০৬:৪৬ পি.এম
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে মাদক উদ্ধারসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা যায়, ৭ জুন ২০২৬ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন আসামিকে আটক করা হয়। একই সঙ্গে নিয়মিত ও পূর্বের বিভিন্ন মামলায় আরও সাতজনকে গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে মোট ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি জানিয়েছে, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন