ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতা বহিষ্কৃত


নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতা বহিষ্কৃত

নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মো.সফিকুল ইসলাম ওরফে সফিক কে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের কারণে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নূরুল হুদা ইতিমধ্যে এ সিন্ধান্ত কার্যকর করেছেন।  

মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত সফিক একই গ্রামের মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

উলেখ্য, শনিবার ১৩ জুন বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে মাছ ধরা ও জাল নিয়ে বিরোধের জেরে তাসলিমা আক্তার খুকিকে প্রকাশ্যে পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন যুবদল নেতা সফিকুল ইসলাম। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতির প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাৎক্ষণিক বৈঠক ডেকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে সুবর্ণচর উপজেলা যুবদল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


নারায়ণগঞ্জে লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে ৩ জনের মৃত্যু ঘটে। শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এই ঘটনার উদ্ভব ঘটে।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৩ জন হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং আকরামের মেয়ে মোসা. সুরাইয়া (১২)। তারা বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় অ্যাডভোকেট জালালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

জানা গেছে, বিকেল ৪টার দিকে তারা তিন জন ডিএনডি লেকে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার স্টেশনের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে এলাকায় সবজি বিক্রি করত। রাশেদুজ্জামান আকরামের মেয়ের স্বামী ছিলেন। তিনি কর্মসংস্থানের খোঁজে সম্প্রতি সিদ্ধিরগঞ্জে এসেছিলেন।

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ডিএনডি লেকে ৩ জন নিখোঁজ হওয়ার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করি। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি, তেহরানে রুশ ও চীনা রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক করেছেন। এ বৈঠকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খসড়া প্রস্তাবের ‘সবশেষ অগ্রগতির’ সম্পর্কিত। দেশটির স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) গরিবাবাদির একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বৈঠক চলাকালীন ইসলামাবাদে খসড়া সমঝোতা স্মারকের সর্বশেষ অগ্রগতি নিয়ে মতামত বিনিময় ও আলোচনা করা হয়েছে।

বিবৃতিতে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে যে, ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা এবং এই তিন দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরালোভাবে অব্যাহত থাকবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের কর্মকর্তারা, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক নিয়ে বিবৃতি দিয়েছেন, তবে এর সুনির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ্যে আসেনি।

গত মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, তার ইরানি প্রতিপক্ষের বেইজিং সফরের পর চলমান আলোচনাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সময়, ক্রেমলিন মার্কিন সৈন্য ও সরঞ্জামের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্যও সরবরাহ করেছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা সতর্ক করে জানিয়েছেন। তবে, ইরানের সংসদ স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ বলেছেন, বিজয় না আসা পর্যন্ত তেহরান দৃঢ় থাকবে।

তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছেন এবং বলেছেন, তেহরান তার অবস্থানে অটল থাকবে। গালিবফ এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে, তারা নিরীহ শিশুদের হত্যা করেছে এবং কোনো অপরাধ বা নিষ্ঠুরতা থেকে বিরত থাকেনি।

তিনি এও বলেন, ১২ দিনের যুদ্ধের বীর ও নির্যাতিত শহীদদের দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমরা আমাদের প্রিয় ইরানের গৌরব ও চূড়ান্ত বিজয়ের জন্য শেষ পর্যন্ত দৃঢ়ভাবে পাশে থাকব।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন ইয়ামাল ও নিকো উইলিয়ামস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন ইয়ামাল ও নিকো উইলিয়ামস

বিশ্বকাপে মাঠে নামার আগে স্প্যানিশ সমর্থকরা একটি বড় স্বস্তির খবর পেয়েছেন। অনিশ্চয়তা দূর করে পুরোদমে অনুশীলনে ফিরে এসেছেন দলের আক্রমণভাগের দুই অন্যতম তারকা-লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস।

ইনজুরি কাটানোর পর এই দুই তারকা দলের সাথে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছেন, যা দেখে মনে হচ্ছে কেপ ভার্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তাদেরকে দলে দেখা যাবে।

এবারের বিশ্বকাপে স্পেনের শক্তির মূল জায়গা তাদের আক্রমণভাগে। কিন্তু মাঠে নামার আগে নিকো এবং ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের চোট কোচিং স্টাফদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে, টিম ম্যানেজমেন্টের কাছে কিছুটা চিন্তা কমেছে।

যদিও অনুশীলনে যোগ দিয়েছেন ইয়ামাল এবং নিকো, তবে তাদের নিয়ে স্পেনের সতর্ক অবস্থান বজায় রয়েছে। উভয় তারকাকেই ফিজিওদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মূল একাদশে তাদের দুজনকে নামানোর আগে তাদের শারীরিক অবস্থা আবার পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

এবারের বিশ্বকাপে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ট্রফির অন্যতম দাবিদার। তারা আগামী ১৫ জুন কেপ ভার্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিদের উন্নয়ন প্রকল্পে সেন্টার থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


এমপিদের উন্নয়ন প্রকল্পে সেন্টার থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী: প্রতিমন্ত্রী

এলাকার সংসদ সদস্যরা (এমপি) নিজেদের উন্নয়ন জাহির করার উদ্দেশ্যে বিভিন্ন ট্রেনিং সেন্টার (প্রশিক্ষণ কেন্দ্র) তৈরি করলেও, সেগুলোতে কোনো শিক্ষক কিংবা শিক্ষার্থী নেই বলেই মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এর ফলে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির জন্য বরাদ্দকৃত তহবিল বা অর্থ কোনো কাজে আসছে না এবং কার্যকারিতা হারাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ডায়ালগ’-এ অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী দেশের বৈদেশিক কর্মসংস্থান ও অভ্যন্তরীণ সেবা খাতের নানা সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের দেশে এমন চারটি ট্রেনিং সেন্টার আছে, যেখানে শিক্ষক ছাড়াও ছাত্রও নেই। এগুলো মূলত এলাকার এমপিরা তাদের উন্নয়ন প্রদর্শনের জন্য তৈরি করেছিলেন। এসব অকার্যকর কর্মসূচির কারণে সরকারি ফান্ডের অপচয় হচ্ছে।’

বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উপর গুরুত্ব দিয়ে নুরুল হক বলেন, বাংলাদেশ এখন জাপানসহ ইউরোপের অন্যান্য দেশের শ্রমবাজারে (জব মার্কেটে) বড় পরিসরে কাজ করতে চায়। এই লক্ষ্য অর্জন এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করতে দেশের নীতি বা পলিসির জায়গায় বড় পরিবর্তন প্রয়োজন।

প্রশিক্ষণ কেন্দ্রগুলোর দুরবস্থা কাটানোর জন্য নিজের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বিভাগীয় পর্যায়ের ট্রেনিং সেন্টারগুলোকে ‘মডেল’ হিসেবে তৈরি করা হবে। এর মাধ্যমে অন্যান্য কেন্দ্রের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এ সময় দেশের নিজস্ব আইডিয়া বা ভাবনাগুলোকে প্রচার না করার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

সরকারি দফতরের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নুরুল হক নুর বলেন, ‘সেবাগ্রহীতা হিসেবে যখন সাধারণ নাগরিকরা কোনো সরকারি দফতরে যান, তখন তারা এখনও সম্মানের সঙ্গে সেবা পায় না। এই সংস্কৃতির পরিবর্তন দরকার।’ তবে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর একটি চমৎকার ভিশন (লক্ষ্য) রয়েছে, উল্লেখ করে সেটি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।

ডায়ালগের এই অনুষ্ঠানে বাংলাদেশ এবং জাপানের শিক্ষা, প্রযুক্তি ও কূটনৈতিক খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%