শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১৭ পি.এম
সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা মন্তব্য করেছেন, "এই চাটমোহরে আমার জন্ম, এই চাটমোহরেই আমি বড় হয়েছি, মারা গেলে এখানেই আমার কবর হবে। তাই চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে না। বহিরাগতর আস্তানা চাটমোহরে হবে না।" তিনি উল্লেখ করেন, গত নির্বাচনে দল একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছিল। তিনি জানান, "আমি দিন রাত পরিশ্রম করে তাকে চাটমোহরে ২০ হাজার ভোটে জিতিয়েছিলাম। কিন্তু তিনি এমপি হতে পারেননি। এখন দলকে বিভক্ত করছেন। তাই এই এলাকায় তাকে মানা হবে না।"
গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটমোহর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুমা এই কথা বলেন। তিনি আরও জানান, "গত তিন মাস যাবত আমি এমপি হয়েছি। এখনো আমি এলাকার উন্নয়নের কথা ফেসবুকে দেইনি। আজ থেকে দেবো। এলাকার উন্নয়ন করবো। আপনারা আমার কাছে আসবেন। আমি সব সময় সহযোগিতা করবো।"
সমাবেশের প্রধান বক্তা পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ বলেন, "রুমা পার্লামেন্ট সদস্য আর আমি জেলা বিএনপির সদস্য সচিব। রুমা উন্নয়ন দেখবে, আমি সাংগঠনিক বিষয় দেখবো। বহিরাগত কেউ এখানে কোন সুবিধা নিতে পারবে না।" তিনি প্রশাসনকে এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন, পাবনা জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, মনির উদ্দিন মনি, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মূলগ্রামের আনোয়ার হোসেন, ডিবিগ্রামের মজনুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহিলা নেত্রী শিরিন শিলা, বিলচলনের গোলজার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীমসহ বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিশাল র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণদের আইকন, শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট হেমায়েত হোসেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে। কদমতলা যুব সমাজের এ উদ্যোগ প্রশংসনীয়।
চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শওকত আলী সরদার ও সিনিয়র শিক্ষক এস.এম. শাহনেওয়াজ সিকদার (রিপন)-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শাহ আলম বলেন, “খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন।” তিনি এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. অলিয়ার রহমান সিকদার, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক ও মেডিকো এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. মিকাইল সরদার, চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হিটলার রহমান খান, চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন মাস্টার এবং পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুর রহমান।
এর আগে কদমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮-দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ ও আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশ।
ফাইনাল খেলাকে ঘিরে চরনারানদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি ছিল। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও উৎসবের আমেজ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয় উদ্যাপনে মেতে ওঠেন আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা। রানার্সআপ হয় শুকদেবনগর স্পোর্টিং ফুটবল একাদশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে ঘড়ি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার্থীদের সময়ের মূল্য ও সময়ানুবর্তিতার বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের দিকনির্দেশনায় এবং দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের অনুপ্রেরণায় উপজেলার বিভিন্ন এতিমখানায় শিক্ষার্থীদের হাতে ঘড়ি তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে সৌজন্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল আমিন। এ সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য খোর্শেদ আলম, কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশীদ, সহ-সভাপতি হুমায়ুন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের জীবনে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে তাদের সচেতন করে তুলতে ঘড়ি বিতরণের মতো উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আসন্ন হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতির মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে, তার নির্বাচনী প্রচারণা এবং দলীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম
বিবিসি জানাচ্ছে, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেলানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে রিপাবলিকান পার্টির একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডির অনুপস্থিতির খবর।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি আগামী বুধবার ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই রাতেই বক্তব্য রাখবেন।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের অন্যান্য নেতারাও ওই সম্মেলনে অংশগ্রহণ করবেন। তবে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। মার্কিন সংবাদমাধ্যম
এর সাথে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
তার অনুপস্থিতির খবর এমন এক সময়ে এসেছে, যখন কয়েকদিন আগে একটি ভিডিও ঘিরে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছিল।
ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস অনুষ্ঠানের একটি ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে এক নম্বর ভিআইপি বক্সে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্পকে কিছু বলতে দেখা যায়। সেই সময় মেলানিয়াকে গম্ভীর এবং কিছুটা আনমনা অবস্থায় দেখা যায়। কিছুক্ষণ পর তিনি নিজের আসন থেকে উঠে অন্যদিকে চলে যান।
তাদের মধ্যে কী কথা হচ্ছিল, তা জানা যায়নি, তবে শারীরিক অঙ্গভঙ্গি দেখে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তীব্র হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোল্লাহাটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শিকদার জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম উল্লেখ করেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণে দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে কাজ করে আসছে। তিনি বলেন, দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের দাবি ও অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে ভিডিও কলে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। ভিডিও কলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা কপিল কৃষ্ণ মণ্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ হেমায়েত উদ্দিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, জেলা বিএনপির সদস্য সরদার ওহিদুল ইসলাম, বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম মিয়া ও সাবেক সদস্য শেখ মো. ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।
আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় উপজেলা বিএনপি, যুবদল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ