ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইলের জাতীয় নির্বাচন ২৭ অক্টোবর, আবারও লড়বেন নেতানিয়াহু


ইসরাইলের জাতীয় নির্বাচন ২৭ অক্টোবর, আবারও লড়বেন নেতানিয়াহু

ইসরাইলের আগামী ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি দেশটির আইন অনুযায়ী নির্ধারিত সর্বশেষ সম্ভাব্য তারিখ। গাজায় যুদ্ধ শুরুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর এই নির্বাচনকে অনেকেই গুরুত্বপূর্ণ জনমত যাচাই হিসেবে দেখছেন।

রোববার (১২ জুলাই) ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মেয়াদের শেষ অধিবেশন আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোট সরকার পূর্ণ চার বছরের মেয়াদ শেষ করবে, যা গত ৫০ বছরে প্রথম।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

নেসেট এক বিবৃতিতে জানায়, বর্তমান পার্লামেন্ট তার পূর্ণ মেয়াদ শেষ করবে এবং আইন অনুযায়ী আগামী ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সংসদ আগেভাগে ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

এদিকে, ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনেই নিশ্চিত করেন, তিনি আসন্ন নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন। ইসরাইলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ওই হামলায় নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতার অভিযোগ ওঠে। সমালোচকদের দাবি, সেই ব্যর্থতার কারণেই গাজা থেকে সশস্ত্র যোদ্ধারা ইসরাইলের সীমান্ত প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে সক্ষম হয় এবং ২৫১ জনকে জিম্মি করে।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ এম


বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের দক্ষিণাঞ্চলের শহর বন্দর আব্বাসে দেশটির নিরাপত্তা বাহিনী একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটির নাম ‘লুকাস’ এবং এটি আত্মঘাতী (কামিকাজে) আক্রমণে ব্যবহারের জন্য প্রস্তুত ছিল।

এ বিষয়ে তথ্য প্রদান করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে যে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করার পর পরে তা নির্ভুলভাবে লক্ষ্যভেদ করে গুলি করে ভূপাতিত করেছে।

তবে, এ প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবির ওপর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই ধরনের পরিস্থিতিতে, ড্রোন ভূপাতিত করার এই দাবি দুই দেশের চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো হামলার কঠোর জবাব দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ এম


যেকোনো হামলার কঠোর জবাব দেবে ইরান

ইরানের বিরুদ্ধে যেকোনো হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি একই সঙ্গে যে কোনো হুমকি মোকাবিলায় আগেই নির্ধারিত ও কঠোর প্রতিক্রিয়ার ব্যবস্থা রাখার আহ্বানও জানিয়েছেন।

আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী গরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক আগ্রাসনের জবাবে ‘কঠোর ও চূর্ণকারী প্রতিক্রিয়ার’ নীতি অব্যাহত রাখা প্রয়োজন। তিনি প্রস্তাব করেছেন যে, দেশটির পার্লামেন্ট বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এমন একটি সিদ্ধান্ত অনুমোদন করতে পারে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা, সামরিক কর্মকর্তা বা বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হলে কী ধরনের কঠোর জবাব দেওয়া হবে, তা আগে থেকেই নির্ধারিত থাকবে।

গরিবাবাদি বলেন, ‘ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই জবাবহীন থাকা উচিত নয়।’ তিনি এই মন্তব্য করেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দিন ধরে চলা তীব্র সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ উপকূলে হামলা চালিয়েছে এবং ইরান আঞ্চলিক দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

তথ্যসূত্র: মেহের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা যুদ্ধের মানসিক ক্ষত কাটাতে ক্ষতিকর মাদক নিচ্ছেন ইসরাইলিরা: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ এম


গাজা যুদ্ধের মানসিক ক্ষত কাটাতে ক্ষতিকর মাদক নিচ্ছেন ইসরাইলিরা: গবেষণা

গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে দখলদার ইসরাইলে। এতে মাদকের অপব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে।

দেশটির সংবাদমাধ্যম হারেৎজের প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে প্রতি চারজন ইসরাইলির মধ্যে একজন ক্ষতিকর মাত্রায় মাদক বা নেশাজাতীয় পদার্থ ব্যবহার করছেন।

ইসরাইল সেন্টার ফর অ্যাডিকশন অ্যান্ড মেন্টাল হেলথের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর মাদকাসক্তির হার দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। করোনা মহামারির আগে যেখানে প্রতি ১০ জনে একজন ক্ষতিকর মাদক ব্যবহার করতেন, মহামারির সময় তা বেড়ে দাঁড়ায় প্রতি সাতজনে একজন। আর ২০২৩ সালের অক্টোবরের পর এই হার প্রায় ২৫ শতাংশে পৌঁছেছে।

গবেষণায় দেখা গেছে, প্রশমনকারী ওষুধ বা সেডেটিভের ব্যবহার আড়াই গুণ বেড়েছে। পাশাপাশি ওপিওয়েড ও উত্তেজক মাদকের ব্যবহার প্রায় দ্বিগুণ হয়েছে। অ্যালকোহল ও গাঁজার ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে (পিটিএসডি) আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫৪ দশমিক ২ শতাংশই এখন মাদকের অপব্যবহারের সঙ্গে জড়িত।

কেন্দ্রটির প্রতিষ্ঠাতা অধ্যাপক শাউলি লেভ-রানের ভাষ্য, দীর্ঘদিনের যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, অন্ত্যেষ্টিক্রিয়া, সেনা সমাবেশ এবং মৃত্যুর খবর মানুষের মানসিক চাপ বাড়িয়েছে।

অন্যরা জানিয়েছেন, বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশের আগে তারা কেটামিন গ্রহণ করতেন। কিছু মানুষ অনিদ্রা ও উদ্বেগের মধ্যেও কর্মক্ষম থাকতে উত্তেজক মাদক ব্যবহার করতেন। অনেকে এই চাপ সামলাতে কেটামিন, কোকেন, অ্যামফেটামিন, গাঁজা ও প্রেসক্রিপশনের ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

মাদকের এই ব্যবহার শুধু রাতের বিনোদনকেন্দ্রেই সীমাবদ্ধ নেই। সাক্ষাৎকারে অংশ নেওয়া ব্যক্তিরা জানিয়েছেন, এখন বাড়ি, কর্মস্থল, বার এবং জনসাধারণের আশ্রয়কেন্দ্রেও প্রকাশ্যে মাদক সেবন করা হচ্ছে। এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্ম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কারণে মাদক সংগ্রহ আগের তুলনায় আরও সহজ হয়ে উঠেছে।

ক্ষতি কমানোর কর্মসূচিতে যুক্ত চিকিৎসক ডা. রয় জাকার জানান, মাদক-সংক্রান্ত জরুরি চিকিৎসা নেওয়া ৮০ শতাংশের বেশি রোগী একাধিক ধরনের মাদক একসঙ্গে গ্রহণ করেছিলেন।

গবেষণায় আরও বলা হয়েছে, ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যেও মাদক গ্রহণের প্রবণতা বেড়েছে। গাজায় ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করা এবং দেশে বাড়তে থাকা চাপের কারণে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ ও অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে ইসরাইলে মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তির এই সংকট আরও গভীর হতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ তালিকায় ফেলছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৮ এম


আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ তালিকায় ফেলছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণার ফলে তেহরানের সঙ্গে লন্ডনের কূটনৈতিক সম্পর্কে এক বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে।

বছরের পর বছর ধরে চলা অভ্যন্তরীণ রাজনৈতিক বিভেদ শেষে, গত সোমবার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সামরিক বাহিনীর অত্যন্ত শক্তিশালী শাখাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানায়।

এই পদক্ষেপটি আইআরজিসি-কে সরাসরি নিষিদ্ধ ঘোষণার সমতুল্য, যদিও আইনি পরিভাষায় এটি কিছুটা ভিন্ন।

একই সঙ্গে ব্রিটিশ মন্ত্রীরা ‘ইসলামিক মুভমেন্ট অব দ্য কমপেনিয়নস অব দ্য রাইট’ এবং রাশিয়ান ফেডারেশন ভলান্টিয়ার কর্পসকেও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর মধ্যে আইএমসিআর-এর বিরুদ্ধে যুক্তরাজ্যে ইহুদি লক্ষ্যবস্তুগুলোতে একাধিক হামলার অভিযোগ রয়েছে, অন্যদিকে জিআরইউ হচ্ছে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার একটি আন্তর্জাতিক শাখা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমস্ত প্রমাণ সতর্কতার সঙ্গে বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, এই সংগঠনগুলো যুক্তরাজ্যের বাইরে থেকে আসা হুমকি বা বিদেশি শক্তি-সংশ্লিষ্ট হুমকিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তাই যুক্তরাজ্যের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার্থে এদের নিষিদ্ধ করা জরুরি ও অপরিহার্য।

যুক্তরাজ্যের মাটিতে বেশ কিছু হুমকি, বিশেষ করে ‘ইরান ইন্টারন্যাশনাল’ টেলিভিশনের দুজন সাংবাদিককে হত্যার পরিকল্পনা এবং ব্রিটিশ লক্ষ্যবস্তুগুলোতে চালানো সাইবার হামলার ঘটনার প্রেক্ষাপটে সরকার আইআরজিসি-কে নিষিদ্ধ করার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে কনজারভেটিভ পার্টির আগের অবস্থানকে পুরোপুরি বদলে দেওয়া হলো, যারা আগে এই সংগঠনটিকে নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিল।

নতুন এই আদেশের ফলে যুক্তরাজ্যে যেকোনো উপায়ে আইআরজিসি-কে সমর্থন করা একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের মাঝেই যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের ফলে তেহরানের সঙ্গে ব্রিটিশ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ আরও তলানিতে নামবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ কর্মকর্তারা এর আগেই সতর্ক করে দিয়েছিলেন যে, আইআরজিসি-কে নিষিদ্ধ করা হলে প্রতিক্রিয়া হিসেবে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পারে ইরান সরকার।

সূত্র: দ্য গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%