০৪:২৪ এম
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে নাশকতার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা জুনায়েদ নুরানী মনির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রবিবার রাতে শহরের নবীনগর এলাকা থেকে জুনায়েদ নুরানী মনিকে নাশকতার মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিয়ের মাত্র ১৫ দিন পরই সড়ক দুর্ঘটনায় ঝরল প্রাণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন