প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৮ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটে ভাণ্ডারিয়া থানাধীন চিংগুড়িয়া খেয়াঘাট জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মৃত রব তালুকদারের ছেলে মুকিম তালুকদার (২৯) এবং চিংগুড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. জহির হাওলাদার (১৯)।
এদিকে একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পিচঢালা সড়কে অভিযান চালিয়ে আরও ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন গোলবুনিয়া গ্রামের হুমায়ুন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম মুন্সি (২৫) এবং মঠবাড়িয়া উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে মেহেদী হাসান (২৭)।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন