীগঞ্জ থানায় ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছিলেন বলে জানা গেছে।

নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম বলেন, “আমার ছেলে দেশে ছুটিতে এসে কবরস্থানে মাটি ফেলেছে। সেখানেই তাকে স্ত্রী-সন্তানসহ দাফন দেওয়া হবে। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি বিচার চাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ এম


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২ জন

রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক নিয়মিত অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৪৭ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

এই অভিযানের সময় ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ, ৪ গ্রাম হেরোইন, পাঁচটি মোটরসাইকেল এবং নগদ ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহ্নবীর ফ্যান পেজ নিয়ে আদালতের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ এম


জাহ্নবীর ফ্যান পেজ নিয়ে আদালতের বার্তা

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে অশ্লীল এবং অননুমোদিত কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় দিল্লি হাইকোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। আদালত জানিয়েছে, অনুমতি ছাড়া জাহ্নবীর ছবি বা ভিডিও ব্যবহার করে অনৈতিক বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা যাবে না।

তবে জাহ্নবীর নামে পরিচালিত ফ্যান পেজ বা ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়ার সুযোগ নেই। কারণ, এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা বিষয়টি সম্পর্কিত।

বুধবার (১২ আগস্ট) জাহ্নবীর করা মামলার শুনানি হয়েছে দিল্লি হাইকোর্টে। শুনানিতে আদালত জানায়, অভিনেত্রীর অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না।

কিন্তু, তার নামে থাকা সব ফ্যান পেজ বা ফ্যান ক্লাব বন্ধ করে দেওয়া যাবে না। কারণ, এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি জড়িত।

জাহ্নবীর অভিযোগ হচ্ছে, তার অনুমতি ছাড়া বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করা হচ্ছে। এসব কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন কেউ কেউ।

এমনকি, অভিনেত্রীর নামে অশ্লীল কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

জাহ্নবীর আইনজীবীরা পাঁচ হাজারেরও বেশি ওয়েবপেজ ও পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। এর মধ্যে তার কিছু ফ্যান পেজের লিংকও ছিল। শুনানিতে এসব কনটেন্ট বন্ধ করার আবেদন করেছেন অভিনেত্রী। আদালত ফ্যান পেজ বন্ধের বিষয়ে সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

বিচারপতি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি উপেক্ষা করা যায় না। শুনানিতে এমন প্রশ্নও তোলা হয়েছে যে, কোনো তারকা কিভাবে তার নামে থাকা প্রতিটি ফ্যান ক্লাব বা ফ্যান পেজ বন্ধ করার দাবি করতে পারেন।

আদালতের পর্যবেক্ষণ হলো, কোনো ব্যক্তি তারকা হলেই তাকে নিয়ে সাধারণ মানুষের সব বক্তব্য নিয়ন্ত্রণ করার অধিকার অর্জন করেন না। ব্যক্তিত্বের অধিকার রক্ষা করতে গিয়ে অন্যের বাকস্বাধীনতা খর্ব করা উচিত নয়।

শুনানিতে কপিরাইটের বিষয়টি উঠে আসে। আদালত জানায়, যদি কোনো ব্যক্তি জাহ্নবীর ছবি ব্যবহার করে নিজের তৈরি পণ্য বা শিল্পকর্ম বিক্রি করেন, তখন শুধু ছবিতে অভিনেত্রীর উপস্থিতি রয়েছে বলেই সেটিকে তার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন হিসেবে ধরা যাবে না। কারণ ছবিটি যিনি তুলেছেন বা শিল্পকর্মটি যিনি তৈরি করেছেন, তার নিজস্ব কপিরাইট থাকতে পারে।

অর্থাৎ, ছবিতে জাহ্নবীর উপস্থিতি থাকলেই, শুধু সেই কারণে কোনো শিল্পকর্ম বা পণ্য বিক্রি করা বেআইনি বলে ধরে নেওয়া যাবে না। সংশ্লিষ্ট কনটেন্টের ধরন, ব্যবহারের উদ্দেশ্য এবং কপিরাইটসহ অন্যান্য আইনি বিষয়ও বিবেচনা করতে হবে।

তবে জাহ্নবীর অনুমতি ছাড়া তার নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে অশ্লীল বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি এবং তা থেকে মোটর সুবিধা নেওয়ার অভিযোগের বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। এই ধরনের অননুমোদিত ব্যবহার নিয়ে বিচারক বলেছেন যে, অভিনেত্রীর ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ।

এদিকে, ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তারকাদের ছবি-ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে বলিউডে উদ্বেগ বাড়ছে। ব্যক্তিগত মর্যাদা, পরিচিতি ও ব্যক্তিত্বের অধিকার রক্ষায় এর আগেও একাধিক তারকা আদালতের দ্বারস্থ হয়েছেন।

জাহ্নবীর মামলায়ও একইভাবে নিজের পরিচিতি ও ছবি ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছিলেন তিনি। তবে, দিল্লি হাইকোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে একদিকে যেমন অভিনেত্রীর ব্যক্তিত্বের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টিও সমান গুরুত্ব পেয়েছে।

ফলে অশ্লীল ও অননুমোদিত কনটেন্টের বিরুদ্ধে আইনি সুরক্ষার পথ জাহ্নবীর জন্য খোলা থাকলেও, তার নামে থাকা সব ফ্যান পেজ বন্ধ করার সুযোগ থাকছে না। তারকার ব্যক্তিগত অধিকার ও সাধারণ মানুষের বাকস্বাধীনতার মধ্যে ভারসাম্য রাখার বিষয়টি এই মামলায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐশ্বর্যা রাইয়ের ভাবমূর্তি সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিলেন এক পরিচালক! কী কারণে এমন চেয়েছিলেন তিনি?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৬ এম


ঐশ্বর্যা রাইয়ের ভাবমূর্তি সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিলেন এক পরিচালক! কী কারণে এমন চেয়েছিলেন তিনি?

ঐশ্বর্যা বহিরাগত ছিলেন বলিউডে, তবে তিনি সেখানে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু, তাঁর ভাবমূর্তি ধ্বংস করতে চেয়েছিলেন এক পরিচালক।

ঐশ্বর্যা রাই বচ্চনের সৌন্দর্য ও মাধুর্যে অসংখ্য অনুরাগী মুগ্ধ। তিনি বলিউডে বহিরাগত ছিলেন। তবে তিনি সেখানে একটি স্থান অর্জন করেছিলেন। কিন্তু, তাঁর ভাবমূর্তি সম্পূর্ণ ধ্বংস করার চেষ্টা করেছিলেন এক পরিচালক। কে সেই পরিচালক?

সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’ ২৭ বছর পূর্ণ করেছে। সম্প্রতি ছবিটি নিয়ে পরিচালক মুখ খুলেছেন। বিশেষত ঐশ্বর্যা রাই বচ্চনকে মানসীর চরিত্রে নেওয়ার আগে যে ঝুঁকি নিতে হয়েছিল সুভাষকে, তা নিয়ে আলোচনার সময় কথা বলেছেন তিনি।

‘তাল’-এ মানসী এমন একটি তরুণী, যে ছোট শহর থেকে উঠে আসে। তাঁর জীবনে রয়েছে নাচ, প্রতিভা, আবেগ এবং নিজের পরিচয় গঠনের জন্য লড়াই। অথচ ঐশ্বর্যা তখন মূলত সৌন্দর্য এবং গ্ল্যামারের জগতের পরিচিত মুখ। বিশ্বসুন্দরী খেতাব জয়ের পর তাঁর ভাবমূর্তি ছিল সৌন্দর্যকেন্দ্রিক। সুভাষ ঘাই তাঁর ছবিতে ‘বিশ্বসুন্দরী’কে চাননি। তিনি এমন একটি অভিনেত্রী খুঁজছিলেন, যিনি সারল্য অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন।

ঐশ্বর্যাকে প্রস্তাব দেওয়ার সময় পরিচালক তাঁকে সরাসরি জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনের জন্য তাঁর পরিচিত ভাবমূর্তি সম্পূর্ণ ভেঙে দিতে হবে। সুভাষের কথায়, “আমি ওকে বলেছিলাম, তোমার ভাবমূর্তিটা আমাকে ধ্বংস করতে হবে। কিন্তু প্রথম এক ঘণ্টায় তুমি কোনও প্রসাধনী ব্যবহার করবে না।” ঐশ্বর্যা নাকি সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলেছিলেন, “হ্যাঁ, আপনি যা বলবেন, আমি তাই করব।”

এছাড়া, ‘তাল ২’-এর চিত্রনাট্য প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন সুভাষ ঘাই। তাছাড়া সিক্যুয়েল সম্পর্কে তাঁর অবস্থানও পরিষ্কার। ‘তাল’ একটি তারকানির্ভর ছবি হতে পারে না। প্রথম ছবিতে তিনি অভিনেতাদের তারকা পরিচয়কে সামনে রাখেননি। সেই চরিত্রের মাধ্যমে তিনি অভিনেতাদের বড় হয়ে ওঠার সুযোগ করেছিলেন। ‘তাল ২’ ক্ষেত্রেও পরিচালক সেই নীতিতে অটল থাকতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%