১২:৫০ এম
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করেছেন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দুই নেতার মধ্যে টেলিফোনে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্বিপক্ষীয় সহযোগিতা এবং দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন, পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের বিষয়েও কথা বলেন।
বিবৃতিতে আরো জানানো হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে মতবিনিময় করেছেন দুই নেতা।
আরও পড়ুন: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বের নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান জানালেন
শেখ মোহাম্মদ এ সময় বলেন, "নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটি পূর্ণাঙ্গ চুক্তির পথ তৈরি করতে কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে।"
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন