ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন


রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন

নানা আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রবিসাস) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর তৃতীয় তলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সহকারী প্রক্টর তারেকুল ইসলামসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; পড়াশোনার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, সৃজনশীলতা, সহশিক্ষা কার্যক্রম ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরির পাশাপাশি নিজের উদ্যোগেও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে উপাচার্য মহোদয় বলেন, সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের হাতে থাকা কলম যেমন একটি প্রতিষ্ঠান বা দেশকে ইতিবাচকভাবে গড়ে তুলতে পারে, তেমনি দায়িত্বহীন সাংবাদিকতা ক্ষতির কারণও হতে পারে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সততা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। বিশ্ববিদ্যালয়কে নিজের পরিচয়ের অংশ হিসেবে ধারণ করে শিক্ষার্থীদের এমনভাবে সংবাদ পরিবেশন করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক, উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরা হয়। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ বিশ্ববিদ্যালয়ের পরিচয় শিক্ষার্থীদের সঙ্গে আজীবন যুক্ত থাকবে। তাই বিশ্ববিদ্যালয়ের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। সাংবাদিক সমিতির কার্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে কার্যালয়টি আরও সুন্দর ও কার্যকরভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে এবং দেশের প্রথিতযশা সাংবাদিকদের মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের প্রশিক্ষণের আয়োজন করা হবে। পাশাপাশি আরও উপযুক্ত জায়গা পাওয়া গেলে সাংবাদিক সমিতির জন্য উন্নত কার্যালয়ের ব্যবস্থা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: রাজধানীসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দিল নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগের সন্ত্রাসীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রহমান সাংবাদিক সমিতির জন্য সুন্দর একটি কার্যালয় প্রদান করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাবিবুর রহমান বলেন, একটি কার্যালয়ের প্রয়োজন আমরা দীর্ঘদিন ধরে অনুভব করছিলাম। কার্যালয় না থাকার কারণে আমাদের কার্যক্রমগুলো স্থবির হয়ে পড়েছিল। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েও আমরা বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশনের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। এখন সাংবাদিক সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%