ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) নারায়ণগঞ্জে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। তিনি তাঁর বক্তব্যে শিশুদের পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট সকল বিভাগকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী উপস্থিত ছিলেন। এ ছাড়াও সভায় সিভিল সার্জন ডা. আ. ফ. ম. মশিউর, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নারায়ণগঞ্জ এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ক্যাম্পেইন সফল করণে প্রয়োজনীয় প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে কার্যক্রম জোরদারের বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলে আটক

চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় মাদক বিক্রির সময় ইয়াবা ও গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাব-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজম এবং তার ছেলে ফাহিম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে মাদক কেনাবেচার সময় হাতে-নাতে বাবা ও ছেলেকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৪৩টি ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অধিভুক্ত কলেজ

কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য প্রেরণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য প্রেরণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের মর্যাদা ও সাফল্য বৃদ্ধির জন্য স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুতকরণ, প্রশিক্ষণ চাহিদা নিরূপন এবং ভবিষ্যৎ শিক্ষক প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শিক্ষকদের ও কলেজের কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকদের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ([email protected]) ই-মেইলে পাঠাতে হবে। এ বিষয়ে গত ২৪ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তর থেকে নির্দেশনা সংবলিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকদের বিষয়ভিত্তিক তথ্য, আইসিটি বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা এবং কলেজে কম্পিউটার ল্যাব আছে কি না/কয়টি কম্পিউটার আছে তা অবশ্যই উল্লেখপূর্বক নির্ধারিত ছক (পাঠানো এক্সেল ফাইল ফরমেট) ব্যবহার করে ই-মেইলে পাঠাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে গাড়ি দুর্ঘটনায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


লেবাননে গাড়ি দুর্ঘটনায় ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানের সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইওএফ) একটি গাড়ি উল্টে গিয়ে একজন সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে। নিহত ওই সেনার বয়স ৩২ বছর ছিল এবং তিনি সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সামরিক মুখপাত্র জানিয়েছেন, বুধবার লেবাননের ভূখণ্ডে একটি মাঠ পর্যায়ের অভিযানের সময় গাড়িটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে সীমান্তে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির পরিস্থিতি বজায় রয়েছে, তবে এই ঘটনার আগের কয়েক দিন পূর্বে কাফর তিবনিত এলাকায় সংঘর্ষের মধ্যে আরও পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হন।

এই ঘটনার প্রেক্ষাপটে লেবাননের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি বজায় থাকার কথা থাকলেও গত কয়েক দিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী অনবরত বিমান হামলা, গোলবর্ষণ ও ড্রোন হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করে চলেছে। এসব হামলার কারণে মঙ্গলবার ও বুধবার চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, গত সপ্তাহে নাবাতিহ জেলার কাফর তিবনিত এলাকায় হিজবুল্লাহর সঙ্গে একটি বড় সংঘর্ষে ইসরায়েলি বিশেষ বাহিনীর একাধিক সদস্য হতাহত হন। শনিবার আলী আল-তাহের পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সময় হিজবুল্লাহর হামলায় এক সেনা নিহত ও ১৩ জন আহত হন, যাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। তার আগের দিন একই এলাকায় একটি বড় অভিযানে ইসরায়েলি পদাতিক বাহিনীর ৫২তম ব্যাটালিয়নের কমান্ডারের মৃত্যু ঘটে। যুক্তিসঙ্গতভাবেই, সে সময় ট্যাংক ক্রুয়ের আরও তিন সদস্য প্রাণ হারান।

অন্যদিকে, এই সংঘাতের মাঝে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হচ্ছে। একটি আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকে বর্তমানে বিদ্যমান সমঝোতা স্মারকের ভিত্তিতে যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই। ওই সূত্রটি আরও দাবি করেছে যে, ইসরায়েলি নেতাদের কঠোর বক্তব্য আসলে তাদের রাজনৈতিক ও সামরিক ব্যর্থতার প্রকাশ বলে মনে হচ্ছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত প্রত্যাহারের রূপরেখা নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং যুদ্ধবিরতি তদারকির জন্য সম্মত প্রক্রিয়াগুলো নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সূত্র: আল মায়াদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর ৫২ বছরের অপেক্ষা নয়, বিশ্বকাপে নিয়মিত হতে চায় হাইতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


আর ৫২ বছরের অপেক্ষা নয়, বিশ্বকাপে নিয়মিত হতে চায় হাইতি

দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার পর ২০২৬ বিশ্বকাপে ফিরেছিল হাইতি। যদিও গ্রুপ পর্বের বাধা তারা পেরোতে পারেনি, তবুও দলের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট কোচ সেবাস্তিয়েঁ মিনিয়ে। বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার পর, এবার আরেকটি বিশ্বকাপ খেলতে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে চান না তিনি।

‘সি’ গ্রুপে হাইতি মুখোমুখি হয়েছিল ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের। তিনটি ম্যাচেই তারা জয় পায়নি, তবে প্রতিটি ম্যাচেই দলটি লড়াই করেছে মনোযুগি। স্কটল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে হারার পর, শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে পরাজিত হয় তারা।

ম্যাচ শেষে মিনিয়ে বলেন, ফলাফল তার জন্য হতাশাজনক, কারণ তিনি দলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন।

তিনি তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি হতাশ, কারণ আমি আরও গোল এবং একটি জয় চেয়েছিলাম। তবে আমি মনে করি না ছেলেরা কোনো সময় হাল ছেড়ে দিয়েছে। কঠিন পরিস্থিতিতেও তারা লড়ে গেছে।’

হাইতির ফুটবলারদের মানসিক দৃঢ়তার প্রশংসা করে মিনিয়ে বলেন, ‘লড়াই করে যাওয়াটা দেশটির সংস্কৃতিরই অংশ। হাইতির মানুষ সহজে হার মানে না। খেলোয়াড়রাও সেই মানসিকতার প্রতিফলন ঘটিয়েছে। তারা দেশের প্রতিনিধিত্ব করেছে গর্বের সঙ্গে।’

প্রথম দুই ম্যাচেই বিদায় নিশ্চিত হয়ে গেলেও, হাইতি শেষ ম্যাচ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। মিনিয়ের বিশ্বাস, এই বিশ্বকাপ প্রমাণ করেছে যে দলটি আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।

তিনি আরও বলেন, ‘আমরা দেখিয়েছি যে এখানে খেলার যোগ্যতা আমাদের আছে। এখন লক্ষ্য হবে নিজেদের আরও উন্নত করা, যাতে পরবর্তী বিশ্বকাপ খেলতে আমাদের আর ৫২ বছর অপেক্ষা করতে না হয়।’

হাইতির কোচ মনে করেন, এই বিশ্বকাপ দেশটির ফুটবল ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%