০৩:৫৯ পি.এম
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মনিটরিং ও অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সুমাইয়া মেডিসিন-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এই অপরাধের জন্য প্রতিষ্ঠানটির মালিক ইকবাল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: দাবি-দাওয়ার টানাপোড়েনে সাজেক, ভুগছে সাধারণ মানুষ
এছাড়া বনলতা স্টোর-এ পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দোকানের মালিক মো. মিজানুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে মায়ের দোয়া স্টোর-এ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি করতে দেখা গেলে প্রতিষ্ঠানটির মালিক মো. তাইজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে বাজার মনিটরিং এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন