ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হাজিদের নিরাপত্তা নিশ্চিতকরণে কাসিম অ্যাওয়ার্ড পেল সৌদির এসডিএআইএ


হাজিদের নিরাপত্তা নিশ্চিতকরণে কাসিম অ্যাওয়ার্ড পেল সৌদির এসডিএআইএ

হজ ও ওমরাহ পালনকারীদের নিরাপত্তা নিশ্চিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনসমাগম ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (SDAIA) মর্যাদাপূর্ণ ‘কাসিম অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি’ লাভ করেছে। ‘বৈজ্ঞানিক গবেষণায় শ্রেষ্ঠত্ব’ বিভাগে প্রাপ্ত এই সম্মাননা সৌদি আরবের প্রযুক্তিগত অগ্রযাত্রা ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সৌদি আরবকে বৈশ্বিক নেতৃত্বের পর্যায়ে নিয়ে যেতে এসডিএআইএ দীর্ঘদিন ধরে গবেষণা, উদ্ভাবন এবং জাতীয় প্রতিভা বিকাশে লিপ্ত রয়েছে। সেই ধারাবাহিকতায় জনসমাগম ব্যবস্থাপনা ও ঝুঁকি শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে পরিচালিত একটি ফলিত গবেষণা প্রকল্পের জন্য এই সম্মাননা এসেছে।

কাসিম গভর্নরেটের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কাসিম অঞ্চলের গভর্নর ও যুবরাজ ড. ফয়সাল বিন মিশাল বিন সৌদ বিন আব্দুল আজিজ এসডিএআইএ-এর ন্যাশনাল সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (NCAI) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাত্তাম আল-সুবাইয়ের হাতে পুরস্কারটি তুলে দেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

পুরস্কারপ্রাপ্ত প্রকল্পটির মূল লক্ষ্য ছিল জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ করে সম্ভাব্য ঝুঁকি আগে থেকেই শনাক্ত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করা। বিশেষকরে হজ ও ওমরাহ মৌসুমে লাখো হাজির নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসডিএআইএর গবেষকরা এই প্রকল্পে ‘ভেলোসিটিনেট’ (VelocityNet) ও ‘অ্যাটেনশন ইনভার্স’ (Attention Inverse)-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই প্রযুক্তিগুলি ভিড়ের চলাচল পর্যবেক্ষণ করে অস্বাভাবিক আচরণ বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সঠিক ইঙ্গিত শনাক্ত করতে সক্ষম। এর ফলে দুর্ঘটনা প্রতিরোধ, জননিরাপত্তা বৃদ্ধি এবং জরুরি সেবার কার্যকারিতা উন্নত করা সহজ হয়েছে।

গবেষণাটির আন্তর্জাতিক স্বীকৃতি উল্লেখযোগ্য। এ প্রকল্পের ফলাফল আন্তর্জাতিক পর্যায়েও উপস্থাপন করা হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলন ICCV, ICML I ArabicNLP-এ। পাশাপাশি গবেষকরা নতুন মানসম্পন্ন ডেটা বেইস তৈরি করেছেন যা ভবিষ্যতে ক্রাউড অ্যানালিটিকস বা জনসমাগম বিশ্লেষণভিত্তিক গবেষণার মানোন্নয়নে উল্লেখযোগ্য পদচিহ্ন রাখবে। প্রযুক্তিনির্ভর ভবিষ্যত গড়ার লক্ষ্যে সৌদি আরবের দ্রুত অগ্রগতি এই এসডিএআইএর আন্তর্জাতিক মানের গবেষণা ও সম্মাননার মাধ্যমে স্পষ্ট হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের পথে শক্ত অবস্থানে পর্তুগাল, আত্মবিশ্বাসী রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৫০ এম


বিশ্বকাপের পথে শক্ত অবস্থানে পর্তুগাল, আত্মবিশ্বাসী রোনালদো

 ফ্লোরিডার পাম বিচে বিশ্বকাপের বেস ক্যাম্পের উদ্দেশ্যে লিসবন ছাড়ার পূর্বে পর্তুগীজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো জানান যে তিনি খুবই ইতিবাচক অনুভব করছেন।

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো বলেন, ‘অনেক আশা নিয়ে আমরা বিশ^কাপে অংশ নিতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। যদিও সবাই বেশ পরিশ্রান্ত, কারণ আমরা গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছি। আমি খুবই পজিটিভ। আমার বিশ^াস এবারের বিশ^কাপে পর্তুগাল ভাল করবে, সবাইকে ভাল পারফরমেন্স উপহার দিবে। এই প্রজন্মটা অত্যন্ত মেধাবী। পর্তুগীজ জনগণের জন্য তারা অনেক খুশীর মুহূর্ত উপহার দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ^কাপে একটি ভাল সূচনা, প্রথম ম্যাচে জয়ী হওয়া, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করা। প্রথম গ্রুপে শীর্ষে থেকে নক আউট পর্বে যেতে হবে এবং পরবর্তীতে ম্যাচ-বাই-ম্যাচ এগিয়ে যেতে হবে।’

আগামী ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করতে যাচ্ছে পর্তুগাল। এরপর গ্রুপ-কে’তে তাদের প্রতিপক্ষ হিসেবে উজবেকিস্তান ও কলম্বিয়া রয়েছে।

৪১ বছর বয়সী রোনাল্ডো রেকর্ড ষষ্ঠ বিশ^কাপ খেলতে মাঠে নামতে যাচ্ছেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে তার অনুপস্থিতি রবার্তো মার্টিনেজের দলকে মাঠের পারফরমেন্সে এগিয়ে যেতে শঙ্কায় ফেলতে পারে বলে সমালোচকরা মন্তব্য করেছেন।

সম্প্রতি চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগাল দুটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছে। যদিও দুটি ম্যাচে পর্তুগাল ২-১ গোলে পরাজিত হয়েছে, তবুও রোনাল্ডো কোন ম্যাচেই গোল করতে সক্ষম হননি।

১৯৯৬ সালের বিশ^কাপে পর্তুগাল তৃতীয় স্থান ও গত চার বছর আগে কাতারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনার পর এবার রুপার দাম বাড়ল দেশে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ এম


সোনার পর এবার রুপার দাম বাড়ল দেশে

টানা চার দফা কমানোর পর, দেশের বাজারে ফের রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সবশেষ গত ১১ জুন সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৫ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৩ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ২২ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

এদিকে, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩৮ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৩৬ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৬ এম


কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি আটক

কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতের সময় রামু উপজেলার রাজারকুলে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার কাজটি সম্পন্ন করা হয়। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নাহিদ রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা এবং আব্দুস সালামের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে নাহিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে উভয় পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে ইতিবাচক আলোচনা হলেও, এই সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ উঠেছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, সর্বশেষ গত ২৭ এপ্রিল কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে ভুক্তভোগীকে নিয়ে গিয়ে প্রতারণার মাধ্যমে ধর্ষণ করা হয়। এর পর ঘটনার সঙ্গে কোনও সামাজিক স্বীকৃতি বা বিয়ের ব্যবস্থা না করে আসামি বিদেশে পালানোর অনুরোধ করেন। যদিও সম্প্রতি দেশে ফিরে এসে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই ঘটনার প্রেক্ষিতে বিচার চেয়ে ভুক্তভোগী রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল রামু থানার রাজারকুল এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাব জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, থানায় নিয়ে মারধর

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৮ এম


জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, থানায় নিয়ে মারধর

জাতীয় দলের অফস্পিনার নাঈম হাসানের সাথে ঘটেছে গত রাতে একটি ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা সৃষ্টি করেছে চরম চাঞ্চল্য। চট্টগ্রামে নিজের বাড়িতে ফেরার সময় নাঈম হাসানকে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয় দিয়ে আটকে মারধর করা হয়, গলা চেপে ধরা হয় এবং পরবর্তীতে সাধারণ একটি প্রাইভেটকারে করে খুলশী থানায় নেওয়ার অভিযোগ এসেছে। কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সাথে এমন আচরণে দেশের আইনশৃঙ্খলা এবং নাগরিক নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগী ক্রিকেটার নাঈম হাসানের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় তিনি পরিচয় দেওয়ার চেষ্টা করেন এবং তার জাতীয় দলের অফিসিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে ধরেন। কিন্তু এতেও দায়িত্বশীল ব্যক্তিরা শান্ত হননি। বরং, তাকে চিৎকার করা বা কথা না বলার জন্য হুমকি দেওয়া হয়।

নাঈম হাসান জানান, তাকে পুলিশি টহল গাড়িতে না নিয়ে সাধারণ একটি প্রাইভেটকারে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় তিনি নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে আশঙ্কা করেন যে, তাকে গুম করা হতে পারে।

গাড়িতে তোলার সময় নাঈম হাসান চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন। সাধারণ মানুষের তাৎক্ষণিক উপস্থিতির কারণে পরিস্থিতি ভিন্ন মোড় নেয় এবং শেষ পর্যন্ত তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়। তবে অভিযোগ এসেছে যে, পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনে এবং কাউকে না জানিয়ে করার চেষ্টা করা হয়েছিল।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ক্রীড়াঙ্গনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছেন, একজন আন্তর্জাতিক ক্রিকেটার যিনি দেশের জার্সি গায়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেন, তাকেই যদি নিরাপত্তার জন্য জনসমক্ষে এভাবে চিৎকার করতে হয়—তাহলে সাধারণ নাগরিকের অসহায়ত্ব ও নিরাপত্তার অভাব কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই বোঝা যায়।

ক্রিকেটার নাঈমের চোখে-মুখে আতঙ্কের যে ছাপ রয়েছে, তা স্রেফ একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয় বরং এটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের অতি-উৎসাহী ও বেআইনি কর্মকাণ্ডের দিকেই ইঙ্গিত করে।

এই ন্যক্কারজনক ঘটনার পর ‘পুলিশ’ নামক পেশার আড়ালে লুকিয়ে থাকা কিছু উগ্র ও হিংস্র মানসিকতার সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে। সচেতন নাগরিক ও ক্রীড়াপ্রেমীদের স্পষ্ট বক্তব্য—আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের আগে মানবিক আচরণ শিখতে হবে। এই ঘটনায় জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের অনতিবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো নাগরিককে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%