প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় একটি বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে, দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা যুবদলের আহবায়ক রাগীব হাসান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মাহমুদুল হাসান মামুন এবং আবু বকর সিদ্দিক স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের দীর্ঘ পথচলার ইতিহাস স্মরণ করেন এবং সংগঠনের আদর্শ তুলে ধরে তৃণমুল পর্যায়ে কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন