ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড, একই পরিবারের তিনজন দগ্ধ


নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড, একই পরিবারের তিনজন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট একটি অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য গুরুতরভাবে দগ্ধ হয়ে পড়েছেন। আজ শুক্রবার সকালে দগ্ধ পরিবারের সদস্যদের উদ্ধার করে তৎক্ষণাৎ রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ তিনজনের মধ্যে বাবা মাইদুল (২৪), মা বিউটি (২৪) এবং তাদের ছেলে মারুফ (৮) অন্তর্ভুক্ত রয়েছেন। তারা সকলেই নারায়ণগঞ্জ সদর এলাকার একজন বাসিন্দা। তবে সদরের ঠিক কোন এলাকায় এই দুঘর্টনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, শুক্রবার সকালে দগ্ধদের অতি শঙ্কাজনক অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তাদের তিনজনের অবস্থা সম্পূর্ণরূপে আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

চিকিৎসক আরো উল্লেখ করেছেন, দগ্ধ পরিবারের সাথে কোনো স্বজন বা পরিচিত লোকও নেই। এই কারণে দুর্ঘটনাস্থলের নির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো তথ্য জানা সম্ভব হয়ে উঠেনি।

এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, তারা অগ্নিকাণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি। তিনি বলেন, নারায়ণগঞ্জ সদরের ঠিক কোন এলাকায় ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তথ্য সংগ্রহের কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যেসব দেশ থেকে

গত জুলাই মাসের মধ্যে বাংলাদেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বলা হয়েছে, গত জুলাইয়ে সৌদি আরব থেকে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সৌদি আরব থেকে মোট রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এই রিপোর্ট অনুযায়ী, শীর্ষ ১০ দেশের মধ্যে আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।

দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ ৩৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৩১ লাখ, ২৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, ২০ কোটি ৩১ লাখ ১০ হাজার, ২০ কোটি ১৩ লাখ ৩০ হাজার, ১৪ কোটি ৮৭ লাখ ৪০ হাজার, ১৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার, ১৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার এবং ১২ কোটি ১৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

গত জুলাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমেও এসেছে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশের প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসের কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করবে সরকার: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করবে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরিতে কাজ করছে, যেখানে দেশের ছেলে-মেয়েরা আবার দেশেই ফিরে আসার সুযোগ পাবে।

তিনি শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে ফ্যাড-ক্যাব আয়োজিত ১৪ তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

শামা ওবায়েদ জানান, বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান তৈরি করতেও সরকার কাজ করছে। এছাড়া শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ হিসাবেও গড়ে তোলার প্রতি জোর দেয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেছেন, এডুকেশন কনসালটেন্সির নামে অনেক অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে। তারা ঠেকানোর জন্য সরকার কাজ করছে। দালাল চক্রকে রুখতে জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন’র বৃক্ষ রোপন চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন’র বৃক্ষ রোপন চারা বিতরণ

শেরপুরের নকলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার উদ্যোগে মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘোষিত ২ লক্ষ গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার ৫০০টি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।

পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়। এছাড়া জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ২০০টি ও পশ্চিম জালালপুর ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।

চারা রোপন ও বিতরণের সময় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাসিবুল হাসান, বিদ্যালয় পরিচালনা পরিষদের জমিদাতা পরিবারের সদস্য ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর, সদস্য পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিল উদ্দিন, সহকারী শিক্ষক খুররম করিমসহ অন্যান্য শিক্ষক, সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যগন, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার সমন্বয়ক হাফেজ মাওলানা রমজান আলীর দেওয়া তথ্যমতে জানা গেছে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সারাদেশ ব্যাপি ২ লক্ষ গাছের চারা রোপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশের জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে একত্রে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের এমপি মঞ্জুরুল হক রাহাদ, ৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম, ১ আসনের এমপি অধ্যক্ষ মশিউর রহমান।

এ ছাড়া মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এ সময় তারা স্থানীয় ও জাতীয় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং জামায়াতের আমির এসব প্রশ্নের উত্তর দেন। সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসন, দুর্নীতি প্রতিরোধ, উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

সভার শেষে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান ডা. শফিকুর রহমান। তিনি সকলকে বৃষ্টি অপেক্ষা করে তার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%