ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ


রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড।

সাক্ষাৎকালে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারী এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

রাষ্ট্রপ্রধান দেশে-বিদেশে সংগঠনটির সদস্যদের পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নারী ও শিশু কল্যাণে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।

প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় এক বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ কালিগঞ্জ সাতক্ষীরা

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কালীগঞ্জের নলতায় এক বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহনীতে অবস্থিত জিয়াদ আলীর পুত্র সাইফুল ইসলামের বেকারীতে বিএসটিআই অনুমোদন না থাকার কারণে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। এর আগে কালিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি) মাইনুল ইসলাম খান মঙ্গলবার বিকেলে অভিযান চালান।

তিনি জানান, বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন না থাকায় ২০১৮ সালের ৩৩ ধারায় বেকারীর মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই এর আব্দুল মান্নানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, নলতা চৌমুহনীতে অভিযানের খবর পেয়ে অন্যান্য বেকারীগুলো দ্রুত বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগ্রবাদী উসকানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

দিনাজপুর হিলি প্রতিবেদন

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


উগ্রবাদী উসকানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা গ্রেফতার

উগ্রবাদী এবং উসকানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা ফরিদুল ইসলামকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী ও উসকানিমূলক পোস্ট ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ ওঠে। বোয়ালদার ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেনের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফরিদুল ইসলামকে আটক করা হয় এবং প্রাথমিক তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন উগ্রবাদী এবং উসকানিমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য ও পোস্ট প্রচার করে আসছিলেন। এগুলো জনশৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতির জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়াতে পারে।

হাকিমপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ফরিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানি এবং জনস্বার্থবিরোধী প্রচারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, জানালেন স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


মির্জা আব্বাসের অনুপস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন, জানালেন স্পিকার

বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বুধবার (২৩ জুন) সংসদে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (এমপি) শারীরিক অসুস্থতা এবং তার অনুপস্থিতি বিষয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি পয়েন্ট অব অর্ডারে জানান, মির্জা আব্বাস আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সংসদের অভিজ্ঞ সদস্য। এর ফলে, তার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য, শপথ গ্রহণের বিষয়ে কি পরিস্থিতি এবং কবে তিনি সংসদে যোগ দিতে পারবেন, এ বিষয়ে সংসদকে অবহিত করা জরুরি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এ বিষয়ে জবাব দিয়ে বলেন, মির্জা আব্বাস সংসদ সচিবালয়কে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে তিনি তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি জানান, তার অবস্থা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে এবং তিনি সুস্থ হয়ে যথাসময়ে সংসদে যোগ দেবেন।

এর আগে, গত ৩ জুন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে স্পিকারকে দেওয়া এক চিঠিতে জানানো হয়েছিল যে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (এমপি) বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে মালয়েশিয়ায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সুস্থ হতে তার আরও কিছুদিন প্রয়োজন।

চিঠিতে উল্লেখ করা হয়, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনসহ স্থায়ী কমিটির সব বৈঠকে অংশ নিতে পারবেন না। এ অবস্থায়, তার অনুপস্থিতিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন: জামায়াতের আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন: জামায়াতের আমির

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা বিচার নিশ্চিত করুন। না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।’

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ১১ দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট এই জাতিকে আল্লাহ তাআলা আমাদের ছাত্র, শ্রমিক, যুব ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র দুই বছর আগে মুক্তি দিয়েছিলেন। সেই সময় যে দলটি আমাদের মতোই মজলুম ছিল, নির্যাতিত ছিল, আজকে তারা ক্ষমতায় আছে। তারা তখন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল।

নির্বাচনের সময় তারা বলেছিল, নির্বাচিত হলে যত হত্যা ও নির্যাতন হয়েছে সবগুলোর বিচার করবে। কিন্তু ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে।’

সরকারের তীব্র সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘বিচার তো তারা করছেই না, বরং আপনারা শুনেছেন চার মাসে ৬০০ জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, ২০ কোটি মানুষের জন্য তাদের কী দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।’

ব্যাংকিং খাত, প্রশাসন ও শিক্ষাঙ্গনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়-কলেজগুলো দলীয় অনুগতদের দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটাও পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা বিচার নিশ্চিত করুন। না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।’ তিনি আরো বলেন, ‘আমরা আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না।’

সংসদে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রতিটি বিষয়েই সেখানে প্রতিবাদ করছি। দুই-তৃতীয়াংশ কিভাবে পেয়েছেন, আপনারাই ভালো জানেন। আর এ দেশের জনগণ জানে।’

গাইবান্ধার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ‘গত ২১ তারিখ, মাত্র দুই দিন আগে গাইবান্ধায় ছাত্রশিবিরের একজন তরুণ নেতাকে গলা কেটে স্পষ্ট সেই ফ্যাসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না।’ তিনি বলেন, আপনাদের এক সিনিয়র নেতা ‘নির্মূল’ করার ঘোষণা দিয়েছেন, ‘অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন, তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল নির্মূল বেশি করবেন না।’

দেশে চলমান পরিস্থিতিকে ‘ভাইরাস’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস—এসব ভাইরাসমুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে।’ এ সময় তিনি নেতাকর্মীদের আগামী বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন, ‘এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকব না, সম্মুখসারিতে থাকব ইনশাআল্লাহ।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%