প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আসন্ন হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনীতির মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে, তার নির্বাচনী প্রচারণা এবং দলীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্ত্রী মেলানিয়া ট্রাম্পের উপস্থিতি খুবই কম দেখা যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম
বিবিসি জানাচ্ছে, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর মেলানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে রিপাবলিকান পার্টির একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে মার্কিন ফার্স্ট লেডির অনুপস্থিতির খবর।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি আগামী বুধবার ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই রাতেই বক্তব্য রাখবেন।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের অন্যান্য নেতারাও ওই সম্মেলনে অংশগ্রহণ করবেন। তবে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। মার্কিন সংবাদমাধ্যম
এর সাথে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
তার অনুপস্থিতির খবর এমন এক সময়ে এসেছে, যখন কয়েকদিন আগে একটি ভিডিও ঘিরে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছিল।
ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস অনুষ্ঠানের একটি ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে এক নম্বর ভিআইপি বক্সে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্পকে কিছু বলতে দেখা যায়। সেই সময় মেলানিয়াকে গম্ভীর এবং কিছুটা আনমনা অবস্থায় দেখা যায়। কিছুক্ষণ পর তিনি নিজের আসন থেকে উঠে অন্যদিকে চলে যান।
তাদের মধ্যে কী কথা হচ্ছিল, তা জানা যায়নি, তবে শারীরিক অঙ্গভঙ্গি দেখে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তীব্র হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন