ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মৃত্যুর মুখ থেকে দু’বার ফিরে আসা ক্রিস্টা পাইকের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?


মৃত্যুর মুখ থেকে দু’বার ফিরে আসা ক্রিস্টা পাইকের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় একটি অস্বাভাবিক ও বিরল ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ক্যানসাস ও টেনিসির আলোচিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ক্রিস্টা পাইক (Christa Pike) প্রাণঘাতী বিষাক্ত ইনজেকশনের (Lethal Injection) দুটি ভিন্ন ডোজ প্রয়োগের পর অলৌকিকভাবে বেঁচে গেছেন।

ঘটনাটি ঘটে বুধবার যুক্তরাষ্ট্রের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজনে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে নির্ধারিত সময় অনুযায়ী মৃত্যুদণ্ড কক্ষে নিয়ে যাওয়া হয়। কারা কর্তৃপক্ষ তার শরীরে বিষাক্ত কেমিক্যালের জোড়া ডোজ প্রয়োগ করে। তবে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাংবাদিক ও চিকিৎসকদের চমকে দিয়ে দুই ডোজ বিষ প্রয়োগের পরেও তার নিঃশ্বাস চালু ছিল এবং হৃদস্পন্দন বন্ধ হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি দীর্ঘক্ষণ ধরে অস্বাভাবিক নাক ডাকছিলেন।

পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় কারা কর্তৃপক্ষ দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করে এবং তাকে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করে।

আরও পড়ুন: নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার চেষ্টা

আইনি জটিলতা ও সরকারের পদক্ষেপ:

এই ঘটনার পর টেনিসির গভর্নর বিল লি (Bill Lee) পুরো ২০২৬ সালের জন্য অঙ্গরাজ্যটিতে সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের কারণ অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, ক্রিস্টা পাইকের বিষয়টি এখন এক নজিরবিহীন আইনি জটিলতার সৃষ্টি করেছে। তার আইনজীবীরা দাবি করেছেন, পাইকের রক্তনালী (Veins) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ছোট হওয়ার কারণে ইনজেকশনের তরল সঠিকভাবে তার রক্তে মিশতে পারেনি। মার্কিন সংবিধানের "নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি" (Cruel and Unusual Punishment) সংক্রান্ত অনুচ্ছেদের লঙ্ঘন কি না, তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে। আইনজীবীরা তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে মাত্র ১৮ বছর বয়সে এক সহপাঠীকে নির্মমভাবে হত্যার দায়ে ক্রিস্টা পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। টেনিসিতে গত ২০০ বছরের ইতিহাসে তিনিই ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র নারী। সূত্র: সিএনএন।

আরও পড়ুন: নেতানিয়াহুর দাপট কমে, ইসরাইলে ক্ষমতার চাবি ফিলিস্তিনিদের হাতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব

 কবীর ও লালনের মানবতাবাদী দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে কবীর-লালন ভাবসংগীত উৎসব। 

শুক্রবার সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘ আয়োজিত এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুরুতে তাঁসহ অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, লালন বাংলার মাটি, মানুষ ও মানবিকতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন মহান সাধক। তাঁর দর্শন মানুষে মানুষে বিভেদ ভুলে সম্প্রীতি, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে। লালনের গান ও দর্শন শুধু সাংস্কৃতিক ঐতিহ্য নয়, এটি সমাজ ও জীবনবোধেরও গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, কবীর ও লালনের দর্শনে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য, মানবিকতা ও আত্মশুদ্ধির যে বার্তা রয়েছে, তা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি সুদৃঢ় করতে এ দর্শন অনুপ্রেরণা দিতে পারে।

রাসিক প্রশাসক আরও বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। তাই লালনসহ লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। রাজশাহীতে এ উৎসব আয়োজন সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

অনুষ্ঠান থেকে তিনি নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।

লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও লালন গবেষক আবদেল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাহারুল ইসলাম।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে

চট্টগ্রাম, ২ অক্টোবর ২০২৬ : চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে একটি পরিত্যক্ত ট্রেনের দুইটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্র শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন এবং সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের মতে, বগিগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং সেখানে মাদকাসক্তরা নিয়মিত আড্ডা দিত। উল্লেখ্য, এ বছরের এপ্রিল মাসে একই স্থানে দুটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৫টা ৪৭ মিনিটে বাংলাবাজার এলাকায় রেলের একটি বগিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর দ্রুত বন্দর স্টেশনের একটি ও আগ্রাবাদ স্টেশনের দুটি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

চট্টগ্রাম বন্দর ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না, তবে আগুনের কারণে একটি বগির আংশিক ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পরিত্যক্ত বগিগুলোতে মাদকসেবীরা নিয়মিত আড্ডা দিত।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : পাকিস্তান সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল, জয় দিয়ে।

আজ অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল স্বাগতিক পাকিস্তানকে ৩০ রানে পরাজিত করেছে।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে।

দলের হয়ে সাদিয়া আক্তার ৩৪ রান, নিশিতা আক্তার নিশি ২৩ রান এবং সাদিয়া ইসলাম-শ্রাবনী রানি সমান ১২ রান করেন।

পাকিস্তানের পক্ষে মাহনুর জেব ৩ উইকেট দখল করেন।

বাংলাদেশের বিপক্ষে ২০ ওভারে পাকিস্তান ৬ উইকেটে ৮৭ রান করতে সক্ষম হয়।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন কমল খান।

বাংলাদেশের বোলার নিশি ২টি উইকেট নেন, ফারজানা ইয়াসমিন, আফরিন মিম ও অদ্রিতা নওশিন ১টি করে উইকেট দখল করেন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের নিশি।

আগামী ৫ অক্টোবর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ ডটকম-এর প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই।

আজ শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। তার বয়স ছিল ৫৯ বছর।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%