ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত : মুজিবুর রহমান


বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত : মুজিবুর রহমান

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশে প্রতিটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত। রোববার তিনি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

সংসদ সদস্য মুজিবুর বলেন, মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। তার মতে, মদিনার বাজেটে জাকাত ছিল এবং তাই জাকাত এখন চালু করতে হবে। তিনি জাতীয় বাজেটে ‘জাকাত’ শব্দ না থাকার সমালোচনা করেন এবং বলেন, অর্থমন্ত্রী ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় অনেক বিষয় তুলে ধরেছেন, কিন্তু জাকাতভিত্তিক অর্থনীতির কথা উপেক্ষিত রয়েছে।

মুজিবুর রহমান আরও বলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। এবং সেখানে কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে, যা তিনি জানতেন। তিনি উল্লেখ করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত পড়লে যে কালচার তিনি তৈরি করেন, কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে তিনি জাকাত শব্দ উচ্চারণ করতে দেখেননি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঋণ নির্ভরতা সম্পর্কে আপত্তি জানিয়ে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, ঋণ করা যাবে; কিন্তু ঋণ নিয়ে মারা যাওয়া যাবে না। এছাড়া, ঋণ করে রাষ্ট্র চালানোর সমালোচনা করে মুজিবুর বলেন, ফকিরি করে দেশ চালানো যাবে না। বরং আমাদের নিজেদের সম্পদ সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটে ভাণ্ডারিয়া থানাধীন চিংগুড়িয়া খেয়াঘাট জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মৃত রব তালুকদারের ছেলে মুকিম তালুকদার (২৯) এবং চিংগুড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. জহির হাওলাদার (১৯)।

এদিকে একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিচঢালা সড়কে অভিযান চালিয়ে আরও ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন গোলবুনিয়া গ্রামের হুমায়ুন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম মুন্সি (২৫) এবং মঠবাড়িয়া উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে মেহেদী হাসান (২৭)।

 ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান,  উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল ফিডিং কেলেঙ্কারি: খাবার আত্মসাতের অভিযোগে তদন্তের মুখে প্রধান শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


স্কুল ফিডিং কেলেঙ্কারি: খাবার আত্মসাতের অভিযোগে তদন্তের মুখে প্রধান শিক্ষিকা

স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম ও ২২ প্যাকেট পাউরুটি আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারকে জরুরি ভিত্তিতে তলব করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

রোববার (২৮ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকারের বাস্তবায়নাধীন স্কুল ফিডিং কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা আত্মসাতের ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন বিদ্যালয় ছুটি শেষে রেশমা আক্তার স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম ও ২২ প্যাকেট পাউরুটি নিজের বাসায় নিয়ে যান। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে।

গণমাধ্যমে খবর প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত শিক্ষিকার কাছে ব্যাখ্যা চেয়ে অফিস আদেশ জারি করে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অভিযুক্ত শিক্ষিকাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার আত্মসাত কিংবা এ ধরনের কোনো অনিয়মের সুযোগ নেই। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবার জেলে যাবো: বিরোধীদলীয় নেতাকে প্রশ্ন পানিসম্পদ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


আবার জেলে যাবো: বিরোধীদলীয় নেতাকে প্রশ্ন পানিসম্পদ মন্ত্রীর

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে প্রশ্ন করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কি না।

রমবার সংসদে বাজেট আলোচনায় বিরোধী দলের সমালোচনা করে তিনি এ প্রশ্ন তুলে ধরেন।

মন্ত্রী বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকের এই সংসদে আমরা এসেছি। ঐক্য খুবই জরুরি। ঐক্যের ওপর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। ঐক্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বর্তমান বিরোধীদলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো নিশ্চয়ই মনে পড়ে? আমরা একসঙ্গে ছিলাম, আমরা ভিন্ন ছিলাম না। আমরা নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্টদের থেকে মুক্তির জন্য কৌশল নির্ধারণ করেছি।”

এরপর বিরোধীদলীয় নেতা মাইক ছাড়াই কিছু একটা বলেন। তখন শহীদ উদ্দীন চৌধুরী হেসে বলেন, “আবার যাব? ইনশাআল্লাহ।” এরপর তিনি আরো বলেন, “আবার আমাদেরকে যেতে (জেলে) হবে না। কারণ এই দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। বিরোধীদলীয় নেতা, আপনারা আবার যাওয়ার ব্যবস্থা করবেন না।”

পানিসম্পদ মন্ত্রী বিএনপি সরকারের প্রতিহিংসাপরায়ণ হবে না দাবি করেছেন। তার তার ভাষ্য, ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। তিনি উল্লেখ করেন, “২০ হাজার কিলোমিটার খাল খনন এটি আরেকটা প্রতিশোধ।”

পানিসম্পদ মন্ত্রী বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সারাদেশে চার হাজার কিলোমিটার নদী ভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না। তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, তখন ২, ৩, ৪ কিলোমিটার ভাঙনের শিকার হচ্ছে।”

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, “সাত কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়ন এর প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য যেকোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করব। চীন সফরে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতির পানি সম্পদের ওপর ব্যাপক জ্ঞান রয়েছে। তিনি এবং চীনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা কিছু দরকার, চীন সরকার তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দিতে হচ্ছে, ঢাকাতেও দিতে হবে: জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং দিতে হচ্ছে, ঢাকাতেও দিতে হবে: জ্বালানিমন্ত্রী

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "আমাদের পাওয়ার সিস্টেম থেকে দুইটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে।" তিনি উল্লেখ করেন যে, "টেকনিক্যাল ফল্টের কারণেই বন্ধ হয়েছে।" এর ফলে ৩ হাজার মেগাওয়াট সঞ্চালন লাইন থেকে বের হয়ে গেছে। এই বিষয়ে তিনি জানিয়েছেন যে, "বিষয়টি নিয়ে আমি আমাদের বিরোধীদলীয় নেতার সাথেও কথা বলেছি।"

রোববার সংসদের ৩০০ বিধিতে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসান মাহমুদ টুকু আরো বলেন, "এ জন্য দেশের বিভিন্ন স্থানে আমাদেরকে লোডশেডিং দিতে হচ্ছে। এমনকি ঢাকাতেও দিতে হবে।" তিনি আশা ব্যক্ত করেন, "আমি আশা করি আগামী দুইদিনের মধ্যে এ পরিস্থিতির উন্নতি হবে।"

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আ. লীগের আমলে জেলে থাকলেও সরকার দলীয় অনেক নেতার সম্পদের পরিমাণ বেড়েছে।" নাহিদ ইসলাম উল্লেখ করেন, "নিরাপত্তার কারণে একটি গাড়ি ভাড়া নিয়ে চলাচল করতে হয়।" তিনি আরো বলেন, "চলতি মাস শেষ হতে চলেছে। কিন্তু সেই ভাড়া এখনো দিতে পারিনি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%