ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লালমনিরহাট সরকারি কলেজে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার


লালমনিরহাট সরকারি কলেজে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার

লালমনিরহাট সরকারি কলেজ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট সরকারি কলেজ শাখার উদ্যোগে একটি ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

শুভসংঘের সহযোগিতায় মঠবাড়িয়ায় বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেন বক্তারা।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

বক্তারা উল্লেখ করেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল একাডেমিক শিক্ষাই নয়, পাশাপাশি দক্ষতা, যোগাযোগ ক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান এবং সামাজিক সম্পৃক্ততাও একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ উপলক্ষে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি কলেজ শাখার উপদেষ্টা মুন্নী বেগম (সহকারী অধ্যাপক), কংকর চন্দ্র বর্মণ (সহকারী অধ্যাপক) এবং মো. আশিকুর রহমান (প্রভাষক)।

তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ক্যারিয়ার গঠনে সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মো. সৌরভ ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা আক্তার সুইটি।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

এছাড়াও বক্তব্য রাখেন লালমনিরহাট সরকারি কলেজ শাখার সহ-সভাপতি হরপদ রায়, নিশান মিয়া, বাধন রায় ও জাহিদ হাসান শুভ, সাধারণ সম্পাদক মোছা. তাসনিম জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল নবী, রিপন মোল্লা ও তারেক রহমান।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহিদুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক আলিফ আল নোমান, অর্থ সম্পাদক মো. রাশেদুজ্জামান রকি, সহ-অর্থ সম্পাদক সুশান্ত রায়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনিরা মমতাজ, ইভেন্ট সম্পাদক আসমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোছা. শাহিনা খাতুন, প্রচার সম্পাদক মো. সেকেন্দার আলী, কাজ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক প্রকাশ রায়, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আজিজুল ইসলাম, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাগর রায়, ক্রীড়া সম্পাদক দীপক কুমার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. তৌফিক ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ভূপতি রায় এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রিপন রানা।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ধরনের আয়োজনকে সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হিসাবে মূল্যায়ন করেন। তারা জানান, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে এই ধরনের আয়োজন তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

অনুষ্ঠানের শেষে, বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট সরকারি কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে নিয়মিতভাবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

আব্দুন নাসের খান আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশ অনুযায়ী, তিনি তার নতুন দায়িত্ব হিসেবে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি 

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

 

পিরোজপুরের কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কাউখালী সদর ইউনিয়নের গান্ডুতা খালে বিভিন্ন প্রজাতির দেশীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে পাবদা, গুলিসা, সিং ও টেংরা মাছের পোনা খালে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মৎস্য খামারি জাহিদুর রহমান ফিরোজ এবং ইউপি সদস্য আকবর হোসেন দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, দেশীয় মাছ আমাদের জলজ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রাকৃতিক জলাশয়ে এসব মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সরকার দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে খালের পরিবেশগত ভারসাম্য রক্ষা হবে এবং স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়ন ঘটবে। মাছ নিধনে অবৈধ জাল ও ক্ষতিকর পদ্ধতি পরিহার করে সকলকে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবমুক্ত করা পোনা মাছগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠলে স্থানীয় জেলেরা যেমন উপকৃত হবেন, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাছের অভয়াশ্রম রক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গান্ডুতা খালে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য খামারি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে আগুনে পুড়লো গবাদিপশুসহ বসতবাড়ি, গবাদিপশু বাঁচাতে পথচারী দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


কালকিনিতে আগুনে পুড়লো গবাদিপশুসহ বসতবাড়ি, গবাদিপশু বাঁচাতে পথচারী দগ্ধ

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতবাড়ি সহ ৩টি ঘর ও ১টি গাভী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় গবাদিপশু আগুনের থেকে বাঁচতে গিয়ে একজন পথচারী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার বেগতিক দেখে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। পরে কালকিনি ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি গবাদি পশু দগ্ধ হয় এবং একটি ঘটনাস্থলাই পুড়ে মারা যায়। এতে করে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি দিশেহারা।

আগুন নিয়ন্ত্রণে আশা ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রিপল নাইনের সংবদে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ঘটনাটি তদন্ত করে আগুনের সূত্রপাত সহ ক্ষতির পরিমাণ জানানো হবে।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউল শিল্পী বিথী দেওয়ানকে ঘিরে রহস্য, আলোচনায় ভৈরবের সেলিম মিয়া

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ)

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


বাউল শিল্পী বিথী দেওয়ানকে ঘিরে রহস্য, আলোচনায় ভৈরবের সেলিম মিয়া

বাউল শিল্পী বিথী দেওয়ানের রহস্যজনক অসুস্থতার ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর গ্রামের সেলিম মিয়াকে নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
জানা গেছে, কয়েকদিন আগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ফুলেরঘাট এলাকায় অনুষ্ঠিত একটি বাউল গানের অনুষ্ঠানে অংশ নেন শিল্পী বিথী দেওয়ান। অনুষ্ঠান শেষে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে তিনি অচেতন হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দাবি করা হয়, বিথী দেওয়ানকে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অসুস্থ করা হয়েছে। এসব অভিযোগের কেন্দ্রে উঠে আসে ভৈরবের আগানগর গ্রামের সেলিম মিয়ার নাম।
তবে সকল অভিযোগ অস্বীকার করে সেলিম মিয়া বলেন, “বিথী দেওয়ান বিভিন্ন স্থানে গান গাইতে গেলে আমি প্রায়ই সঙ্গে যাই। তাকে বিভিন্ন সময়ে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বকশিস দিয়ে থাকি। ঘটনার দিনও আমরা একসঙ্গে সিএনজিযোগে যাতায়াত করছিলাম। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পরে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, বিথী দেওয়ানের মা নিজেই তাকে মেয়ের দেখভালের দায়িত্ব দিয়েছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গে থাকার অনুরোধ করেছিলেন।
ঘটনার দিন হাসপাতালে গিয়ে বিথী দেওয়ানের মায়ের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, “আমি সেলিমকে চিনি না। আমার মেয়ে অসুস্থ, তাই এ বিষয়ে বেশি কিছু বলতে পারবো না।”
ঘটনার কয়েকদিন পর বিথী দেওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মানসিকভাবে চাপে ছিলাম। তাই নিজের ইচ্ছায় ঘুমের ওষুধ খেয়েছিলাম। কটিয়াদীর পারভেজ ভাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।”
অন্যদিকে পারভেজ মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।”
হাসপাতালে উপস্থিত কয়েকজন ইউটিউবার জানান, বিথীর অসুস্থতার খবর পেয়ে তার মা হাসপাতালে এসে প্রথমে সেলিম মিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাদের মতে, পুরো ঘটনাটি রহস্যজনক এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক আগানগর গ্রামের এক বাসিন্দা বলেন, “সেলিম মিয়া বিভিন্ন বাউল অনুষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ বকশিস দেন। তার আয়ের উৎস নিয়ে এলাকায় অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা উচিত।”
এদিকে ভৈরবের বাউল গানের গীতিকার রেজাউল বলেন, কিছু মেয়ে বাউল শিল্পীদের কারণে বর্তমানে বাউল গান বিলুপ্ত হ‌ওয়ার পথে। আমি বাউল সংঘটনের প্রতি অনুরোধ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
এদিকে স্থানীয় বাসিন্দা, বাউল গানের শ্রোতা ও সংশ্লিষ্টদের দাবি, বিথী দেওয়ানের অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%