ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কসমেটিকা ঢাকা-২০২৬ উদ্বোধন করলেন শামা ওবায়েদ


কসমেটিকা ঢাকা-২০২৬ উদ্বোধন করলেন শামা ওবায়েদ

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’, যা বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল নম্বর-৪ এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে কসমেটিকস শিল্পের বিভিন্ন শীর্ষ কোম্পানির কর্মকর্তারা এবং শিল্পসংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর, শামা ওবায়েদ আইসিসিবিতে কসমেটিকা ঢাকার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

এই আয়োজন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবারের কসমেটিকা ঢাকায় বিশ্বের ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পকে আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, প্রযুক্তি, জ্ঞান, বিনিয়োগ ও নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস ও স্কিনকেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপ আন্তর্জাতিক এ প্রদর্শনীর সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।

আয়োজকরা উল্লেখ করেছেন, কসমেটিকা ঢাকা ২০২৬ শুধুমাত্র পণ্য প্রদর্শনের আয়োজন নয়; এটি বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময়, প্রযুক্তি পরিচিতি ও শিল্পসংযোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রদর্শনীর পাশাপাশি বিশেষজ্ঞ উপস্থাপনা, প্রশিক্ষণ সেশন, শিল্পভিত্তিক আলোচনা এবং বিভিন্ন জ্ঞানভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এই তিন দিনের আন্তর্জাতিক প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এতে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্যের প্রয়োজন হবে না। অনলাইনে নিবন্ধনের পাশাপাশি প্রদর্শনীর ভেন্যুতেও সরাসরি নিবন্ধনের সুযোগ থাকবে। শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি চিত্রাঙ্গনের মডেল ও তারকা, সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং সাধারণ দর্শনার্থীদের এ আন্তর্জাতিক আয়োজনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন: ঢাবি শিক্ষক দুলাল কান্তি বাসায় ফিরেছেন, পরিবার অভিযোগ করেছে অপহরণের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে, বেসামরিক হতাহতে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে, বেসামরিক হতাহতে উদ্বেগ

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার ফলে বেসামরিক হতাহতের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাতে পরিচালিত মার্কিন হামলায় ১৮ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে ইরানি রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির উপকূলের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার ফলে চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। নতুন করে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পুরো অঞ্চলে উদ্বেগের মাত্রা বাড়ছে।

এদিকে, ইরান দাবি করেছে যে, বাহরাইন, জর্ডান, কুয়েত ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা হিসেবে চিহ্নিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোরেও দেশের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। তবে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।

জুলাইয়ে সংঘাতের পূর্ববর্তী দফা শেষ হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের সামরিক তৎপরতা অনেকটাই কমে গিয়েছিল। এই সময়ে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চললেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন। তবে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ ব্যাপক জনপ্রিয় নয়। সংঘাতের ফলে দেশটিতে পেট্রোল ও জ্বালানির দামও বৃদ্ধি পেয়েছে।

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে, ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন শীর্ষ সহযোগী যুদ্ধের বিস্তার ঠেকাতে কাজ করছেন। চারজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, সম্ভাব্য নির্বাচনী ক্ষতি এড়াতে প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে, আগামী ৩ নভেম্বরের নির্বাচন শেষ হওয়ার পর সামরিক অভিযান আরও জোরদারের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।

অন্যদিকে, ব্যাপক সামরিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মধ্যেও ইরান তাদের অবস্থান থেকে সরে আসেনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে হামলার খবরকে গুরুত্ব দিয়ে তিনি অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন বলে তার মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন।

দুজারিক বলেন, জাতিসংঘ মহাসচিব বেসামরিক মানুষের ওপর সব ধরনের হামলার নিন্দা করেছেন। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সংঘাতে জড়িত সব পক্ষকে তাদের দায়িত্ব পালন করতে হবে। এর মধ্যে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে পার্থক্য বজায় রাখা, আনুপাতিকতা এবং সতর্কতার নীতিও অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাধীন ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএনএ) জানিয়েছে, ৭ এপ্রিল পর্যন্ত ইরানে মোট ৩ হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক। অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, চলমান যুদ্ধে দেশটির ১৮ জন সামরিক সদস্য নিহত এবং ৭৫০ জনের বেশি আহত হয়েছেন।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক ই-মেইলে জানিয়েছেন, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো সম্পর্কে তারা অবগত। তবে, তিনি দাবি করেছেন, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিরুদ্ধে পরিচালিত অভিযানে মার্কিন সামরিক বাহিনী কখনো বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি ভবনের পাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ এবং ভবনের ছাদে বড় একটি গর্ত রয়েছে। স্থিরচিত্রে ক্ষতিগ্রস্ত ভবনের কাছে রেড ক্রিসেন্টের পোশাক পরা কয়েকজনকে দেখা যায়। সেখানে বিদ্যুৎ বা যোগাযোগের একটি টাওয়ারও মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

রয়টার্স স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ঘটনাস্থলের অবস্থান যাচাই করেছে। ওই চিত্র অনুযায়ী, পড়ে থাকা টাওয়ারটি ক্ষতিগ্রস্ত ভবন থেকে ১৩৬ মিটার বা ১৪৯ গজ দূরে অবস্থিত।

বিয়ের অনুষ্ঠানে হামলার এই ঘটনা ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ বিস্ফোরণের কথাও সামনে এনেছে। যুদ্ধ শুরুর প্রথম দিন একটি মেয়েদের স্কুলে চালানো ওই হামলায় ১৬০ জন নিহত হন।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা, হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো বিদেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন বন্ধ করা এবং ইরানিদের সরকার উৎখাতে উৎসাহিত করাকে যুদ্ধের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।

অন্যদিকে, মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে ইরানের অনুমতি ছাড়া চলাচল করলে হুমকি দেওয়ার কথা জানিয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

সূত্র : রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও ভদ্রা লেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ মাছ অবমুক্ত করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

এ সময় রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ জলাশয়ে ছাড়া হয়। একই সঙ্গে আরডিএ পার্কে কয়েকটি গাছের চারা রোপণ করেন আরডিএ চেয়ারম্যান। জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি নেওয়া হয়।

কর্মসূচিতে যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


আজকের নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩, ২০ রবিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—

জোহরের নামাজের সময় শুরু হবে দুপুর ১২টা ১ মিনিটে।

 

আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ২৭ মিনিটে।

মাগরিবের নামাজ শুরু হবে ৬টা ১৮ মিনিটে।

এশার নামাজের সময় শুরু হবে ৭টা ৩৩ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ২৭ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ৩৯ মিনিটে হবে।

 

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় শিক্ষা ক্রম বাস্তবায়ন উপলক্ষে দাখিল ও আলিম শ্রেণী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃআসাদুজ্জামান শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


জাতীয় শিক্ষা ক্রম বাস্তবায়ন উপলক্ষে দাখিল ও আলিম শ্রেণী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর ভাঙ্গা থানার এ. এস আলিম মাদ্রাসায় ০৩ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৬ ইং বেলা ১০ ঘটিকায় অত্র মাদ্রাসার ভিতরেই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা ইব্রাহিম মিয়া
আরো উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক
জনাব আব্দুল হালিম সাহেব আরো উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

শিক্ষকবৃন্দরা কমল মতি শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে রেখেই কিভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বছর শেষে পরীক্ষায় ভালোভাবে ফলাফল অর্জন করা যায়
ও সামনের জীবনগুলোকে কিভাবে সঠিকভাবে চালানো যায়
এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিশেষ করে অভিভাবকের উদ্দেশ্য করে বলেন আপনি আপনার সন্তানের প্রতি আরো বেশি নজর দারি করুন তারা কখন শিক্ষা প্রতিষ্ঠানে আসে এবং কখন প্রতিষ্ঠান থেকে যায় এই ব্যাপারে খেয়াল রাখুন।
কখনো এমনও হয় যে আপনার সন্তান বাড়ি থেকে মাদ্রাসায় কথা বলে বাড়ি থেকে বের হয় কিন্তু মাদ্রাসায় আসে না
তারা অন্য কোথাও ঘুরে বাড়িতে গিয়ে বলে আমরা মাদ্রাসা থেকে আসলাম অথচ তারা মাদ্রাসা আসে না বছর শেষে তারা ফলাফল খারাপ করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের উপরে এই দায়ভার চাপিয়ে দেন আপনারা
অথচ এখানে কোন প্রতিষ্ঠান বা শিক্ষকদের গাফিলতি আছে বলে মনে হয়না।
সর্বশেষ শিক্ষকবৃন্দরা বলেছেন এখন থেকে যদি আমরা শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকরা মিলেমিশে মেহনত করতে থাকি
তাহলে বছর শেষে সুন্দর একটি ফলাফল আশা করা যাবে
এ কথার মধ্য দিয়েই অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%