১০:৫১ এম
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাঈম খান (৫৪) ছিলেন মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্বী এলাকার মৃত আব্দুল সাত্তার খানের পুত্র।
জানা যায়, ভোররাতে রাজধানী ঢাকা থেকে সংবাদপত্র বহনকারী একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সংবাদপত্র বহনকারী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই ট্রাকের চালক মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
এছাড়া দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সরানো হয় এবং তখন স্বাভাবিক হয় যান চলাচল।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন