০৯:৫৪ পি.এম
নবীন ও উদ্যমী সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’। সম্প্রতি সংগঠনটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ১২ সদস্যবিশিষ্ট এক শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সংবাদকর্মী ডা: মো: কাশেদুর রহমান (স্টাফ রিপোর্টার, দৈনিক কালের ছবি)। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: শাহিন (স্টাফ রিপোর্টার, দৈনিক জনতার জমিন) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: ওলিউল্লাহ (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন)।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ: সহ-সভাপতি: মো: মতিন (জেলা প্রতিনিধি - নওগাঁ, BRD News) । সহ-সাধারণ সম্পাদক: মাহমুদুর রহমান খান (শেয়ার হোল্ডার, BRD News) ।সাংগঠনিক সম্পাদক: মো: তুহিন (দৈনিক আলোর দিগন্ত) ।অর্থ সম্পাদক: মো: মাহমুদুল হক (দৈনিক অভয়নগর) ।দপ্তর সম্পাদক: মো: পারভেজ (বিশেষ প্রতিনিধি, BRD News) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: মাজিদুল ইসলাম (ইনসাফ টাইমস ২৪)।আইন বিষয়ক সম্পাদক: মো: নয়ন আলী (প্রতিদিনের রাজশাহী) ।কার্যনির্বাহী সদস্য: মো: সুজন আলী (দৈনিক আলোকিত সকাল) ও মো: সুমন সরদার (দৈনিক আমার সংগ্রাম)
আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই ইউনিয়ন তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন