০৯:৪৯ পি.এম
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী উপকরণ নিয়ে সংসদে পৌঁছাবেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদের নেতৃত্বে সহায়ক কর্মকর্তাগণ।
এ তথ্য বুধবার ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমরা ২০ জন সহায়ক কর্মকর্তা রয়েছি। আগামীকাল (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছাব। ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদে পৌঁছাবেন। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু করা হবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। পরে ভোট গণনা শেষে নির্বাচনের কর্তা সেখানেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। পরবর্তী সময়ে ইসিতে এসে গেজেট প্রকাশ করা হবে।
২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন