ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন


বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ ডটকম-এর প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই।

আজ শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। তার বয়স ছিল ৫৯ বছর।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘জনপ্রতিনিধিদের সব সমস্যা সমাধান সম্ভব নয়, নাগরিকদের এগিয়ে আসতে হবে’

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান

বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব বাকেরগঞ্জ বিরিভার ক্যাফে রেস্তোরায় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের বাকেরগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার নবগঠিত দায়িত্বশীল কমিটির সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ কাওছার আহমেদের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত দায়িত্বশীল কমিটির প্রধান উপদেষ্টা এইচ এম ইকবাল হোসেন, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, মাওলানা ফেরদাউস হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মু নাছির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা মতিউর রহমান, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সবুর, সদস্য আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান, মাস্টার মোঃ হাফিজুর রহমান প্রমূখ।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবগঠিত দায়িত্বশীল কমিটির সম্মানার্থে নৈশভোজ অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মন্তব্য করেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আস্থা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে সিলেটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা আয়োজন নিশ্চিত করতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বার্ষিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও উল্লেখ করেন, সিলেট শহর সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। অতীতে যেভাবে সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সকলকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে হবে।

তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সরকার অত্যন্ত আন্তরিক। এ জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্গাপূজাকে আরও উৎসবমুখর করতে এবার সহযোগিতাও বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা শান্তি বিনষ্টের চেষ্টা যেন কেউ না করতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পূজা মণ্ডপে বাড়তি নিরাপত্তার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি বাড়তি সতর্কতা হিসেবে প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবারে বরাদ্দ বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, পূজা উপলক্ষে নগরের ভাঙা সড়কগুলো মেরামত করা হবে। পূজা মণ্ডপগুলোতে প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে। যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে সিটি কর্পোরেশনকে অবহিত করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ ও জেলা সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।

প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য দেন মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন জেলা শাখার সদস্য সঞ্জয় কুমার নাথ এবং শোক প্রস্তাব পাঠ করেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক প্রমোদ রঞ্জন দাস।

সভায় আরও বক্তব্য দেন জেলা শাখার সহসভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা সহসভাপতি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর সহসভাপতি বিশ্বজিৎ গুণ, জেলা সহসভাপতি কাজল কান্তি দাস, উপদেষ্টা অপূর্ব শর্মা, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, সদস্য উষা দাস, কোতোয়ালি সভাপতি অ্যাডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, বিমানবন্দর থানা সভাপতি পিযুষ কান্তি তালুকদার, জালালাবাদ সভাপতি যুগল কিশোর গোস্বামী, মহানগর সাংস্কৃতিক সম্পাদক পরিমল সিনহা, জকিগঞ্জ উপজেলা সভাপতি হিরালাল বিশ্বাস, বিশ্বনাথ উপজেলা সভাপতি সুনীল কান্তি দে, ওসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক শংকর সেন, গোয়াইনঘাট সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস, গোলাপগঞ্জ সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার রায়, ফেঞ্চুগঞ্জ সাধারণ সম্পাদক সিপন পাল, বিয়ানীবাজার সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দক্ষিণ সুরমা সাধারণ সম্পাদক নিখিল মালাকার, মোগলাবাজার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, কানাই বিশ্বাস, জিতেন সবর প্রমুখ।

সভায় জানানো হয়, এবারে সিলেট জেলা পর্যায়ে সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সিলেট মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক উদ্যোগে ১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি এবং সিলেট জেলা ও মহানগর শাখার বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ১১ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিক মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একদিন ছুটি বাড়িয়ে দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

এক শোকবার্তায়, প্রতিমন্ত্রী মরহুম তৌফিক ইমরোজ খালিদীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রাখে। তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাদারিত্ব, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের এই গভীর শোক ও ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক হিসেবে এর সাংবাদিকতা ও ডিজিটাল সংবাদ কার্যক্রমকে এগিয়ে নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'ভুক্তভোগী পদে পদে ব্যর্থতার শিকার', কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় নতুন প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ার "প্রতিটি পদক্ষেপে" ভুক্তভোগী তরুণী ব্যর্থতার শিকার হয়েছেন।

গভর্নর ক্যাথি হোকুল গতকাল এক সংবাদ সম্মেলনে এই মামলার পরিচালনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই ঘটনাকে কোনোভাবেই "চাপা পড়ে যেতে দেওয়া হবে না"।

একটি দেওয়ানি মামলার ভিত্তিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হওয়ায় স্থগিত থাকা এই তদন্ত পুনরায় চালু করা হয়েছে। ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ২০২৪ সালে বিশ্ববিদ্যালয়ের একটি ফ্র্যাটর্নিটি হাউসে (ছাত্রাবাস) তাকে মাদকাশক্ত করে ৭ জন পুরুষ মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

স্থানীয় প্রসিকিউটরের তদন্ত ক্ষমতার ওপর আস্থা হারিয়ে ফেলায় গভর্নর ক্যাথি হোকুল এই মামলা পরিচালনার জন্য জেমসকে বিশেষ প্রসিকিউটর (Special Prosecutor) হিসেবে দায়িত্ব দিয়েছেন।

গভর্নর একই সাথে রাজ্যে সম্মতির (Consent) বিষয়ে বিদ্যমান আইনে পরিবর্তনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন। তিনি বলেন, "যদি কেউ শারীরিক বা মানসিকভাবে এতটাই নেশাগ্রস্ত থাকেন যে সম্মতি দেওয়ার মতো অবস্থায় না থাকেন, তবে তিনি নিজ ইচ্ছায় মাদক বা অ্যালকোহল গ্রহণ করেছেন কি না তা বিবেচ্য হওয়া উচিত নয়।" সূত্র: সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%