০২:১১ পি.এম
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না। তিনি আরও বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে উল্টো।’
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজ যে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর প্রধান কারণটি হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।’
আজ শুক্রবার এডিটর কাউন্সিল আয়োজিত টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
এ সময় তিনি দাবি করেন, গণমাধ্যমে এখন কোনো চাপ নেই। সেলফ সেন্সরশিপে নিজেরা সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
গণতন্ত্রকে টেকশই করতে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল দাবি করেন, রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের ৫ মাস যেতে না যেতেই রাজপথে বলা হচ্ছে, পাঁচ বছর যেতে দেব না, আগেই শেষ করে দেব। এই ভাষাগুলো গণতন্ত্রের ভাষা নয়। আপনি সংসদে আসেন, সংসদে কথাগুলো বলেন।
জুলাই সনদ এবং গণভোট নিয়ে যেসব কথা আছে সেগুলো জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দাবি নিয়ে সংসদে এসে কথা বলেন। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।’
আরও পড়ুন: আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন