০২:১৬ পি.এম
গত জুলাই মাসের মধ্যে বাংলাদেশে এসেছে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও অন্তর্ভুক্ত রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বলা হয়েছে, গত জুলাইয়ে সৌদি আরব থেকে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। সৌদি আরব থেকে মোট রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৭২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এই রিপোর্ট অনুযায়ী, শীর্ষ ১০ দেশের মধ্যে আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে, যার পরিমাণ ৩৯ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৩১ লাখ, ২৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, ২০ কোটি ৩১ লাখ ১০ হাজার, ২০ কোটি ১৩ লাখ ৩০ হাজার, ১৪ কোটি ৮৭ লাখ ৪০ হাজার, ১৪ কোটি ১৯ লাখ ৬০ হাজার, ১৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার এবং ১২ কোটি ১৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
আরও পড়ুন: ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা
গত জুলাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩২ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমেও এসেছে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৫-২৬ অর্থবছর জুড়ে দেশের প্রবাসীরা পাঠিয়েছেন ৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার বা ৩৫.৫৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসের কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন