০২:১৪ এম
বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় মাঠে নামছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে লাইনআপ নিশ্চিত করেছে দুই দল।
ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গ্রুপ ‘এল’-এর ম্যাচে নামার জন্য ইংল্যান্ডের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন হ্যারি কেইন। তাঁর দুই পাশে রাখা হয়েছে অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকেকে।
আরও পড়ুন: দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের রহমান
মাঝমাঠে আক্রমণাত্মক ভূমিকায় থাকছেন জুড বেলিংহ্যাম। তাঁকে সঙ্গ দেবেন ডেকলান রাইস ও ইলিয়ট অ্যান্ডারসন।
ইংল্যান্ডের একাদশে গর্ডন ও মাদুয়েকের থাকা বড় ইঙ্গিত দিচ্ছে বুকায়ো সাকাকে নিয়ে। পুরোপুরি ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ টমাস টুখেল।
দুই প্রান্ত দিয়ে গতি বাড়ানোর ভাবনা থেকেই গর্ডন ও মাদুয়েকেকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রক্ষণে ইংল্যান্ডের হয়ে শুরু করবেন নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস ও রিস জেমস।
আরও পড়ুন: গণমাধ্যমই গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: প্রেসিডেন্ট মির্জা ফখরুল
গোলপোস্টের নিচে থাকবেন জর্ডান পিকফোর্ড। ফরমেশন ৪-২-৩-১।
অন্যদিকে ক্রোয়েশিয়ার মাঝমাঠে থাকছেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। তাঁর সঙ্গে শুরু করছেন পেতার সুচিচ ও মার্টিন বাতুরিনা। আক্রমণে রাখা হয়েছে ইভান পেরিসিচ, পেতার মুসা ও মারিও পাশালিচ।
ক্রোয়েশিয়ার একাদশে নেই আন্তে বুদিমির, আন্দ্রেই ক্রামারিচ ও মাতেও কোভাচিচ। তাঁদের বদলে মুসা, পাশালিচ ও সুচিচকে বেছে নেওয়া হয়েছে।
ক্রোয়েশিয়ার রক্ষণে থাকছেন ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ ও ইয়োসিপ স্তানিশিচ। গোলরক্ষক হিসেবে আছেন দমিনিক লিভাকোভিচ। তাঁদের ফরমেশনও ৪-২-৩-১।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জরাজীর্ণ ভবনে চিকিৎসা চলছে, আতঙ্কিত নার্স ও রোগীরা
ইংল্যান্ড একাদশ : জর্ডান পিকফোর্ড; নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস, রিস জেমস; ইলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম; অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, ননি মাদুয়েকে।
ক্রোয়েশিয়া একাদশ : দমিনিক লিভাকোভিচ; ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ, ইয়োসিপ স্তানিশিচ; লুকা মদ্রিচ, পেতার সুচিচ, মার্টিন বাতুরিনা; ইভান পেরিশিচ, পেতার মুসা, মারিও পাশালিচ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন