প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে প্রশ্ন করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা আবার একসঙ্গে জেলে যাবেন কি না।
রমবার সংসদে বাজেট আলোচনায় বিরোধী দলের সমালোচনা করে তিনি এ প্রশ্ন তুলে ধরেন।
মন্ত্রী বলেন, “খালেদা জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলন করে আজকের এই সংসদে আমরা এসেছি। ঐক্য খুবই জরুরি। ঐক্যের ওপর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। ঐক্য নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বর্তমান বিরোধীদলীয় নেতা, কাশিমপুর জেলখানার কথা তো নিশ্চয়ই মনে পড়ে? আমরা একসঙ্গে ছিলাম, আমরা ভিন্ন ছিলাম না। আমরা নামাজ পড়েছি, খাওয়া-দাওয়া করেছি, আলোচনা করেছি এবং ফ্যাসিস্টদের থেকে মুক্তির জন্য কৌশল নির্ধারণ করেছি।”
এরপর বিরোধীদলীয় নেতা মাইক ছাড়াই কিছু একটা বলেন। তখন শহীদ উদ্দীন চৌধুরী হেসে বলেন, “আবার যাব? ইনশাআল্লাহ।” এরপর তিনি আরো বলেন, “আবার আমাদেরকে যেতে (জেলে) হবে না। কারণ এই দেশের মানুষ তারেক রহমানের সঙ্গে আছে। এদেশের মানুষ প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিল, এদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল। বিরোধীদলীয় নেতা, আপনারা আবার যাওয়ার ব্যবস্থা করবেন না।”
পানিসম্পদ মন্ত্রী বিএনপি সরকারের প্রতিহিংসাপরায়ণ হবে না দাবি করেছেন। তার তার ভাষ্য, ভালো কাজের মাধ্যমে সরকার প্রতিশোধ নেবে। তিনি উল্লেখ করেন, “২০ হাজার কিলোমিটার খাল খনন এটি আরেকটা প্রতিশোধ।”
পানিসম্পদ মন্ত্রী বলেন, “পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সারাদেশে চার হাজার কিলোমিটার নদী ভাঙন এলাকায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের চোখে-মুখে হতাশার ছাপ। তারা বাজেট জানে না, বোঝে না। তারা বাঁচতে চায়। আমি যখন কথা বলছি, তখন ২, ৩, ৪ কিলোমিটার ভাঙনের শিকার হচ্ছে।”
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, “সাত কোটি মানুষের জন্য পদ্মা ব্যারেজ বাস্তবায়ন এর প্রকল্প হাতে নিয়েছি। এই অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য যেকোনো নামে হোক, আমরা তা বাস্তবায়ন করব। চীন সফরে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রপতির পানি সম্পদের ওপর ব্যাপক জ্ঞান রয়েছে। তিনি এবং চীনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষে রয়েছেন। বাংলাদেশের সামগ্রিক নদী ব্যবস্থাপনায় যা কিছু দরকার, চীন সরকার তা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন