ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবক আজিজ মহাজন নিহত


সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবক আজিজ মহাজন নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২) স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়।

ঘটনাটি শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে ঘটে।

নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন লাগানোর চেষ্টা

নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন।

পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন: লরির পেছনে বাসের ধাক্কা, মুহূর্তেই চার গাড়ির সংঘর্ষে আহত ৩০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন লাগানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ এম


চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন লাগানোর চেষ্টা

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোরের দিকে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এই ঘটনা ঘটে।

ঘটনার পর ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে, শনিবার সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীর ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়।

গ্রামীণ ব্যাংক মিরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার অফিস শেষে তিনি এবং কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে অফিসে এসে অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে জানতে পারেন।

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। ভোরের আলো ফোটার আগে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের অংশের সাইনবোর্ড, ফটকের ভেতরে এবং দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে দেয়াল ও ফটকে আগুন ধরে যায়।’

নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বিষয়টি জানাতে সবাইকে ফোন করেন। পরে ওপরের তলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যান্যরা ছুটে আসেন। তারা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তিনি পুলিশ দল নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পুলিশ পৌঁছানোর পর সেখানে আগুন দেখা যায়নি। এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমায় আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ এম


মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমায় আগুন

মীরসরাই শাখার গ্রামীণ ব্যাংকে শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কিছু দুস্কৃতিকারী পেট্রোল বোমা ছুঁড়ে আগুন লাগায়। ঘটনাস্থলে থাকা নাইটগার্ড এবং ব্যাংকের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

গ্রামীণ ব্যাংকের মীরসরাই সদরস্থ ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার অফিসের কাজ শেষ করে তিনি এবং কিছু স্টাফ বাড়িতে চলে যান। শনিবার সকালে তিনি এই অগ্নিকাণ্ডের বিষয়ে অবহিত হন।

তিনি আরও বলেন, নাইটগার্ড রনজিত কুমার নাথ (৫৫) বাইরে পাহারায় ছিলেন। ভোরের অন্ধকারে কিছু দুস্কৃতিকারী বাইরের গাছের আড়াল থেকে পেট্রোল বোমা ছুঁড়ে মারেন, যার ফলে অফিসের সম্মুখ অংশের সাইনবোর্ডসহ গেটের ভেতর ও দ্বিতীয় তলায় আগুন ধরে যায়। নাইটগার্ডের ফোন পেয়ে প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যান্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এর মধ্যে মীরসরাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং আশপাশে টহল দেয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, "আমি এবং আমাদের টিম ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি।" তিনি উল্লেখ করেন, "কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। আমাদের যাওয়ার পর আগুন আর দেখা যায়নি। তবে পুরো ঘটনার তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান রাতের আঁধারে থানা ছাড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ এম


ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান রাতের আঁধারে থানা ছাড়লেন

ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমানকে অবশেষে রাতের আঁধারে থানা ছাড়তে হয়েছে স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় তার প্রত্যাহারের চার দিন পর শনিবার ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত থানা না ছাড়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদান করার পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এই ঘটনায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন। ফেরদৌসি বেগম জানিয়েছেন, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।

মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।

নোমানের বিরুদ্ধে এর আগেও দায়িত্ব পালনকালে বিতর্কের অভিযোগ রয়েছে। ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি। এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি আরবের ভূপাতিত করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ এম


রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি আরবের ভূপাতিত করার দাবি

সৌদি আরব দাবি করেছে যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি দেশের রাজধানী রিয়াদের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

রোববার (২৯ নভেম্বর) জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে বাধা দেওয়া হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি রিয়াদের দিকে নিক্ষেপ করা হয়েছিল।’

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যা তারা ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় হামলার পাল্টা জবাব হিসেবে করছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে আসছে, যা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেয়।

চলতি বছরের জুলাই মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করার পর থেকে, হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে, যা দেশের বিভিন্ন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে চলছে।

তথ্যসূত্র: গলফ  নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%