প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে ঘড়ি বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার্থীদের সময়ের মূল্য ও সময়ানুবর্তিতার বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ ও সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের দিকনির্দেশনায় এবং দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের অনুপ্রেরণায় উপজেলার বিভিন্ন এতিমখানায় শিক্ষার্থীদের হাতে ঘড়ি তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে সৌজন্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল আমিন। এ সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য খোর্শেদ আলম, কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশীদ, সহ-সভাপতি হুমায়ুন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের জীবনে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে তাদের সচেতন করে তুলতে ঘড়ি বিতরণের মতো উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন