ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার


পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত তাজিয়া মিছিলসহ অন্য শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, এবারের পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন বিভাগ যেমন লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর থেকে মোট ২৮টি ইমামবাড়া কর্তৃক ১ থেকে ৭ মহররম পর্যন্ত ১০টি, ৮ মহররম ১০টি, ৯ মহররম ১৯টি ও ১০ মহররম ২৪টি মোট ৬৩টি তাজিয়া মিছিল প্রতিদিন বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি তাজিয়া মিছিলের রুট নির্ধারণ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

তিনি বলেন, প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান প্রধান সমাবেশস্থলকে কেন্দ্র করে আমাদের ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং রুফটপ বা ছাদ-নজরদারি ডিউটি মোতায়েন রয়েছে। হোসাইনী দালান ইমামবাড়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইমামবাড়া ও সমাবেশস্থলগুলোকে ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র‌্যাব এবং সিটিটিসি’র ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট তল্লাশি করা হবে। ইমামবাড়া বা সমাবেশস্থলগুলোতে আর্চওয়ে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ ডিজিটাল তল্লাশি ও ম্যানুয়াল চেকিং নিশ্চিত করা হবে।

হোসাইনী দালান ইমামবাড়ায় একটি অস্থায়ী সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হোসাইনী দালান ইমামবাড়া, আঞ্জুমান হায়দারী, বড়কাটারা ইমামবাড়া, শিয়া মসজিদ, বিবিকা রওজা এবং মিরপুর ও মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পসহ সকল গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানসমূহকে পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ ইমামবাড়াগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে।

যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম এবং ডিবিসহ অন্যান্য বিশেষায়িত ইউনিটসমূহ সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

তাজিয়া মিছিলের বিশেষ রুট ও ট্রাফিক পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, আগামী ২৬ জুন সকাল ১০টায় হোসাইনী দালান ইমামবাড়ার উত্তর গেট, হোসাইনী দালান মোড়, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তার মোড়, গৌর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন মহিলা কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়ন্স ল্যাবরেটরি মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবি ৪ নং গেট এবং সাত মসজিদ রোড (জিগাতলা) হয়ে চূড়ান্ত গন্তব্য ধানমন্ডি লেক (কারবালা) গিয়ে মিলিত হবে। এই রুটগুলোতে সুনির্দিষ্ট ট্রাফিক ডাইভারশন থাকবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

মিছিল চলাকালীন তীব্র যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করেন তিনি। তাজিয়া মিছিলের মূল পথ ও জমায়েতের কথা বিবেচনা করে আপদকালীন সময়ে ফায়ার ফাইটার বা ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্সও মোতায়েন রাখা হবে। পাশাপাশি, ধানমন্ডি লেক কারবালা সংলগ্ন জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ ডুবুরি দল মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।

আয়োজক কমিটির প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি আয়োজক কমিটিকে তাদের নিজস্ব পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (আইডি কার্ড বা নির্দিষ্ট পোশাকসহ) মিছিলে ও ইমামবাড়ায় মোতায়েন রাখতে হবে, যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে শৃঙ্খলা বজায় রাখবে। পাইক মিছিল সংক্রান্তে বিদ্যমান সকল নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে হবে।

মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হওয়া যাবে না। কোনো ধরনের ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্শা, ব্যাগ, পোটলা বা সুটকেস নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। এছাড়া আগত ব্যক্তিদের জন্য ব্যাগ, সুটকেস, ছাতা, কুকার জাতীয় সন্দেহজনক প্যাকেট বা বক্সসহ প্রবেশে বাধা প্রদান করতে হবে। উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা পিএ সিস্টেম ব্যবহার করা যাবে না এবং কোনো প্রকার ঢাক-ঢোল বাজানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে আতশবাজি বা যেকোনো ধরনের পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

২৬ জুন সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন থাকবে। তীব্র যানজট এড়াতে ও মিছিলে অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর চালক ও সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য যানবাহন চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

অনলাইন গুজব প্রতিরোধে বিশেষ বিশেষজ্ঞ টিম দ্বারা সাইবার পেট্রোলিং এবং সোস্যাল মিডিয়া মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। কোনো ইমামবাড়া বা মিছিলের রুটে সন্দেহজনক কোনো ব্যক্তি, বস্তু বা পার্স দেখে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পুলিশ কিংবা ডিএমপির ট্রাফিক কন্ট্রোলরুমে যোগাযোগ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

ইমামবাড়ার সম্মানিত নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও সচেতন নগরবাসীর সর্বাত্মক সহযোগিতায় পবিত্র আশুরার এই দীর্ঘ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়লেন রচনা, নতুন কে আসছেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়লেন রচনা, নতুন কে আসছেন?

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শোর নাম ‘দিদি নাম্বার ওয়ান’ শুনলেই রচনা ব্যানার্জির নাম মনে আসে। তবে हाल সম্প্রতি, তৃণমূল কংগ্রেসের পতনের পর পশ্চিমবঙ্গের পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তনের ফলে ‘দিদি নাম্বার ওয়ান’-এর ধরনও সম্পূর্ণ বদলে গেছে। এখন আর সঞ্চালনার দায়িত্ব পালন করছেন না রচনা। এবারে দেখা যাবে অন্য একজন তারকাকে সঞ্চালক হিসেবে।

গত দেড় দশক ধরে পশ্চিমবঙ্গের টিভি পর্দার ‘দিদি’ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন রচনা ব্যানার্জি। এমনকি বাংলাদেশের টেলিভিশনেও তার ‘দিদি নাম্বার ওয়ান’ বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পতনের ফলস্বরূপ দলটির ঘনিষ্ট তারকারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। রচনা ব্যানার্জি এই অবস্থার ধাক্কা থেকে পরিত্রাণ পেতে পারেননি।

‘দিদি নাম্বার ওয়ান’ থেকে রচনা বাদ পড়েছেন এবং নতুনভাবে অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করেছেন স্বস্তিকা মুখার্জি। ইতিমধ্যে একটি প্রমো প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে, কেবল সঞ্চালক পরিবর্তনই নয়, নতুন সিজনে অনুষ্ঠানটিতে আরো বহু পরিবর্তন আসছে। এই শো-এর ফরম্যাটেও বড়সড় পরিবর্তন হতে চলেছে। এতদিন যেখানে চারজন প্রতিযোগী নিয়ে খেলা হত, সেখানে এখন একসাথে ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। খেলার ধরনটিও পরিবর্তিত হচ্ছে।

অন্য পরিবর্তনের মধ্যে সম্প্রচারের সময়ের পরিবর্তন ঘটনা ঘটেছে। এতদিন বিকালে জনপ্রিয় স্লটের মাধ্যমে সম্প্রচারিত হলেও, নতুন সিজন থেকে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে। আগামী ২৯ জুন প্রথম পর্বটি প্রচারিত হবে।

অনুষ্ঠান থেকে বাদ পড়ার বিষয়ে পুরনো ‘দিদি’ রচনা ব্যানার্জি মন্তব্য করেন, ‘আমার কাজের চাপ আছে, এটা তো একটি কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের ওপর তো আমি কিছু বলতে পারি না।’

নতুন আয়োজনে অনুষ্ঠানটির সাফল্যের চ্যালেঞ্জ সম্পর্কে রচনা ব্যানার্জি মনে করছেন, ‘এটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। সেটা করে দেখাক তারা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই।’

নতুন সঞ্চালক স্বস্তিকা মুখার্জির প্রসঙ্গে রচনা মন্তব্য করেন, ‘স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী। বহু বছরের সম্পর্ক আমাদের। নিশ্চয়ই সে খুব ভালো কাজ করবে। অনেক শুভেচ্ছা। আশা করছি, মানুষও তাকে খুব ভালোভাবে গ্রহণ করবে। আমি চাই, এই অনুষ্ঠান একইভাবে জনপ্রিয়তা পাচ্ছে, সফল হোক।’

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ২০১০ সালে জি বাংলায় শুরু হয়েছিল ‘দিদি নাম্বার ওয়ান’। এই বিশেষ ধরনের গেম শো-তে মূলত নারীরাই অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী পৌরসভার ৫৪৬ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


ফেনী পৌরসভার ৫৪৬ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ

ফেনী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৪৬ কোটি ৮১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। আজ সোমবার (২২ জুন) বিকেলে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) একটি সভায় এই বাজেটটি উপস্থাপন করা হয়।

পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদায়ী প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম প্রমুখ।

সভায় পাঠ করা হয় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ নজমুদ্দিন আহম্মদ কর্তৃক প্রস্তাবিত বাজেটের বিস্তারিত রিপোর্ট।

প্রস্তাবিত বাজেটের মূল আয় ও ব্যয়ের খাতগুলো হলো: বিশেষ প্রকল্প ৪২৫ কোটি টাকা, হোল্ডিং ট্যাক্স ৪৬ কোটি ৪৮ লাখ টাকা, সরকারি অনুদান ৩৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, সম্পত্তি খাত ৯ কোটি ৬৫ লাখ টাকা, রেইট (পৌর কর) ৯ কোটি ৩২ লাখ টাকা এবং ইজারা ৩ কোটি টাকা। প্রধান ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে: অবকাঠামো উন্নয়ন ৪৯৬ কোটি ৫৫ লাখ টাকা, সাধারণ সংস্থাপন ১৯ কোটি ৬২ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ৭ কোটি ৬২ লাখ টাকা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি ৩ কোটি ৩ লাখ টাকা।

বাজেট উপস্থাপনের পাশাপাশি সভায় ফেনী পৌরসভার জলাবদ্ধতা নিরসন, মশক নির্মূল, এবং রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন নাগরিক সুবিধা বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।

এর সাথে, সভায় শহরের ঐতিহ্যবাহী রাজাঝির দীঘিরপাড়ে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দীঘির সৌন্দর্য বৃদ্ধি, বিজয় সিংহ দীঘির পাড়ে নতুন সৌন্দর্যবর্ধনের প্রকল্প গ্রহণ এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করার ক্ষেত্রে জোর দাবি জানানো হয়।

এছাড়া, শহরের বহুতল ভবনের বেইজমেন্টে নিয়মনীতি বহির্ভূতভাবে স্থাপিত অন্তত ২০টি দোকানের উচ্ছেদে প্রাথমিক প্রক্রিয়া হিসেবে ইতোমধ্যে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ৩ লাখ ২০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


লক্ষ্মীপুরে ৩ লাখ ২০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

লক্ষ্মীপুরে এবার প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু ভিটামিন-এ ক্যাপসুল খাবে বলৈ জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তিনি এ বিষয়টি একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আমেনা বেগম, ফাতেমা আক্তার এবং জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় এবারের লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো। এর মধ্যে সদর এলাকায় ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬ শিশু এই ক্যাপসুল পাবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ শিশু এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ শিশু অর্থাৎ নির্ধারিত বয়সী শিশুরা ক্যাপসুল পাবে।

সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন মিয়া বলেন, ২৮ জুন একযোগে সারাদেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুর জেলায় ১৪৮০টি কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদেরকে ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রমে ৩ হাজার ৫৬৮ জন জনবল নিয়োজিত থাকবে এবং দায়িত্বে থাকবেন ১৯৪ জন সুপারভাইজার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালকুলেটরে ‘ঘুষের হিসাব’ করা সেই কর্মকর্তাকে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


ক্যালকুলেটরে ‘ঘুষের হিসাব’ করা সেই কর্মকর্তাকে প্রত্যাহার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়, যিনি টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিরুদ্ধে ক্যালকুলেটরে হিসাব করে ঘুষ গ্রহণের অভিযোগে ভিডিও ভাইরাল হয়েছেন, এবং দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে তিনি বর্তমান কর্মস্থান থেকে প্রত্যাহার করা হয়ে গেছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে বলা হয়েছে যে, তাকে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি নির্ধারিত সময়ে তিনি যোগদান না করেন, তবে ওইদিনের অপরাহ্ণ থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে। কিন্তু প্রত্যাহারের সঠিক কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এতোদিন আগে, সোমবার, বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে বাবুল চন্দ্র রায় সম্পর্কে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ গ্রহণের অভিযোগ সংবলিত খবর প্রকাশিত হয়।

অভিযোগের ভিত্তিতে পাওয়া প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশনের পরিমাণ নির্ধারণ করতে দেখা যায়। ভিডিওতে তাকে ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতে দেখা যায়, যেখানে তিনি একাধিক প্রকল্পের বিপরীতে কমিশনের অঙ্ক নির্ধারণ করছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে কথোপকথন করছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক মহল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে শুরু করে।

এদিকে, পিআইও বাবুল চন্দ্র রায়ের প্রত্যাহারের আদেশকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে এলাকায়। তবে অভিযোগের বিষয়ে প্রশাসন কোনো আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%