০৭:১৪ পি.এম
দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে। তবে, পাসপোর্টধারী যাত্রীরা সোনামসজিদ ইমিগ্রেশন ব্যবহার করে দুই দেশে যাতায়াত করতে পারবেন।
বন্দর সূত্রে জানা গেছে, এই সময়ে ভারতের মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর থেকে কোনো আমদানি পণ্যবাহী গাড়ি সোনামসজিদ বন্দরে প্রবেশ করবে না। একইভাবে, সোনামসজিদ বন্দর থেকেও ভারতে কোনো রপ্তানি পণ্যবাহী গাড়ি প্রবেশ করবে না। তবে, দুই দেশের খালি গাড়িগুলো নিজেদের দেশে ফিরে যাওয়ার অনুমতি থাকবে। বন্ধের পর, আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমীন জানিয়েছেন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠির মাধ্যমে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা আট দিন বন্দর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ২৪ অক্টোবর থেকে বন্দর পুনরায় সচল হবে।
আরও পড়ুন: চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানিয়েছেন, পূজা উপলক্ষে বন্ধের সময় বন্দরে সীমিত পরিসরে পণ্য লোড-আনলোড, পরিবহন ও গুদামজাতকরণসহ কিছু কার্যক্রম চালু থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন