ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

অক্সফোর্ডে বিক্ষোভের মুখে পড়লেন হাসনাত-সাদিক


অক্সফোর্ডে বিক্ষোভের মুখে পড়লেন হাসনাত-সাদিক

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসানাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বিক্ষোভের মুখে পড়েছেন।

গতকাল রবিবার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত ‘

ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থান এবং বিপ্লবোত্তর বাংলাদেশের ভবিষ্যৎশীর্ষক একটি প্যানেল আলোচনায় তারা অংশগ্রহণ করেন।

এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন। তাদের হাতে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। তারা হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে ‘পালাইছেরে পালাইছে, হাসনাত পালাইছে’ ‘রাজাকার রাজাকার বলে স্লোগান’ দিয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধ নিহত

এ সময় যুক্তরাজ্য পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি, আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৩৭ এম


দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি, আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজারেরও বেশি হাজি। মোট ১৩৪টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তাঁরা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে সোমবার এ তথ্য পাওয়া গেছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে ৬৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরেছেন ২৩ হাজার ৯৪৫ জন বাংলাদেশি।

অন্যদিকে সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে আরও ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮ হাজার ৩৮০ জন হাজি। সবমিলিয়ে এ পর্যন্ত সরকারি মাধ্যমে দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৪ হাজার ৩১৩ জন এবং পাশাপাশি বেসরকারি মাধ্যমে এ পর্যন্ত মোট ৫২ হাজার ৫৫৫ জন বাংলাদেশি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে মোট ৫২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। এই ৫২ জনের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। এছাড়া এ বছর হজ মৌসুমে সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি।

চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছিল। এই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যার মধ্যে ৭৮ হাজারেরও বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, এবং এ বছর হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৬ জন হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৪৬ এম


রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৬ জন হতাহত

ঢাকা, ১৫ জুন, ২০২৬ : রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় দু’শো কিলোমিটার (১২০ মাইল) দক্ষিণে অবস্থিত তুলা শহরে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় তিনটি ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। সোমবার এই তথ্য অঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র।

অঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়েভ টেলিগ্রামে একটি বার্তায় উল্লেখ করেন, 'রাতে তুলা শহরের আবাসিক অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে।'

তিনি আরও জানিয়েছেন, 'ইউক্রেনের ওই ড্রোন হামলায় প্রাথমিক তথ্য অনুযায়ী তিনজন প্রাণ হারিয়েছেন। এক বছর বয়সী শিশুসহ আহত হয়েছেন আরও তিনজন।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ভয়ংকর ডেঙ্গু পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৪৯ এম


ঝালকাঠিতে ভয়ংকর ডেঙ্গু পরিস্থিতি

ঝালকাঠিতে ডেঙ্গু ভয়ংকররূপে মাথা চাড়া দিয়েছে। প্রতিদিন রোগীর সংখ্যা হাসপাতালে বাড়ছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জেলা শহরের ৭টি এলাকায় ডেঙ্গু ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে।

বর্ষা মৌসুমের আগেই ঝালকাঠিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দুই শতাধিক ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেন।

স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, জুন এবং জুলাই মাসে বর্ষা মৌসুম আসতেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তবে এ বছর আগেভাগেই ডেঙ্গু হামলা চালিয়েছে। সদর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই শহরের প্রধান ৭টি এলাকার। এ সাতটি স্থানকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জানান হয়ে, ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দারা বলছেন, এখানে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাচ্ছে। পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধনের জন্য কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে এখানে ডেঙ্গুর ঝুঁকি দিন দিন বাড়ছে।

শহরের কাঠপট্টির যুবক মিজান হোসেন বলেন, সড়কের বেশিরভাগ অংশ খানাখন্দে ভরে রয়েছে। ড্রেন এবং নর্দমা পরিষ্কার করা হয় না। ফলে বৃষ্টির সময় সেখানে পানি জমে থাকে। আর এই কারণে আমাদের এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে।

শহরের বাঁশপট্টি এলাকার করিম হোসেন জানান, বাঁশপট্টি ও জেলা শহরে সাতটি খাল রয়েছে। সারা বছর এই খালগুলো ময়লা-আবর্জনায় ভর্তি থাকে। পৌরসভার পক্ষ থেকে মাঝে মাঝে লোক দেখানোর মতো পরিষ্কারের কাজ করা হয়। রাস্তাঘাটেও ময়লা আবর্জনা পড়ে থাকে, যা প্রতিবছর খালসংলগ্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি করে।

শহরের রীডরোড এলাকার বাসিন্দা সুভাষ বিশ্বাস বলেন, মশক নিধনে পৌরসভার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ঘরে বাইরে মশার দাপটে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।

তবে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ঝালকাঠিতে ডেঙ্গু এখনই চরম শঙ্কাজনক পরিস্থিতিতে পড়েনি। সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা চলছে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা সাধারণ জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন।

সম্প্রতি ঝালকাঠি সদর হাসপাতাল ও ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। তিনি জানান, শহরের ঝুঁকিপূর্ণ স্থানগুলিতে মশক নিধন এবং পরিচ্ছন্নতার জন্য পৌরসভাকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্য সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ঝালকাঠি পৌরসভায় মোট জনসংখ্যা প্রায় ৭০ হাজার। এর মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এই ৭টি এলাকার বাসিন্দা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১০:৫১ এম


ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান (৫৪) ছিলেন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্বী এলাকার মৃত আব্দুল সাত্তার খানের পুত্র।

জানা যায়, ভোররাতে রাজধানী ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সংবাদপত্র বহনকারী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই ট্রাকের চালক মৃত্যুবরণ করেন।

এছাড়া দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সরানো হয় এবং তখন স্বাভাবিক হয় যান চলাচল।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%