০৯:৪৫ পি.এম
যান্ত্রিক ত্রুটি সারানোর পর কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি বন্ধ ইউনিট চালু করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে যান্ত্রিক ত্রুটি নিরসন করে বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা ওই ইউনিটটি পুনরায় চালু করেন।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে পড়েছিল। প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত করে তা নিরসন করেছেন। সন্ধ্যা ৭টার দিকে ওই ইউনিট দিয়ে পুনরায় চালু হয়েছে।'
আরও পড়ুন: চাপরতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশায় জামাল আহমদের প্রচারণা শুরু, বিএনপির মনোনয়ন প্রত্যাশী
এদিকে, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে দুই ইউনিটের একটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন