ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, দায়ী আগের সরকার’


‘ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি, দায়ী আগের সরকার’

গত পাঁচ বছরে দেশে বাণিজ্য ঘাটতি প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে এবং তার মধ্যে ভারতের সঙ্গে সর্বাধিক ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এছাড়া, তিনি আগের সরকারের ভুল নীতির জন্য এই বাণিজ্য ঘাটতির দায়ভার নিয়েছেন।

সোমবার (৮ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সরকারি দলের সদস্য জসীম উদ্দিন আহমেদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য উল্লেখ করেন।

খন্দকার আবদুল মুক্তাদির মন্তব্য করেছেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি। এর সঙ্গে সার্কভূক্ত দেশসমূহ আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সঙ্গেও বাণিজ্য ঘাটতি রয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মন্ত্রী আরও উল্লেখ করেন, আগের সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন যে, বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতিও এই ঘাটতির কারণে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে।

তিনি উল্লেখ করেন যে, জ্বালানি, খাদ্য এবং শিল্প কাঁচামাল আমদানির উচ্চ ব্যয় এবং রপ্তানির তুলনায় ধীর প্রবৃদ্ধি এসব কারণে বাণিজ্য ঘাটতি বৃদ্ধির প্রধান কারণ।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ১৬ দশমিক ২৪ বিলিয়ন ডলার, ২০২১-২২ অর্থবছরে ২৮ দশমিক ১৩ বিলিয়ন ডলার, ২০২২-২৩ অর্থবছরে ২৭ দশমিক ১৮ বিলিয়ন ডলার, ২০২৩-২৪ অর্থবছরে ২১ দশমিক ৫০ বিলিয়ন ডলার এবং ২০২৪-২৫ অর্থবছরে ২৪ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

একই সময়ে, দেশের রপ্তানি আয় ও আমদানির চিত্রও তুলে ধরেন মন্ত্রী। সে অনুযায়ী, গত ৫ বছরে রপ্তানি আয় ছিল যথাক্রমে ৪৫ দশমিক ৩৬ বিলিয়ন ডলার, ৬০ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, ৫৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার, ৫১ দশমিক ১১ বিলিয়ন ডলার এবং ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলার। অন্যদিকে, আমদানি ব্যয় ছিল যথাক্রমে ৬১ দশমিক ৬০ বিলিয়ন ডলার, ৮৯ দশমিক ১০ বিলিয়ন ডলার, ৭৮ দশমিক ২৯ বিলিয়ন ডলার, ৭২ দশমিক ৬১ বিলিয়ন ডলার এবং ৭৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

বর্তমান সরকার বাণিজ্য ঘাটতি কমাতে এবং রপ্তানি বৃদ্ধি করতে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে। তবে মোট রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশই তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে এসেছে। এই নির্ভরতা কমাতে সরকার অন্যান্য সম্ভাবনাময় খাতে প্রণোদনা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এছাড়াও, চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, হিমায়িত খাদ্য ও মাছ এবং প্লাস্টিক খাতে রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, রপ্তানি বৈচিত্র্য আনতে ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট (ওডিওপি)’ কর্মসূচি চালু করা হয়েছে, যার আওতায় ৬৪ জেলার মধ্যে ১৪টি পণ্য চিহ্নিত করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়া, তুরস্ক ও নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে এফটিএ সইয়ের তৃতীয় দফা আলোচনা ২০২৬ সালের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হলেন জ্যোৎস্না খাতুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত হলেন জ্যোৎস্না খাতুন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬- এর চূড়ান্ত মূল্যায়নে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জ্যোৎস্না খাতুন। ঢাকা বিভাগীয় বাছাই কমিটি প্রকাশিত অফিশিয়াল ফলাফলে তার এই অনন্য শ্রেষ্ঠত্বের নাম ঘোষণা করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার ইতিহাসে প্রথম কর্মকর্তা, যিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে এই গৌরবময় ও শীর্ষ সম্মান অর্জন করলেন।

গত ৩ জুন প্রাথমিক শিক্ষা পদক বিভাগীয় বাছাই কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বাছাই কমিটির সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. আবদুল আজিজ স্বাক্ষরিত ফলাফলে এই তথ্য জানানো হয়।

জেলায় শিক্ষার আধুনিকায়ন, ঝরে পড়া রোধ এবং অনন্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এই শ্রেষ্ঠত্বের মুকুটে ভূষিত করা হয়েছে। প্রথমবারের মতো অর্জিত এই বিভাগীয় শ্রেষ্ঠত্বে বর্তমানে গোপালগঞ্জের শিক্ষাঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জোয়ার বইছে।

বিভাগীয় এই অনন্য অর্জনে অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন বলেন, ‘যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের গতি, সততা ও দায়িত্ববোধকে অনেক গুণ বাড়িয়ে দেয়। গোপালগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই আমার প্রধান লক্ষ্য ছিল শিশুদের জন্য একটি আনন্দময় ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। এই ঐতিহাসিক গৌরব শুধু আমার একার নয়; এটি জেলার সব শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ফসল।’

তিনি আরও বলেন, ‘আমি আজীবন পরম নিষ্ঠার সঙ্গে গোপালগঞ্জ জেলাসহ দেশের প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং একটি স্মার্ট ও আলোকিত প্রজন্ম গড়তে কাজ করে যেতে চাই।’

জ্যোৎস্না খাতুন ২০২৪ সালের ৮ ডিসেম্বরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে গোপালগঞ্জে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুমের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের পেশাগত মান বৃদ্ধিতে বৈপ্লবিক ভূমিকা রাখতে শুরু করেন।

১৯৯৭ সালের ১২ এপ্রিল উপজেলা শিক্ষা অফিসার হিসেবে তিনি তার চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ ২৯ বছরের পেশাদারিত্ব এবং মাঠপর্যায়ের কাজের সুগভীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আজ ঢাকা বিভাগের মধ্যে শীর্ষস্থান অধিকার করে গোপালগঞ্জবাসীর জন্য এই অনন্য গৌরব বয়ে এনেছেন।

জ্যোৎস্না খাতুনের যুগান্তকারী এ সাফল্যে জেলা শিক্ষা অফিস, বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমাজসহ গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত হয়েছেন। জানিয়েছেন শুভেচ্ছা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


বরিশালে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে মাদক উদ্ধারসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, ৭ জুন ২০২৬ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন আসামিকে আটক করা হয়। একই সঙ্গে নিয়মিত ও পূর্বের বিভিন্ন মামলায় আরও সাতজনকে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে মোট ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক সাবেক এমপি বাহারের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবীদের সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


পলাতক সাবেক এমপি বাহারের উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবীদের সভা

কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবীরা প্রতিবাদ সভা করেছেন।

এই প্রতিবাদ সভা সোমবার (৮ জুন) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ, কুমিল্লার উদ্যোগে কুমিল্লা আইনজীবী সমিতির হলরুমে আয়োজন করা হয়েছিল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী কাইমুল হক রিংকু। তিনি সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বক্তব্যের ব্যাপারখণ্ডন করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপির নেতাকর্মী এবং বিচারাঙ্গন নিয়ে উনার দেওয়া বিভিন্ন মন্তব্যগুলো অনাকাঙ্ক্ষিত, দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক।

আইনজীবী রিংকু আরও বলেন, 'বাহার সাহেব বিএনপি ও এর নেতাকর্মীদের নিয়ে নানান প্রকারের উসকানিমূলক মন্তব্য করেছেন, হুমকি প্রদান করেছেন এবং দেশের সমগ্র বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা চালিয়েছেন।'

তিনি আরও উল্লেখ করেন যে, বাহার নিজের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের তালিকার কথা বলেছেন এবং ধারাবাহিকভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। 'আমরা একথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।' রিংকু বলেন।

বর্তমানে বাহাউদ্দিন বাহারের দেশে ফেরার প্রস্তুতির প্রসঙ্গ উল্লেখ করেন কাইমুল হক রিংকু। তিনি বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনকে সম্মান দিলে তাকে দেশে এসে প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যাদের জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদের রাজনৈতিক পুনর্বাসনের কোন সুযোগ নেই।'

এছাড়া যাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত দেশের জনগণ শান্ত হবে না।

বাহাউদ্দিন বাহারের বক্তব্যকে ‘মিথ্যাচার’ উল্লেখ করে পিপি রিংকু বলেন, 'বাহার দাবি করেছেন যে, প্রতিবিধান বিভিন্ন জেলায় একাধিক মামলা আমার দ্বারা করা হয়েছে। এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তবে কুমিল্লা সহ দেশে বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে যেসব অপকর্ম, দখল বাজি, নির্যাতন, সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে তদন্ত চলছে। সাহস থাকলে দেশে এসে আইনি প্রক্রিয়া অনুযায়ী নিজের অবস্থান প্রমাণ করুন।'

'আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে হুমকি অব্যাহত রাখলে ভবিষ্যতে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ প্রতিবাদ সভায় জেলা জিপি আইনজীবী তারেক আব্দুল্লাহ, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী কামরুল হায়াত খান, সাবেক সভাপতি আইনজীবী শরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোলাম মোস্তফা, আইনজীবী মফিজুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী আখতার হোসেন এবং আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী খন্দকার মাহবুবসহ কুমিল্লার বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থানে গত ৬ জুন ফেসবুক লাইভে আত্মগোপনে থাকা সাবেক এমপি বাহাউদ্দিন বাহার, কুমিল্লার বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, তাঁর বাসভবনে অগ্নিসংযোগকারীদের তালিকা তাঁর কাছে রয়েছে এবং সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি তাঁর নেতাকর্মীদের ওপর 'নির্যাতন' বন্ধ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজদিখানে জমি বিরোধের জেরে গৃহবধূকে শ্লীলতাহানি ও হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


সিরাজদিখানে জমি বিরোধের জেরে গৃহবধূকে শ্লীলতাহানি ও হামলার অভিযোগ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে শ্লীলতাহানি এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম (১৮) সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী কবির হোসেন, পারভীন বেগম ও রুবিনা বেগমের সঙ্গে ফাতেমা বেগমের পরিবারের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে কবির হোসেন ফাতেমা বেগমকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও কাঠের লাঠি নিয়ে হামলা চালান।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কবির হোসেন দেশীয় দা দিয়ে ফাতেমার শশুর সরব আলীকে আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার চেষ্টা করলে অভিযুক্তরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে ফাতেমা বেগম, তার ননদ আকলিমা বেগমসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হলে তারা চিকিৎসা গ্রহণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী ফাতেমা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত কবির হোসেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে বলেন, আমি লাঠি বা অস্ত্র নিয়ে হামলা করিনি। চাচা ভাতিজার বিষয়। জায়গা জমি নিয়ে যাস্ট কথা কাটাকাটি হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%