০২:৪০ পি.এম
স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কোনো বিষয় বাদ দেয়ার খবরের সত্যতা অস্বীকার করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, "এটি সম্পূর্ণ ভিত্তিহীন।" মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী আরো জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী কর্মমুখী শিক্ষা বিস্তারে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "বাজারে যেসব বিষয়ে চাহিদা আছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে সেসব নিয়ে বর্তমানে পর্যালোচনা চলছে।" তবে বাংলা, ইতিহাস, দর্শন এসব বিষয় বাদ দেয়া বা আসন সংখ্যা কমানো ইস্যুতে কোনো আলোচনাই হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!
এর আগে অনার্স (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। পরে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই খবর ভিত্তিহীন। মন্ত্রণালয়ের বক্তব্য, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও সৃষ্ট হয়নি।
এছাড়া, শিক্ষামন্ত্রীর একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এই অবস্থায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন নূরুল আফসার দীপু। তিনি আরো বলেন, "যেকোনো তথ্যের সত্যতা যাচাই করার জন্য জনগণের উচিত শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্রের ওপর নির্ভর করা।"
আরও পড়ুন: কম্বোডিয়ার স্ক্যাম সেন্টারে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন